আনকাট সেন্সর পেল তুফান

আপডেট : ০৫ জুন ২০২৪, ০৩:২৬ পিএম

গতকাল (৪ জুন) অবধি গুঞ্জন ছড়িয়েছিল, সেন্সরে আটকে যেতে পারে শাকিব খানের বহুল আলোচিত সিনেমা ‘তুফান’। তবে সন্ধ্যা নাগাদ নিশ্চিত হয়ে যায়, সেটা আর হচ্ছে না। হয়ওনি। বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে তুমুল আলোচিত এ ছবি। বুধবার (৫ জুন) তথ্যটি নিশ্চিত করেছেন নির্মাতা রায়হান রাফী।

তিনি বললেন, ‘ছবিটি নিয়ে যে উন্মাদনা সাধারণ দর্শক, হল মালিকদের মধ্যে- এটা আশার সঞ্চার করে। আমি ধন্যবাদ জানতে চাই সেন্সর বোর্ডের সদস্যদের। টানা যে যুদ্ধের মধ্য দিয়ে গিয়েছি, সেটার ভালো একটা ফলাফল হচ্ছে এই ছাড়পত্র। মাঠের যুদ্ধটা আপাতত শেষ। এবার শুরু করব হলের যুদ্ধ।’

‘তুফান’র প্রযোজনায় আছে বাংলাদেশ ও ভারতের তিনটি বড় প্রতিষ্ঠান- আলফা আই, চরকি ও এসভিএফ (কলকাতা)। অ্যাকশন ধাঁচের এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী। ইতিমধ্যেই প্রকাশিত টিজার ও গান ‘লাগে উড়াধুরা’ ব্যাপক প্রশংসিত হয় দুই বাংলায়।

‘তুফান’-এ নব্বই দশকের একজন গ্যাংস্টারের ভূমিকায় দেখা যাবে শাকিব খানকে। এতে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মিশা সওদাগরসহ অনেকে। ভিলেন চরিত্রে রয়েছেন অভিনেতা যীশু সেনগুপ্ত। যদিও তাঁর বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি পরিচালক কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আলোচনার জন্ম দেওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা (২৩ জুলাই থেকে) সিনেমাটি...
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিব খান ও ইধিকা পালকে ঘিরে আবারও শুরু হয়েছে আলোচনা। কারণ, হঠাৎ করেই নিজের ফেসবুক পেজের কাভার ছবিতে ২০২৩ সালের সুপারহিট সিনেমা ‘প্রিয়তমা’র পোস্টার যুক্ত করেছেন...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর