পৃথিবী-সমাজ কোনোটাই মানুষের একার নয়: জয়া আহসান

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০১:০৭ পিএম

এপার-ওপার দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি ‌‘কড়ক সিং’ সিনেমা দিয়ে বলিউডেও অভিষেক হয়েছে তাঁর। মিলেছে ভারতীয় সংবাদমাধ্যমে অভিনেত্রীর আউটস্ট্যান্ডিং পারফরম্যান্সের স্তুতি। এতসব সুখবরের মাঝেও জয়া রয়েছেন উৎকণ্ঠায়। কেননা, একদিন পরই নতুন বছর ২০২৪ শুরু। আর থার্টিফার্স্ট নাইট মানেই তরুণ-যুবাদের উদযাপন। কেউ কেউ সেই উদযাপন করতে গিয়ে এতটাই মাতোয়ারা হয়ে ওঠেন যে মুহুর্মুহু আতশবাজি আর পটকা ফাটিয়ে আকাশ-বাতাস কাঁপিয়ে তোলেন, যা বিরাটমাত্রার শব্দদূষণ তৈরি করে। আতঙ্ক ছড়িয়ে দেয় চারপাশে।

অভিনেত্রীর ভয় সেখানেই! ইতিমধ্যে তাঁর ভক্তরা মাত্রই জানেন জীবের প্রতি জয়ার প্রেম-ভালোবাসার কথা। তাই থার্টিফার্স্ট নাইটের আগ মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে বার্তা দিলেন সবার উদ্দেশে। 

নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে জয়া বললেন, ‘নতুন বছরকে স্বাগত জানানোর মুহূর্তটি অবশ্যই আনন্দের। আমরা সবাই আনন্দ প্রকাশ করতে চাই একসাথে। কিন্তু আমাদের এই আনন্দ যেন অন্যের মৃত্যুর কারণ না হয়ে দাঁড়ায়।’ 

অভিনেত্রীর কথায় উঠে এসেছে গত বছর থার্টিফার্স্ট নাইটে আতশবাজির শব্দে মাত্র ৪ মাস বয়সী শিশু তানজীম উমায়েরের মৃত্যুর প্রসঙ্গ। ভিডিও বার্তায় জয়া বলেন, ‘নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে আমরা যে আতশবাজি বা পটকা ফাটাই, এটা দয়া করে করবেন না। গত বছর এই আতশবাজির শব্দে কিন্তু শিশু উমায়ের কাঁপতে কাঁপতে মারা যায়। রাতের বেলা গাছে ঘুমিয়ে থাকা পাখিরা আতশবাজির বিকট শব্দে হার্ট অ্যাটাক করে মারা যায়। রাস্তায় ঘুমানো যে পথকুকুর বা বিড়াল; এমনকি আশপাশে যে অসংখ্য বন্যপ্রাণী—প্রচণ্ড ভয়ে তারা ছুটোছুটি করে, অনেকেই মারা যায়। অনেকের বাসায় অসুস্থ মানুষ থাকেন, তারা কষ্ট পান। মনে রাখবেন, পৃথিবী-সমাজ কোনোটাই কিন্তু শুধু মানুষের একার নয়। যারা থার্টিফার্স্ট উদযাপন করতে আতশবাজি বা ফানুশ ওড়াবার প্রস্তুতি নিচ্ছেন, প্লিজ দয়া করে এই কাজটি করবেন না। দয়া করে পরিমিত থাকুন। আপনার নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে কারও জীবন যেন বিপন্ন না হয়।’ 

প্রসঙ্গত, জয়া আহসানকে সর্বশেষ দেখা গেছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি-ফাইভে মুক্তি পাওয়া বলিউড সিনেমা ‘কড়ক সিং’-এ। নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত এ সিনেমায় তাঁর সহশিল্পী ছিলেন পঙ্কজ ত্রিপাঠি। এ ছাড়াও আছেন সানজানা সাঙ্ঘি, পার্বতী থিরুবতুর মতো তারকারা। এতে অভিনয়ে হিন্দুস্তান টাইমসের ‘আউটস্ট্যান্ডিং অন ওটিটি: ব্রেকআউট পারফরম্যান্স’ তালিকায় জায়গা করে নিয়েছেন অভিনেত্রী জয়া আহসান। 

অনেকদিন পর আবারও কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবিতে হাজির হতে চলেছেন বাংলাদেশি এই অভিনেত্রী। পুরনো ম্যাজিক কি কাজ করবে—ভারতীয় গণমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’র এমন এক প্রশ্নে জয়া বলেন, ‘এই ছবিটা (আজও অর্ধাঙ্গিনী)...
বাগেরহাটে খানজাহান আলী (রহ.) মাজারের দীঘিতে একটি কুকুরকে ফেলে দেওয়া ও কুমির তা টেনে নিয়েও যাওয়ার ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা। প্রাণীহত্যার এমন নজির নিয়ে...
সোশ্যাল মিডিয়ায় তারকাদের নিয়ে তুলনা-সমালোচনা যেন এখন নিত্যদিনের ঘটনা। বিশেষ করে বিপাশা হায়াৎ ও জয়া আহসানকে ঘিরে সৌন্দর্য তুলনার বিষয়টি প্রায়ই উঠে আসে আলোচনায়। তবে এ প্রসঙ্গে বেশ ভিন্নধর্মী ও পরিণত...
রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোট ঘিরে উত্তাপ যেমন রাজনৈতিক অঙ্গনে, তেমনি প্রস্তুত শোবিজ তারকারাও। রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থিত নিজ নিজ ভোটকেন্দ্রে যাওয়ার অপেক্ষায় তারা।...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর