‘দলদাস’ হয়ে ওঠার গল্প দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল, ওয়ার্ল্ড প্রিমিয়ার আজ

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ১১:১৫ এএম

২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার প্রদর্শিত হবে এক অভিনব চলচ্চিত্র। আজ ১৬ জানুয়ারি এই উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। 

আকাশ হক পরিচালিত এই সিনেমা আজ সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে প্রধান ভেন্যু জাতীয় জাদুঘরে। এরপর দেশব্যাপি প্রেক্ষাগৃহে মুক্তির তারিখ ঘোষণা করা হবে।

চলচ্চিত্রের অন্যতম অভিনেতা ববি বিশ্বাস জানান, দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাংলাদেশ প্যানারোমা বিভাগের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র শাখায় প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। চলচ্চিত্রটি সমাজে বিদ্যমান রাজনৈতিক ও সামাজিক দিককে তুলে ধরার এক প্রয়াস। এর মাধ্যমে বড়পর্দায় অভিষেক করতে যাচ্ছে একঝাঁক নতুন মুখ।

চলচ্চিত্রটির প্রধান কিছু চরিত্রে অভিনয় করেছেন দেবদ্যুতি আইচ, রকি খান ও ববি বিশ্বাস। আরও রয়েছেন চয়ন মন্ডল, আবু সায়ীদ, ইফাদ হাসান ও এস এ জীবন। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সাহিত্যিক-কবি আখতারুজ্জামান আজাদ। 

সিনেমাটির পোস্টার। ছবি: নির্মাতার সৌজন্যে

সিনেমাটির সঙ্গে যুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের সাবেক শিক্ষার্থী ফারহানা ফারহা বলেন, ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুর একটি স্যাটায়ারধর্মী রাজনৈতিক চলচ্চিত্র, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ভিত্তিক রাজনীতির সংস্কৃতিকে স্যাটায়ারের মাধ্যমে তুলে ধরা হয়েছে।’

এরইমধ্যে সিনেমাটির থিম সং ‘সহমত ভাই’ দর্শকের নজর কেড়েছে। র‍্যাপ স্টাইলে তৈরি গানটিতে কণ্ঠ দিয়েছেন তাবিব মাহমুদ। 

ফারহানা ফারহা আরও জানান, একজন শিক্ষার্থীর দলদাস হয়ে ওঠার গল্প, ‘রাজনৈতিক মুরগি’ হয়ে উঠার গল্প বলে দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল। বললেন, ‘এটা যেন দেশের গোটা সিস্টেমের এক টুকরো আয়না, যেখানে মন্ত্র একটাই—সহমত ভাই!’

ইতিমধ্যেই চলচ্চিত্রটির থিম সং ‘সহমত ভাই’ গানটি সিনেমার ফেসবুক পেজ এবং প্রযোজনা সংস্থা ‘দ্য বি টিম’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। গানটি প্রকাশ হওয়ার পরপরই দর্শকের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছে।

সিনেমাটির সংশ্লিষ্টদের ভাষ্য, ১৪২ মিনিট দৈর্ঘ্যের দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল শুধু একটি সিনেমা নয়, বরং পরিচিত বাস্তবতাকে নতুন চোখে দেখার এক সাহসী চেষ্টা। হাসি, ব্যঙ্গ আর বাস্তবতার মিশেলে সিনেমাটি এবারের উৎসবে দর্শকদের আলাদা করে ভাবাতে পারে।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
দেশে ফিরলে আইনের মাধ্যমেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ন্যায়বিচার নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ রোববার বিকেলে মাগুরা জেলা আইনজীবী সমিতির আয়োজনে...
সরকারি কর্মচারীদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় ৫০ হাজার টাকা বহাল রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে টিআইবি। সংস্থাটি বলছে, বিশেষ সুবিধাপ্রাপ্ত আমলাদের প্রভাবে সরকার ব্যয়-কৃচ্ছতার সিদ্ধান্ত থেকে সরে...
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের দুটি ফ্ল্যাটে শত শত কোট ও টাই পাওয়া গেছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ফ্ল্যাট দুটি ক্রোকের অংশ হিসেবে মালামালের তালিকা তৈরির সময়...
আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৪৭ অনুযায়ী কর কর্মকর্তারা ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ, পরিদর্শন ও আর্থিক নথি যাচাই করতে পারবেন বলে জানিয়েছে এনবিআর। বাধা দিলে আইনি ব্যবস্থা ও জরিমানার সতর্কতা দেওয়া হয়েছে।
লোডিং...

এলাকার খবর