মানুষ হিসেবে অসাধারণ, শাকিব প্রসঙ্গে যীশু

আপডেট : ১৬ মার্চ ২০২৫, ০১:০৫ পিএম

‘তুফান’ সিনেমায় যীশু সেনগুপ্তের অভিনয়ের গুঞ্জন উঠেছিল। আনন্দে উদ্বাহু নৃত্য শুরু করেছিলেন শাকিব খানের অনুরাগীরা। টলিউডের এ অভিনেতার সঙ্গে কিং খানের রসায়ন দেখতে মুখিয়ে ছিলেন তাঁরা। কিন্তু শেষ পর্যন্ত তুফানে দেখা মেলেনি যীশুর।

তবে শাকিবিয়ানদের সেই ইচ্ছে পূরণ করতে এগিয়ে এসেছেন ‘বরবাদ’ ছবির পরিচালক মেহেদী হাসান হৃদয়। তাঁর এই সিনেমায় ঢালিউড সুপারস্টারের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন যিশু। এরইমধ্যে প্রকাশিত ঝলকে দেখা গেছে এই অভিনেতাকে। 

এবার ভারতীয় একটি সংবাদমাধ্যমে শাকিবকে নিয়ে কথা বললেন যীশু। তিনি বলেন, ‌‘ওর (শাকিব খান) সম্পর্কে আমার বলার ধৃষ্টতা নেই। সে বাংলাদেশের মেগাস্টার। এতে কোনো সন্দেহ নেই। মানুষ হিসেবে অসাধারণ, সহশিল্পী হিসেবে মেধাবী। আমার কাছে এটা খুব গুরুত্বপূর্ণ। ওর সঙ্গে কাজ করে মনে হয়েছে একজন অসাধারণ মানুষের সঙ্গে আলাপ হয়েছে।’

বরবাদ সিনেমার মাধ্যমে শাকিব ফের জুটি বাঁধছেন ইধিকা পালের সঙ্গে। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, টলিউড অভিনেতা যীশু সেনগুপ্ত প্রমুখ। 

তামিল সিনেদুনিয়ায় শোকের ছায়া। পরিচালক-অভিনেতা এস জে সূর্যর আসন্ন সিনেমা ‘কিলার’-এর শুটিং চলাকালে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক টেকনিশিয়ান। আহত হয়েছেন আরও ৩ কর্মী। আকস্মিক এই ঘটনায় সিনেমাটির...
তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন বলিউড তারকা আমির খান। দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে থাকা গৌরি স্প্র্যাটকে আগামী ৫ জুলাই বিয়ে করবেন তিনি। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে একান্ত...
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর সংশোধিত তালিকায় আজীবন সম্মাননা পাচ্ছেন সোনালী যুগের জনপ্রিয় নায়িকা শবনম। মঙ্গলবার এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের...
গত ঈদুল ফিতরের সাড়া জাগানো সিনেমা তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির পর দেশ-বিদেশের দর্শকমহলে সিনেমাটি ভূয়সী প্রশংসিত হয়। এমনকি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে তা প্রদর্শিত হয়েছে কোরবানি ঈদের...
শেরপুরের ঝিনাইগাতীর গারো পাহাড়ের রাংটিয়া রেঞ্জের নকশী এলাকায় চোরাকারবারি ও বালুখেকোদের হামলায় দুই বনকর্মী আহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। 
সামনে অর্থবছরের বাজেটে এডিপির প্রায় ১১ শতাংশ বরাদ্দ থাকছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে। সেই সঙ্গে ভর্তুকির চাহিদা থাকবে কমপক্ষে ৭০ হাজার কোটি টাকা।
গণহত্যার দায়ে জামায়াত ইসালামী ও আওয়ামী লীগ একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। গতকাল বুধবার বিকেলে চাটখিল উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত...
সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনার যাওয়ার সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর