সেই দীঘিকেই পছন্দ রাফীর!

আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১২:৩৫ পিএম

‘সে স্লিম না, আনফিট। আর ও যেগুলো করে সেগুলো নিয়ে আমি তাকে নিয়ে সিনেমা বানাতে পারব না। টিকটক করে আলোচনায় থাকা যায় না’—ঠিক এভাবেই বর্ণবাদমূলক প্রকাশ্যে বক্তব্য দিয়েছিলেন নির্মাতা রায়হান রাফী।

আর নায়িকা প্রার্থনা ফারদিন দীঘিকে নিয়ে করা সে ভিডিও বক্তব্য সমালোচনার জন্মও দিয়েছিল। এমন মন্তব্যর পেছনে কারণ ছিল দীঘির একটি স্ট্যাটাস। 

দীঘি একটি পোস্ট শেয়ার করে মিডিয়ায় সিন্ডিকেট ও তাঁকে বারবার কাস্ট করেও সিনেমা থেকে বাদ দেওয়ার বিষয়ে ক্ষোভ ঝেড়েছিলেন। যদিও সেই পোস্টে দীঘি কারও নাম উল্লেখ করেননি। তবে দীঘির সেই অভিযোগের বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেন নির্মাতা রায়হান রাফী। 

ঘটনাটা বছর দুয়েক আগের। নায়িকার মূল অভিযোগটা ছিল এমন, পরিচালক তাঁকে ‘সুড়ঙ্গ’ সিনেমার জন্য চূড়ান্ত করেও না জানিয়ে নিজের ‘প্রেমিকা’কে নায়িকা করেছেন। এমন অভিযোগের পর, নায়িকার ফিটনেস নিয়ে প্রশ্ন তোলেন পরিচালক।

দীঘি। ছবি: ফেসবুক থেকে নেওয়া

তবে এবার সেই দীঘিকেই পছন্দ এ নির্মাতার। শোনা যাচ্ছে, চরকির একটি প্রজেক্টে রাফীর পরিচালনায় তাঁকে দেখা যাবে। যেখানে আরও একটি নারী চরিত্র আছে। তবে এতে মূল চমক হিসেবে থাকছেন জাহিদ হাসান।

বিষয়টি নিয়ে চরকির গণসংযোগ বিভাগ জানায়, রাফীর এ প্রজেক্টে কারা থাকছে তা তারা এখনও জানতে পারেনি। কারণ চুক্তির বেশকিছুটা সময় পর এটি তাদের কাছে আসে।

অন্যদিকে, ইনডিপেনডেন্ট ডিজিটালের কথা হয় রাফীর সঙ্গে। তিনি বলেন, ‘একটি সিরিজের বিষয়ে কথা হচ্ছে দীঘির সঙ্গে। জাহিদ হাসানও থাকবেন। তবে এখনও কিছু চূড়ান্ত নয়। আমরা কিছুটা সময় চাই, এরপর গণমাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেব!’

অর্থাৎ দীঘিকে নিয়ে কাজ করা সম্ভব নয় বলে দুই বছর আগে রাফী জানালেও এ নায়িকাই এখন পছন্দের শীর্ষে।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে দীঘির অবস্থান আগের মতোই আছে এবং রাফীর বিষয়ে তিনি বেশ পজিটিভ।

শিশুশিল্পী থেকে নায়িকা—দীঘির স্মৃতিতে তখনও যেন ‘চাচ্চু’ ডাকটা আটকে আছে! সময় বদলালেও বদলায়নি সেই টান। এবার তিনি জানালেন, সুযোগ পেলে একেবারে ভিন্ন ঢঙে মেগাস্টার শাকিব খান-এর...
শোবিজ জগতের অন্ধকার গলিতে আলো ফেললেন নির্মাতা মাহমুদুর রহমান হিমি। বাস্তবে নয়, পর্দায় তুলে এনেছেন তেমন একটি গল্প। যেখানে ওয়েব ফিল্মের কাহিনি আবর্তিত হয় এক তরুণীর আত্মহত্যার চেষ্টাকে ঘিরে।      
‌‘ডাস্টবিনে মিলল নবজাতক’, ‘নবজাতকের মরদেহ পড়েছিল ডাস্টবিনে’, ‘নবজাতকের পৃথিবী ডাস্টবিনে’—পত্রিকার পাতা কিংবা অনলাইন নিউজ পোর্টালে প্রায়ই এ ধরনের সংবাদে চোখ আটকে যায়। সেসব প্রতিবেদন পড়েও শিউরে উঠতে...
ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে সিয়াম আহমেদ অভিনীত সিনেমা ‘জংলি’। মুক্তির পর বেশ ভালোভাবেই দর্শক হৃদয় ছুঁয়েছে এটি। যে কয়টি সিনেমা হলে তা প্রদর্শিত হচ্ছে, সব জায়গায় রীতিমতো হাউজফুল যাচ্ছে। ফলে হল...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর