পাকিস্তানিদের ভয় ধরাতে মুক্তি পেল বাংলাদেশের ‘জ্বীন-২’!

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ০৭:৫১ পিএম

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া আগেই জানিয়েছিলেন, ঈদের পরপরই পাকিস্তানে মুক্তি পাবে তাদের ভৌতিক চলচ্চিত্র ‘মোনা: জ্বীন-২’। ছবিটি চলতি সপ্তাহে মুক্তি পেয়েছে দেশটির  ২৪টি সিনেমা হলে।

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ইনডিপেনডেন্ট ডিজিটালকে এ বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে ঈদে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পায়। ভয় জাগানিয়া এ সিনেমার জন্য হলের বাইরে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রেখেছিল প্রযোজনা প্রতিষ্ঠানটি।

তবে পাকিস্তানে সে ব্যবস্থা না থাকলেও প্রয়োজনে সেটা হতেই পারে বলে জানালেন প্রতিষ্ঠানের কর্ণধার আবদুল আজিজ।

অন্যদিকে, কেন পাকিস্তানের বাজারকে টার্গেট করা হলো—জানতে চাইলে এই প্রযোজক বলেন, ‘আমরা এর আগে মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায় ছবি মুক্তি দিয়েছি। বিপুল সাড়া পেয়েছি। বলা যায়, মুসলিম দেশে আমার ছবি ভালো চলে। পাকিস্তান মুসলিম দেশ, সে হিসেবে আমরা এবার সেখানে যাওয়ার চেষ্টা করছি।’

মোনা: জ্বীন-২ সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা আহমেদ রুবেল। ছবিতে উঠে এসেছে জামালপুরের একটি গ্রামের গল্প। সেখানে এক ব্যক্তির বাড়িতে ‘অদৃশ্য’ কিছুর উৎপাত। ফলে বাড়ির মালিক সেই বাড়ি ছেড়ে দেন। পরবর্তী সময়ে বাড়িটি একটি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ভাড়া দেন। একসময় ছাত্র ও শিক্ষকেরাও সেই বাড়িটি ছেড়ে দেন পরিস্থিতির শিকার হয়ে। হরর ঘরানার সিনেমাটিতে উঠে এসেছে প্রতিশোধের গল্প। এর আগে ‘জ্বীন’ সিনেমাটিতেও ছিল নানা রহস্য। গত বছর সিনেমাটি মুক্তি পায়। মোনা: জ্বীন-২–এ আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, দীপা খন্দকার, সামিনা বাসার, সুপ্রভাত প্রমুখ। পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, পাকিস্তানের পর ইউরোপ, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে সিনেমাটি মুক্তি পাবে। এ ছাড়া, আগামী ঈদুল আজহায় 'এম আর নাইন' সিনেমাটিও পাকিস্তানে মুক্তি দেওয়ার ইচ্ছা রয়েছে জাজের।

বলিউড অভিনেতা ইমরান খানকে ঘিরে শনিবার (১০ অক্টোবর) উত্তপ্ত হয়ে উঠেছিল মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দান। সিজেপি’র বিক্ষোভ কর্মসূচিকে সমর্থন জানাতে সেখানে উপস্থিত হয়েছিলেন তিনি। আর সেই ময়দান থেকেই...
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দিয়ে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। শুধু তা-ই নয়, নতুন দল বিজেপি থেকেও তিনি রাজ্যসভার টিকিট পেয়েছেন। আর...
বাংলাদেশ সফররত কানাডা সরকারের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী রণদ্বীপ সিং সারাই সোমবার ঢাকার ঐতিহাসিক শিখ ধর্মীয় উপাসনালয় ‌‘গুরুদুয়ারা নানক শাহী’ দর্শন করেছেন। এ সময় তার সাথে আরও...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অপসারণ এবং এসআইআর (ভোটার তালিকায় সংশোধন) প্রক্রিয়া বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে উত্তাল দিল্লিসহ দেশটির একাধিক শহর। সেই আন্দোলনের পেছনে...
কুমিল্লা-৪ আসনের এমপি ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘সারের ডিলার নিয়োগ প্রক্রিয়ায় এমপি ছেলে, মেয়ে শালীও ডিলার পেয়েছে। এখন যদি সরকার বিধবা কার্ড চালু করে এমপির বউও...
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে ‘ডাকাত’ সাহেব আলী নিহত হয়েছেন। সোমবার বিকেলে সিদ্ধিরগঞ্জের ওয়াপদা বউবাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তার ওপর রনি গ্রুপের...
লোডিং...

এলাকার খবর