জেন শুধু ভালোবাসেননি, আমাদেরও ভালোবাসতে শিখিয়েছেন: জয়া

আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ১২:২২ পিএম

প্রকৃতি আর প্রাণীর সঙ্গে মিতালী ছিল তাঁর। কখনও তিনি শিম্পাঞ্জির চোখে চোখ রেখে অবলোকন করেছেন প্রাণ-প্রকৃতির বিস্ময়কর রূপ। কখনও-বা আবিষ্কার করেছেন ঘন জঙ্গলের মাঝে শিম্পাঞ্জিদের শক্তিশালী পারিবারিক বন্ধন আর সামাজিক জীবন। মানুষ ছাড়াও প্রাণী যে যন্ত্র ব্যবহার করতে পারে, জটিল সমাজ গড়ে তুলতে পারে—এই বৈপ্লবিক আবিষ্কারের পেছনে যে মানুষটি ছিলেন, তিনি ড. জেন গুডঅল। একাধারে তিনি প্রাণীবিদ, নৃতত্ত্ববিদ ও সংরক্ষণকর্মী। বুধবার (১ অক্টোবর) পৃথিবীকে বিদায় জানালেন বিশ্বখ্যাত এই প্রাণীবিদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।

এই প্রাণীবিদকে শ্রদ্ধাভরে স্মরণ করলেন অভিনেত্রী জয়া আহসান। তাঁর প্রশংসায় ভাসলেন তিনি। সামাজিকমাধ্যমে রোববার (৫ অক্টোবর) জেনের বেশকিছু ছবি শেয়ার করে জয়া বলেন, ‌‘জেন গুডঅল। তাঁর নামই সব বলে দেয়। তাঁর সব ভালো, সবই মঙ্গলময়। কিছুদিন হলো তিনি দেহত্যাগ করেছেন। কিন্তু দেহত্যাগ করলেও তাঁর কীর্তি মঙ্গলের ধারা হয়ে আমাদের মধ্যে থেকে গেছে।’

প্রকৃতি আর প্রাণীদের সঙ্গে মিতালী ছিল জেন গুডঅলের। ছবি: সংগৃহীত

যোগ করে আরও বলেন, ‘জেন প্রাণীদের নিয়ে গবেষণা করেছেন, অজস্র বই লিখেছেন। তাদের শুধু ভালোবাসেননি, আমাদেরও ভালোবাসতে শিখিয়েছেন। আমাদের বুঝিয়েছেন, ওরা ছাড়া আমরা অসম্পূর্ণ। ওদেরও জীবনযাপনের সক্ষমতা আছে, আপনজনের প্রতি মমতা আছে, যোগাযোগের ক্ষমতা আছে। মানুষের সঙ্গে তিনি প্রাণীদের একাত্মতা তৈরি করেছেন।’

সবশেষে এই অভিনেত্রী বলেন, ‘প্রাণ-প্রকৃতির প্রতি ভালোবাসার ভেতরে জেন গুডঅলও আমাদের মধ্যে থেকে যাবেন, চিরদিন।’

প্রসঙ্গত, ড. জেন গুডঅলের মৃত্যুতে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শোকপ্রকাশ করেছেন হলিউড তারকা মাইকেল ডগলাস, লিওনার্দো ডিক্যপ্রিও, মার্ক রাফালো, জেন ফন্ডা প্রমুখ।

এদিকে, পশুপাখির প্রতি অভিনেত্রী জয়া আহসানের ভালোবাসার কথাও কমবেশি সবারই জানা। তিনি নিজেও পথের কুকুরদের জন্য কাজ করেন। ২০২১ সালে তাঁকে ‘প্রাণবিক বন্ধু’ সম্মাননায় ভূষিত করেছে দ্য পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার নামের একটি সংগঠন।

অনেকদিন পর আবারও কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবিতে হাজির হতে চলেছেন বাংলাদেশি এই অভিনেত্রী। পুরনো ম্যাজিক কি কাজ করবে—ভারতীয় গণমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’র এমন এক প্রশ্নে জয়া বলেন, ‘এই ছবিটা (আজও অর্ধাঙ্গিনী)...
বাগেরহাটে খানজাহান আলী (রহ.) মাজারের দীঘিতে একটি কুকুরকে ফেলে দেওয়া ও কুমির তা টেনে নিয়েও যাওয়ার ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা। প্রাণীহত্যার এমন নজির নিয়ে...
সোশ্যাল মিডিয়ায় তারকাদের নিয়ে তুলনা-সমালোচনা যেন এখন নিত্যদিনের ঘটনা। বিশেষ করে বিপাশা হায়াৎ ও জয়া আহসানকে ঘিরে সৌন্দর্য তুলনার বিষয়টি প্রায়ই উঠে আসে আলোচনায়। তবে এ প্রসঙ্গে বেশ ভিন্নধর্মী ও পরিণত...
রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোট ঘিরে উত্তাপ যেমন রাজনৈতিক অঙ্গনে, তেমনি প্রস্তুত শোবিজ তারকারাও। রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থিত নিজ নিজ ভোটকেন্দ্রে যাওয়ার অপেক্ষায় তারা।...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর