প্রকাশ্যে ‘রঙবাজার’র ফার্স্টলুক

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৩ পিএম

নির্মাতা রাশিদ পলাশের নতুন চলচ্চিত্র ‘রঙবাজার’-এর ফার্স্টলুক প্রকাশিত হলো। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সামাজিকমাধ্যমে সিনেমাটির একটি পোস্টার শেয়ার করে ফার্স্টলুক সামনে আনেন তিনি।

ইনডিপেনডেন্ট ডিজিটালকে নির্মাতা জানান, রঙবাজার মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় ফার্স্টলুক প্রকাশ। কিছুদিনের মধ্যেই টিজার প্রকাশ করবেন বলেও জানান। 

একটি যৌনপল্লি উচ্ছেদের ঘটনা নিয়ে সিনেমাটির গল্প। দৌলতদিয়া যৌনপল্লিতে ছবির বেশিরভাগ অংশের দৃশ্যধারণ হয়েছে।  

রঙবাজার ফার্স্টলুক পোস্টার। ছবি: নির্মাতার সৌজন্যে

সিনেমায় একজন নায়িকার চরিত্রে অভিনয় করেছেন পিয়া জান্নাতুল। যৌনকর্মীর চরিত্রে শম্পা রেজা, নাজনীন চুমকি, তানজিকা আমিন এবং মাদক কারবারির চরিত্রে মৌসুমী হামিদ অভিনয় করেছেন। রাজনৈতিক নেতার ভূমিকায় রয়েছেন লুৎফর রহমান জর্জ ও বড়দা মিঠু।

তামজিদ অতুলের গল্প–ভাবনায় সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। প্রযোজনা করেছে লাইভ টেকনোলজিস।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর