প্রচারিত সেসব ছবি পরী মণির নয়

আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ০১:২৫ পিএম

সম্প্রতি সামাজিকমাধ্যমে বেশকিছু ছবি ছড়িয়ে পড়েছে, সেগুলো চিত্রনায়িকা পরী মণির ছবি বলে প্রচার করা হচ্ছে। তবে রিউমর স্ক্যানার বাংলাদেশ টিমের অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত সেসব ছবি পরী মণির নয়, বরং ইন্টারনেট থেকে ভিন্ন এক নারীর ছবি সংগ্রহ করে সেখানে প্রযুক্তির সাহায্যে এই ঢালিউড অভিনেত্রীর মুখমণ্ডল প্রতিস্থাপন করা হয়েছে।

ফ্যাক্টচেক প্রতিষ্ঠানটি জানায়, এ বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে প্রচারিত ছবিগুলোর রিভার্স ইমেজ সার্চ করলে ‘Aakarshi Jolly’ নামের এক ফেসবুক অ্যাকাউন্টে গত ২৪ মার্চ শেয়ার করা কিছু ছবির সঙ্গে আলোচিত এসব ছবির সাদৃশ্য লক্ষ্য করা যায়। ছবিগুলোতে মুখমণ্ডল ছাড়া অন্য সব কিছুতে মিল খুঁজে পাওয়া যায়।

সামাজিকমাধ্যমে এসব ভুয়া ছবি প্রচার করা হয়েছে। ছবি: রিউমর স্ক্যানার বাংলাদেশ

ওই অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে লোকেশন হিসেবে দেখা যায়, ভারতের হিমাচল প্রদেশের শিমলা। ইন্ট্রোতে লেখা রয়েছে মডেল ও অভিনেত্রী।

অর্থাৎ, সেই ছবিগুলোতে পরী মণির মুখমণ্ডল প্রতিস্থাপন করে আলোচিত ছবিগুলো তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের স্বার্থে রিউমর স্ক্যানার বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এবং এআই প্রযুক্তি ব্যবহার করে ‘Aakarshi Jolly’ নামক ফেসবুক অ্যাকাউন্টে পাওয়া ছবিগুলোর ওপর নায়িকা পরী মণির মুখমণ্ডল প্রতিস্থাপনের চেষ্টা করেছিল, যেখানে ছড়িয়ে পড়া বিকৃত ছবিগুলোর মতোই অনুরূপ ফলাফল পাওয়া গেছে।

তথ্য যাচাইয়ে প্রমাণিত হয় যে, ইন্টারনেট থেকে ভিন্ন এক নারীর ছবি সংগ্রহ করে তাতে প্রযুক্তির সাহায্যে নায়িকা পরী মণির মুখমণ্ডল বসিয়ে প্রচার করা হয়েছে, যা সম্পাদিত।

ব্যক্তিজীবন থেকে শুরু করে ক্যারিয়ার—প্রায় সবকিছুতেই আলোচনার কেন্দ্রে থাকেন চিত্রনায়িকা পরী মণি। নতুন কোনো সিনেমা, সামাজিকমাধ্যমের পোস্ট অথবা ব্যক্তিগত সম্পর্ক যেকোনো বিষয়েই তাঁকে নিয়ে অনুরাগীদের...
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
ইংল্যান্ডকে হারিয়ে আবারও ফুটবল বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। আর এই ম্যাচ শুরুর আগে ‘বিয়ের ঘোষণা’ দিয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরী মণি। আর্জেন্টিনার এই...
চার বছর আগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) এক অভিযানে বনানীর নিজ বাসা থেকে গ্রেপ্তার হয়েছিলেন চিত্রনায়িকা পরী মণি। এলিট ফোর্স র‍্যাবের পক্ষ থেকে সেই সময় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ...
ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য অর্জনে ডিজিটাল ইকোনমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই সরকার সবার জন্য সমান ডিজিটাল সুযোগ নিশ্চিত করতে চায় বলে জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
আগামী ৩ অক্টোবর ভারতে প্রদর্শনী ম্যাচ খেলতে যাচ্ছে ব্রাজিল। ব্রাজিলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা সিবিএফ তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছে।
‘বরবাদ’ ও ‘রাক্ষস’-এর মতো বড় বাজেটের সিনেমা দিয়ে দর্শকমহলে নিজের জায়গা পাকা করা নির্মাতা মেহেদী হাসান হৃদয় এবার প্রথমবারের মতো হাত দিচ্ছেন ওয়েব কনটেন্টে। তার প্রথম...
শাকিব খানের সঙ্গে বড় পর্দায় পা রাখা কলকাতার অভিনেত্রী ইধিকা পাল এখন ব্যস্ত সৃজিত মুখার্জির নতুন সিনেমা ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’ নিয়ে। চরিত্রের প্রয়োজনে রীতিমতো ক্রিকেট প্রশিক্ষণ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর