প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করলেন শর্মিলা ঠাকুর

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ১১:১১ এএম

ভারতের খ্যাতিমান চলচ্চিত্র অভিনেত্রী শর্মিলা ঠাকুরের নেতৃত্বে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আসা শিল্পীদের একটি প্রতিনিধি দল বুধবার (২৪ জানুয়ারি) বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন। খবর বাসসের।

২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে গত ১৯ জানুয়ারি ঢাকায় এসেছেন শর্মিলা ঠাকুর। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন—প্রখ্যাত ভারতীয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতা শঙ্কর, অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি ও পরিচালক সোহিনী ঘোষ।

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধি দলের সদস্যরা। ছবি: বাসস

এ সময় উপস্থিত ছিলেন শাহরিয়ার আলম এমপি ও রেইনবো ফিল্ম সোসাইটির সভাপতি আহমেদ মুজতবা জামাল। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার সাংবাদিকদের এ বৈঠকের তথ্য জানান।

প্রসঙ্গত, ২০ থেকে ২৮ জানুয়ারি রেইনবো ফিল্ম সোসাইটি আয়োজিত এই চলচ্চিত্র উৎসবে রাজধানীর বিভিন্ন ভেন্যুতে একগুচ্ছ আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শন হচ্ছে।

পুরনো একটি সোশ্যাল মিডিয়া পোস্ট এবার বেশ ভালোই আইনি জটিলতায় ফেলল টলিউড তারকা পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়কে। ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের দিনের একটি...
আরজি কর হাসপাতালে এক তরুণী চিকিৎসকের ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে কয়েকদিন ধরেই উত্তাল কলকাতা। লাগাতার বিভিন্ন কর্মসূচি দিচ্ছেন আন্দোলনকারীরা। এরই অংশ হিসেবে রোববার (১ আগস্ট) রাতেও রাজপথে...
কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ নিয়ে গোটা ভারত তোলপাড়। এ ঘটনায় সোচ্চার টলিউড তারকারা। সেই তরুণী চিকিৎসকের সঙ্গে যা ঘটেছে তা কোনো অন্যায় নয়, বরং...
প্রখ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরীর জন্মদিন আজ। শুধু বাংলাদেশেই নন, অভিনয়ের সুবাদে ভারতেও সমান জনপ্রিয় তিনি। ছোট পর্দা থেকে চলচ্চিত্র, দর্শকমহলে প্রশংসিত সব মাধ্যমেই। জন্মদিনে তাই অনুরাগীদের উচ্ছ্বাসের...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর