‘চাচ্চু’, ‘কোটি টাকার কাবিন’সহ একাধিক সুপারহিট ছবির নির্মাতা এফ আই মানিক গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ শনিবার তাঁর শরীরে ছোট একটি অপারেশন করার কথা রয়েছে। এজন্য তাঁর ঘনিষ্ঠজনরা জরুরিভিত্তিতে রক্ত দানসহ সহায়তার জন্য পোস্টও দিয়েছিলেন। এছাড়াও কিছু শারীরিক জটিলতা রয়েছে।
বাংলাদেশ চলচ্চিত্র জগতে এফ আই মানিক একটি গুরুত্বপূর্ণ নাম। ২০০৬ সালে তিনি পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ সিনেমায় অভিনয় করে প্রথমবারের মতো হিট নায়কের তকমা পান শাকিব খান। এরপর অসংখ্য ব্যবসাসফল ও জনপ্রিয় সিনেমা নির্মাণ করে তিনি ঢালিউডে নিজের অবস্থান পোক্ত করেছেন।
চলচ্চিত্র পরিবারের অনেকেই নির্মাতার দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং প্রয়োজনে সহায়তার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।


বিষ দিয়ে খুন করা হয়েছে জুবিনকে! পুলিশের জিজ্ঞাসাবাদে দাবি সহশিল্পীর
