ভালোবাসা দিবসে এলো ‘ময়না’

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৬ এএম

ভালোবাসা দিবস উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি দেশের ১৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ভালোবাসার গল্পে নির্মিত সিনেমা ‘ময়না’। এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে নবাগত নায়িকা রাজ রিপা। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন চার নায়ক। তাদের মধ্যে আছেন—আমান রেজা, কায়েজ আরজু, আফফান মিতুল ও আরেফিন জিলানী।

অভিষেক সিনেমাটি নিয়ে উচ্ছ্বসিত রাজ রিপা বলেন, ‘অবশেষে আমার কাঙ্খিত স্বপ্ন পূরণ হচ্ছে, এতে আমি খুব খুশি। দিনটি আমার জন্য একটি বিশেষ দিন। আশা করি, ভালোবাসা দিবসের এই স্পেশাল দিনে ‘ময়না’ দর্শকদের কাছে একটি স্পেশাল উপহার হয়ে উঠবে। আমি সবাইকে অনুরোধ করব, আমার প্রথম সিনেমাটি হলে গিয়ে উপভোগ করবেন।’

অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে মোংলা, বাগেরহাট থেকে ঢাকায় এসেছিলেন রাজ রিপা। ‘দহন’ সিনেমায় ছোট্ট একটি চরিত্রে অভিনয় করার পর পরিচালকদের নজরে আসেন তিনি। পরে ‘মুক্তি’ সিনেমাতে প্রধান চরিত্রে অভিনয় করেন, কিন্তু ‘মুক্তি’ মুক্তির আগেই ‘ময়না’ মুক্তি পাচ্ছে।

ময়নার নাম ভূমিকায় অভিনয় করেছেন রাজ রিপা। এটি একটি নারীকেন্দ্রিক গল্পের সিনেমা, যা পরিচালনা করেছেন মঞ্জুরুল ইসলাম মেঘ। সিনেমাটির চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন মোহাম্মদ আলিম উল্লাহ খোকন, যিনি জাজ মাল্টিমিডিয়া চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠানের সিইও।

এতে আরও অভিনয় করেছেন মোমেনা চৌধুরী, নাদের চৌধুরী, সুব্রত, সুচনা, খলিলুর রহমান কাদরী, আনোয়ার, সীমান্ত, জারা, তাহমিনা মোনা প্রমুখ। বিশেষ চরিত্রে অভিনয় করেছেন শিশির সরদার, এঞ্জেলা জলি, আপন, ও শিশুশিল্পী জান্নাতুল ভোর।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর