‘সংবিধিবদ্ধ সতর্কীকরণ: পরিবার ছাড়া দেখা নিষেধ’

আপডেট : ১৪ মে ২০২৫, ০৯:১৩ পিএম

পরিবার ছাড়া দেখা নিষেধ—এমন ব্যতিক্রমী স্লোগান নিয়ে ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে নতুন সিনেমা ‘উৎসব’। তানিম নূরের পরিচালনায় এই সিনেমায় কাজ করেছেন বাংলাদেশের খ্যাতনামা একঝাঁক অভিনয়শিল্পী।

১৩ মে রাজধানীর গুলশান শুটিং ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে উৎসব-এর নাম ঘোষণা ও শিল্পীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। জানানো হয়, ছবিটি ঈদের আমেজে দেশ ও বিদেশে একযোগে মুক্তি পাবে।

সিনেমাটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মানসহ আরও অনেকে। এত তারকা একসঙ্গে একটি সিনেমায় কাজ করা বাংলাদেশের চলচ্চিত্রে একেবারেই বিরল ঘটনা।

ঘোষণা অনুষ্ঠানে শিল্পীরা মুখোশ পরে উপস্থিত হন, পরে একসঙ্গে মুখোশ খুলে দর্শকদের সামনে আসেন তাঁরা।

পরিচালক তানিম নূর জানান, পরিবার নিয়ে দেখা যায় এমন একটি সিনেমা বানানোর ইচ্ছা থেকেই উৎসব-এর জন্ম। ঈদে পরিবারের সবাইকে নিয়ে আনন্দে দেখার মতো সিনেমা খুব কম বানানো হয়। এই অভাববোধ থেকেই এই চলচ্চিত্রের চিন্তা।

অভিনেতা জাহিদ হাসান বলেন, অনেকদিন পর এত শিল্পী একসঙ্গে কাজ করেছি। আমাদের আনন্দ দর্শকরাও অনুভব করবেন।

অপি করিম মনে করেন, এই প্রজন্ম তাঁদের একসঙ্গে দেখেনি, তাই সুযোগটা হাতছাড়া করতে চাননি। ভাবলাম, দর্শক দেখে ফেলুক আমরা এখনও আছি।

আফসানা মিমির মতে, পরিবার ছাড়া দেখা নিষেধ—এই বাক্যটাই তাঁকে নাড়া দিয়েছে। অনেকদিন ধরে তিনি পরিবার নিয়ে বসে দেখা যায় এমন কাজের অপেক্ষায় ছিলেন।

সিনেমাটি প্রযোজনা করেছে ডোপ প্রোডাকশনস। সহ-প্রযোজক চরকি ও লাফিং এলিফ্যান্ট।

ডোপ প্রোডাকশনসের ব্যবস্থাপনা পরিচালক কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় বলেন, এই প্রথম সিনেমা, তাও আবার ঈদের জন্য—সবার সহযোগিতা ছাড়া সম্ভব হতো না।

গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া। সিনেমাটির চিত্রগ্রহণে ছিলেন রাশেদ জামান।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
কলকাতার চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘদিন ধরেই নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের বাইরে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সাধারণত নিজেকে দূরে রাখেন তিনি। তবে এবার কলকাতার রাজপথে...
যশোরে নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়েছেন অভিনেতা সমু চৌধুরী। এতে তাঁর মাথা ফেটে গেছে। মঙ্গলবার দুপুরে যশোর শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডে নতুন বাজার এলাকায় এ ঘটনা হয়।
অবরুদ্ধ থাকার ৩০ ঘণ্টা পর উদ্ধার হলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য শেখ শরীফুল আলম। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিমানবন্দরে ডক্টর মুহাম্মদ ইউনূসকে হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমানকে নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
আওয়ামী লীগের প্রতি সরকারের উদারতার কারণে নিউইয়র্কে ড. ইউনূসকে লাঞ্ছনার শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী নীতির কারণে পুরো...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর