আর জি কর-কাণ্ডে প্রতিবাদের ঝড় টলিউডে

আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ০৯:০০ এএম

কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ নিয়ে গোটা ভারত তোলপাড়। এ ঘটনায় সোচ্চার টলিউড তারকারা। সেই তরুণী চিকিৎসকের সঙ্গে যা ঘটেছে তা কোনো অন্যায় নয়, বরং পুরো নারী জাতির অপমান—এভাবেই ব্যাখ্যা করছেন তাঁরা। 

সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানানোর পাশাপাশি গণমাধ্যমেও তারকারা ক্ষোভ ও আফসোসের কথা জানিয়েছেন। মুখ খুলেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, অরিন্দম শীল, কমলেশ্বর মুখোপাধ্যায়, সুরজিৎ বন্দ্যোপাধ্যায় ও রুদ্রনীল ঘোষরা। 

তাঁদের প্রশ্ন—সরকারি হাসপাতালে যদি একটা মহিলা চিকিৎসকের নিরাপত্তা না থাকে, তাহলে পথেঘাটে নিত্যদিন চলা মেয়েরা কতটা নিরাপদ? প্রথম থেকেই সেই সুরেই সুর মিলিয়ে ছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। অভিনেত্রী সোজাসাপটা প্রশ্ন ছুঁড়েছিলেন, ‌‘একটা হাসপাতালেও মেয়েরা নিরাপদ নয়? যাব কোথায়।’ শুধু তাই নয়, এরসঙ্গে তিনি বলেছেন, ‘প্রতিবাদের ভাষ্য তৈরি হচ্ছে, পিতৃতন্ত্রের শৃঙ্খল দুমড়ে-মুচড়ে ভেঙে বেরিয়ে আসবে সব নিপীড়িত লিঙ্গ পরিচয়ের মানুষ!’

পরিচালক কমলেশ্বর বলেন, ‘ভয় নয়, ক্রোধ জন্মাচ্ছে। এই অঘটন কেবল এক তরুণী চিকিৎসকের সঙ্গে ঘটে যাওয়া অন্যায় নয়। সমগ্র নারী জাতির অপমান। এই অপমানের বিচার চাই।’ তাঁর মতে, প্রয়োজনে হোক বা অপ্রয়োজনে, নারী পথে নামবে। তাকে সেই সুরক্ষা দিতে হবে। একই সঙ্গে তিনি চাইছেন, প্রকৃত অপরাধী চিহ্নিত হোক। তাকে কড়া শাস্তি দেওয়া হোক। যাতে এই ধরনের অমানবিক ঘটনা দ্বিতীয়বার না ঘটে।

এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন পরিচালক অরিন্দম শীল। তিনি বলেন, ‘কেবলই মনে হচ্ছে, একটা আলাদা বিশ্রামাগার থাকলে এই ঘটনাটাই হয়তো ঘটত না। আমাদের সরকারি হাসপাতালে এত কিছু রয়েছে। মেয়েদের জন্য একটা পৃথক বিশ্রামাগারও যে প্রয়োজন, এই ঘটনা তা বুঝিয়ে দিল।’

হাসপাতাল কর্তৃপক্ষের দিকে আঙুল তুলেছেন রুদ্রনীল। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‌‘পালানো তো যাবে না স্যার, দেখা তো হবেই পথেঘাটে বা আদালতে! মানুষ তো ছাড়বে না একটাকেও, ঠিক ধরা হবে হাতে নাতে।’

উদ্বেগ প্রকাশ অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়। তাঁর ভাষ্য, ‘আমার মেয়ে স্বাধীনচেতা। রাতবিরেতে দরকারে রাস্তায় বেরোয়। যতক্ষণ না ফেরে ততক্ষণ দুশ্চিন্তায় ভুগি। এবার সেই দুশ্চিন্তা আরও বাড়ল।’

সব মিলিয়ে, টলিউডে প্রতিবাদের ঝড় উঠেছে। শিগগিরই এ ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার কথা বলছেন বিশিষ্টজনরা।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
প্রভা মনে করেন, শিল্পী পরিচয় কখনও লজ্জার বিষয় হতে পারে না। বরং যে পরিচয় একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সোমবার (৩১...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর