চীনের সিনেমা দিয়ে পর্দা উঠছে ঢাকা উৎসবের

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ১২:০৩ পিএম

দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সাম্প্রতিক সময়ে ঢাকায় প্রায় অর্ধডজন আন্তর্জাতিক কনসার্টের অনুমতি দেওয়া হয়নি। যে কারণে অনিশ্চয়তা রয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়েও। আগামী ১০ জানুয়ারি এই উৎসব শুরু হওয়া কথা। অনিশ্চয়তা সত্ত্বেও অবশ্য থেমে নেই আয়োজকেরা। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন তাঁরা। 

সোমবার (৫ জানুয়ারি) প্রকাশিত হয় ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সময়সূচী। উদ্বোধনী সিনেমা হিসেবে এ বছর প্রদর্শিত হবে চীনের ‘দ্য জার্নি টু নো এন্ড’।

রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত ঢাকা উৎসবে এবার থাকছে ১১টি বিভাগ। সব মিলিয়ে ৭০টির বেশি দেশের পূর্ণ ও স্বল্পদৈর্ঘ্যের ২৪৬টি সিনেমা প্রদর্শিত হবে উৎসবে। ভেন্যু হিসেবে রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় অডিটরিয়াম।

১০ জানুয়ারি বিকেল ৪টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। বিকেল সাড়ে ৫টায় উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হবে চীনের দ্য জার্নি টু নো এন্ড। এশিয়ান ফিল্ম কম্পিটিশন বিভাগে প্রতিযোগিতা করছে এটি। সন্ধ্যা ৭টায় দেখা যাবে ইরানের সিনেমা ‘উইদাউট মি’।

এবারের উৎসবে বাংলাদেশ প্যানোরামা বিভাগে স্থান করে নিয়েছে ৯টি সিনেমা। সেগুলো হলো সোহেল রানা বয়াতীর ‘নয়া মানুষ’, জোবাইদুর রহমানের ‘উড়াল’, বিপ্লব কুমার পাল বিপুর ‘ধামের গান’, অনন্য প্রতীক চৌধুরীর ‘নয়া নোট’, সুমন ধরের ‘আগন্তুক’, আহমেদ হাসান সানির ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’, মনিরুল হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’, জ্যাক মিরের ‘দ্য স্টোরি অব আ রক’ ও তানিম নূরের ‘উৎসব’।

১৮ জানুয়ারি পুরস্কার বিতরণীর মধ্যদিয়ে শেষ হবে ৯ দিনব্যাপী এই উৎসব। ‘চায়নিজ ফিল্ম উইক’ নামে চীনা চলচ্চিত্রের ১২০ বছর পূর্তি উদযাপন করা হবে এবারের আসরে।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর