খোঁজ মিলল শরীফুল রাজের

আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ০২:২৮ পিএম

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শরীফুল রাজ কয়েক মাস ধরেই মিডিয়ার আড়ালে ছিলেন। সর্বশেষ তাঁকে দেখা গিয়েছিল মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ওমর’ সিনেমায়। এরপর থেকে তাঁকে নিয়ে ছিল না কোনো সংবাদ। তবে ১৮ এপ্রিল নির্মাতা সঞ্জয় সমদ্দারের ফেসবুক পেজে ‘ইনসাফ’ সিনেমার একটি স্থিরচিত্র প্রকাশিত হলে, শরীফুল রাজের উপস্থিতি নতুন আলোচনার জন্ম দেয়।

ছবিতে শরীফুল রাজকে দেখা যায় খালি গায়ে, পেছন ফিরে বসে থাকতে, পাশে কিছু অস্ত্রধারী যুবক। এই ছবি প্রকাশ হওয়ার পর দ্রুতই চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে সেটি ভাইরাল হয়ে যায় এবং অনেকেই তাঁর শুভকামনা জানিয়ে মন্তব্য করেছেন।

সঞ্জয় সমদ্দারের শেয়ার করা ইনসাফ চলচ্চিত্রের দৃশ্যে শরীফুল রাজ। ছবি: ফেসবুক থেকে নেওয়া

নির্মাতা সঞ্জয় সমদ্দার ইনডিপেনডেন্ট ডিজিটালকে নিশ্চিত করেন এটা রাজই। একটি গান বাদে ছবির শুটিং শেষ।  সিনেমাটি ঈদুল আজহাতে মুক্তি পাবে। 

সব ঠিক থাকলে মে মাসের প্রথম সপ্তাহে সিনেমার আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। ইনসাফ-এ শরীফুল রাজের সঙ্গে জুটি বেঁধেছেন তাসনিয়া ফারিণ। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম এবং শোনা যাচ্ছে, তিনি সিনেমাটিতে নেতিবাচক চরিত্রে রয়েছেন।

প্রসঙ্গত, টলিউডের ‘মানুষ’ দিয়ে চলচ্চিত্র পরিচালনায় অভিষেক করেন সঞ্জয় সমদ্দার, যেখানে নায়ক ছিলেন জিৎ। যদিও সিনেমাটি বাণিজ্যিক সফলতা অর্জন করেনি, তবে নির্মাতা হিসেবে সঞ্জয় সমদ্দার দুই বাংলাতেই প্রশংসা কুড়িয়েছেন।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর