দেশজুড়ে ‘দরদ’, প্রাণ ফিরছে চলচ্চিত্রে

আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ১১:১১ এএম

রাজনৈতিক পটপরিবর্তন ও চলচ্চিত্রের টানপোড়েনে একেবারে স্থবির হয়ে পড়েছিল দেশের সিনেমা হলগুলো। অত্যাধুনিক প্রেক্ষাগৃহের বাইরে প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যায় সিঙ্গেল স্ক্রিনগুলো। এবার সেগুলো আবার খুলেছে। দেশজুড়ে ৮৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘দরদ’। 

তবে, বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার দরদ শুধু দেশেই নয়, মুক্তি পাচ্ছে ২২টি দেশে একযোগে। আন্তর্জাতিকভাবে সবমিলে কত হলে দরদ মুক্তি পাচ্ছে তার সঠিক হিসাবটি এখনও দিতে পারছেন না নির্মাতা ও প্রযোজক অনন্য মামুন।

অন্যদিকে, মুক্তির দু’দিন আগেই মাল্টিপ্লেক্সগুলোয় ছবিটির অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়।

সর্বাধুনিক থিয়েটার স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় শুক্রবার থেকে দৈনিক ২৭টি শো চলবে দরদ’র। মাল্টিপ্লেক্সটির ওয়েবসাইটে দেখা যায়, বুধবার (১৩ নভেম্বর) দুপুর থেকে অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। এসকেএস টাওয়ার, সনি, সীমান্ত সম্ভারে প্রথমদিনের শোগুলোর টিকিট সেল হচ্ছে। 

এ ছাড়া কেরানীগঞ্জের লায়ন সিনেমাস, নারায়ণগঞ্জের সিনেস্কোপেও ছাড়া হয়েছে অগ্রিম টিকিট। তারা জানান, ওপেনিং ডে’র রেসপন্স সন্তোষজনক। বিষয়টি ফেসবুকে পোস্টেও জানিয়েছে কর্তৃপক্ষ। সিনেস্কোপ বলছে, ঈদ ছাড়া অগ্রিম টিকিটে এতো রেসপন্স আশাই ছিল না। 

চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক সভাপতি ও মধুমিতা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘ঈদেই শাকিব খানের ছবি মুক্তি পাবে এমন কোনো কথা ছিল না। ইন্ডাস্ট্রির ছবি স্বল্পতার কারণে এমন পরিস্থিতি হয়েছে যে, এই সময়ে শাকিবের ছবি মুক্তিকে অনেক বড় মনে হচ্ছে। তার ছবি মুক্তি পেলে হল মালিকরা উপকৃত হন। আর ছবি হিট হলে তো কথাই নেই।’

শাকিব খান। ছবি: অনন্য মামুন

ঢাকার বাইরে বগুড়ার মধুবন ও চট্টগ্রামের সুগন্ধার মতো সিঙ্গেল স্ক্রিনের হলেও শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। বাংলাদেশের পাশাপাশি একযোগে আরও ২২টি দেশে মুক্তি পাচ্ছে এটি। নির্মাতা অনন্য মামুন বলেন, ‘ঈদ ছাড়া মুক্তি পাচ্ছে দরদ। ইতিমধ্যে ৮৩টি হল চূড়ান্ত হয়ে গেছে। আমার আত্মবিশ্বাস আছে দর্শক দরদ দেখলে খারাপ বলতে পারবেন না।’

এ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন বলিউডের সোনাল চৌহান। অন্যান্য চরিত্রে রয়েছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, সাফা মারুয়া, ইমতু রাতিশ প্রমুখ। বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মসে সঙ্গে এটি প্রযোজনা করেছে ভারতের এসকে মুভিজ। 

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। বিশেষ করে নায়িকা কে হচ্ছেন—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা জল্পনা। সেই তালিকায় বারবার উঠে...
‘বরবাদ’ সিনেমার ব্যবসায়িক সাফল্যের পর আবারও এক হচ্ছেন পরিচালক মেহেদী হাসান হৃদয় ও ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। নতুন এই সিনেমাকে ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক...
ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আলোচনার জন্ম দেওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা (২৩ জুলাই থেকে) সিনেমাটি...
ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় নোয়াখালী ইসলামীয়া চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল হোসেনকে কারাগারে তোলার পর তাকে কারাগারে পাঠিয়েছেন বিচারক। রোববার বিকেলে তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪...
সম্পত্তি দান করার পরও আজীবন মা-বাবার তা ভোগদখল করার অধিকারের বিধান রেখে জাতীয় সংসদে পাস হয়েছে 'সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬'। তবে বিলটিকে কোরআন-সুন্নাহবিরোধী উল্লেখ করে তীব্র প্রতিবাদ...
চলতি বছরের এপ্রিলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোড করা হয়। সে সময় বলা হয়েছিল, সেপ্টেম্বর থেকেই পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ পাওয়া যাবে জাতীয় গ্রিডে। কিন্তু বাস্তবতা...
চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নবজাতককে ভুল ইনজেকশন দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার রাতে নগরীর প্রবর্তক মোড়ে সিএসসিআর হাসপাতালে এ ঘটনা হয়। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর