দোয়েলের অভিযোগে যা বললেন ‘বরবাদ’ নির্মাতা হৃদয়

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১১:৩৩ এএম

গত ঈদুল ফিতরে মুক্তি পায় শাকিব খান ও ইধিকা পাল জুটির সিনেমা ‘বরবাদ’। মুক্তির পর দেশ-বিদেশে সিনেমাটি বেশ প্রশংসিত হয়। এমনকি মুক্তির প্রথম সপ্তাহে ২৭ কোটি ৪৩ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে বলে দাবি করে প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন। তবে সিনেমাটি ঘিরে বিতর্কও প্রকাশ্যে এসেছে। মুক্তির  ক’দিন পরই এক ভারতীয় চিত্রগ্রাহক সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালক মেহেদী হাসান হৃদয়ের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন। পরে বিষয়টি নিজেদের মধ্যে সমঝোতা হয়। 

এবার নির্মাতার বিরুদ্ধে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ তুলেছেন অভিনেত্রী দিলরুবা দোয়েল। সিনেমাটিতে অভিনয় না করলেও ইধিকা পালের কিছু অংশের ডাবিং করেছিলেন তিনি। অভিনেত্রীর অভিযোগ, ছবি মুক্তির চার মাস পার হতে চললেও সেই ডাবিংয়ের পারিশ্রমিক এখনও পাননি।

দোয়েল বলেন, ‘আমাকে হৃদয় ভাই তাঁর সহকারীকে দিয়ে ফোন করিয়ে বলেছিলেন, ইমারজেন্সি ইধিকা পালের চরিত্রের ডাবিংটা একটু করে দিতে হবে। আমি বলছিলাম স্পট পেমেন্ট করতে। এরপর আমি ডাবিং করলেও পয়সা পাইনি। ডাবিং করার পর আমি কয়েকবার ফোন করেছি পরিচালককে, তিনি আমার ফোন ধরেননি।’

তিনি আরও বলেন, ‘টাকাটা কোনো ইস্যু না, কিন্তু প্রেস্টিজটা তো থাকল না। উনারা এত বড় ছবি বানায়, এত গলাবাজি করে, তাহলে উনারাই অভিনয়, নির্মাণ ডাবিং—সবকিছু করুক। আমাদের দরকার কী?’

তবে দোয়েলের অভিযোগের বিষয়টি অবগত নয় বলে ইনডিপেনডেন্ট ডিজিটালকে জানান মেহেদী হাসান হৃদয়। তিনি বলেন, ‘আমি জানতামই না, এই রকম একজন আর্টিস্টের পেমেন্ট আটকে আছে। আর তিনি যদি আমাকে ফোন দিয়ে থাকেন, আসলে অনেক সময় অপরিচিত নম্বর থেকে ফোন এলে ধরা হয় না। উনার নম্বর আমার কাছে নাই। হয়তো ব্যস্ততার জন্য ফোন ধরা হয়নি। তিনি যদি একটা টেক্সট করে রাখতেন, তাহলে হয়তো কথা বলতাম। তা ছাড়া উনার সঙ্গে আমার কাজের বিষয়ে কথা হয়নি।’

প্রসঙ্গত, ‌বরবাদ সিনেমায় শাকিব-ইধিকা ছাড়াও আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ। একটি আইটেম গানে পারফর্ম করেছেন কলকাতার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত জাহান।

প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। আগামী ডিসেম্বরেই নাকি তিনি বিয়ে করছেন—এমনটাই জানিয়েছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম। সূত্রের দাবি, কালিম্পংয়ে হবে মিমির বিয়ের...
দিল্লির প্রায় প্রত্যেকটি মাল্টিপ্লেক্সেই ‘মির্জাপুর: দ্য মুভি’ সিনেমাটি হাউসফুল। বড় কোনো সুপারস্টার ছাড়াই যে কোনো সিনেমা ৩ ঘণ্টার বেশি সময় দর্শককে ধরে রাখতে পারে, সম্ভবত বলিউড এর আগে কখনো দেখেনি।
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন 
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার নিউইয়র্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর নিউইয়র্কসহ...
রাজধানীর কদমতলী থানার ডিপটি গলির একটি পাঁচতলা বাসার দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে ইয়ানুর (২৫) নামের এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ কক্ষের খাটের নিচ থেকে রক্তাত্ব অবস্থায় তার মরদেহ...
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে একটি স্কুলে বন্দুক হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারী সন্দেহভাজন ১৬ বছর বয়সী এক কিশোরও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৮ জন শিক্ষার্থী। শুক্রবার দক্ষিণ কোটাবাতো...
রাজধানীর তেজগাঁও কলেজের মসজিদে বৈঠকের সময় ২৩ জনকে আটক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ (সিটিটিসি)। উগ্রবাদী তৎপরতায় জড়িত সন্দেহে তাদের আটক করা হয়েছে। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর