যেভাবে যৌথ প্রযোজনার ‘তুফান’ হয়ে গেল দেশি ছবি

আপডেট : ০৫ জুন ২০২৪, ০৯:১২ পিএম

দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমসহ ‘তুফান’ ছবির নিজস্ব প্রচারে একসঙ্গে উচ্চারিত হয়েছে দুই দেশের তিন প্রতিষ্ঠানের নাম। এগুলো হলো ভারতের এসভিএফ, বাংলাদেশের চরকি ও আলফা আই স্টুডিওস।

ছবিটির পাঠানো প্রথম দিককার সংবাদ বিজ্ঞপ্তিতে নিয়মিত লেখা হয়েছিল এমন—‘‘তুফান সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ বাংলাদেশ, আলফা আই ও চরকি। এই তিন প্রযোজনা প্রতিষ্ঠান ‘তুফান’ এর আগে আরেকটি বড় সিনেমার ঘোষণা দেয়। সিনেমাটির নাম ‘দম’।’’

তুফান ছবির পুরনো সংবাদ বিজ্ঞপ্তি অন্যদিকে, বারবার যৌথ প্রযোজনার বিষয়টি গণমাধ্যমে এলেও ছবিটির সেন্সর ছাড়পত্রে দেখা গেল এর প্রযোজক  আলফা আই স্টুডিওস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার করিম ভূঁইয়ার নাম। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে সমালোচনা। এবার এটির ব্যাখ্যা দিল প্রযোজনা প্রতিষ্ঠান।

শাহরিয়ার করিম ভূঁইয়া জানান, তুফান ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেড। সে কারণে সেন্সর ছাড়পত্রে তার নাম লেখা। কারণ, এটা একটা বাংলাদেশি সিনেমা। এছাড়া চরকি হলো ডিজিটাল পার্টনার ও এসভিএফ ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিটর।

তুফানের ছাড়পত্র অন্যদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনাকারী একাধিকজনের মতে, ঈদ উৎসবে যৌথ প্রযোজনার ছবি মুক্তির বিধিনিষেধ এড়াতেই শেষ অবধি তুফানকে দেশি ছবি হিসেবে দেখানো হয়েছে।

প্রসঙ্গত, অ্যাকশন ধাঁচের এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী। ইতিমধ্যেই প্রকাশিত টিজার ও গান ‘লাগে উড়াধুরা’ ব্যাপক প্রশংসিত হয় দুই বাংলায়।

তুফান-এ নব্বই দশকের একজন গ্যাংস্টারের ভূমিকায় দেখা যাবে শাকিব খানকে। এতে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মিশা সওদাগরসহ অনেকে। ভিলেন চরিত্রে রয়েছেন অভিনেতা যীশু সেনগুপ্ত। যদিও তাঁর বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি পরিচালক কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান।

দিল্লির প্রায় প্রত্যেকটি মাল্টিপ্লেক্সেই ‘মির্জাপুর: দ্য মুভি’ সিনেমাটি হাউসফুল। বড় কোনো সুপারস্টার ছাড়াই যে কোনো সিনেমা ৩ ঘণ্টার বেশি সময় দর্শককে ধরে রাখতে পারে, সম্ভবত বলিউড এর আগে কখনো দেখেনি।
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
শাকিব খান ও ইধিকা পাল—পর্দায় এই জুটির রসায়ন দর্শকের কাছে ইতোমধ্যেই বেশ জনপ্রিয়। ‘প্রিয়তমা’ দিয়ে শুরু, এরপর ‘বরবাদ’। এবার তৃতীয়বারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে এই...
এবারের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষা ও পুনর্মূল্যায়নের ফলাফলে ৫৬ হাজার ২৫৯ জন পরীক্ষার্থীর নম্বর পরিবর্তন হয়েছে। এছাড়া ফেল থেকে পাস করেছেন ৪ হাজার ৫৮৫ জন। আজ সোমবার দুপুরে শিক্ষা মন্ত্রলায়ের...
কক্সবাজারের চকরিয়ার কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে চকরিয়ার কাকারা থেকে তাকে অপহরণ করা হয়। অপহরণের ৪ ঘণ্টা পর একটি...
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে নিয়োগে অন্যায়ভাবে কাউকে বাদ দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
প্রাক্তন তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়। গতকাল ছিল তার জন্মদিন, ১০ বছরে পা রেখেছে সে। বিশেষ এ দিনে ছেলেকে জন্মদিনের বিশেষ উপহার দিয়েছেন অপু।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর