জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রত্যাখ্যান করলেন নির্মাতা নিয়ামুল মুক্তা

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০১:৪১ পিএম

গতকাল প্রকাশ করা হয়েছে ২০২৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের তালিকা। এতে নিজের নাম দেখে অবাক পরিচালক নিয়ামুল মুক্তা। তাঁর পরিচালিত চলচ্চিত্র ‘রক্তজবা’র জন্য তাঁকে সেরা চিত্রনাট্যকার হিসেবে পুরস্কৃত করায় বিব্রত এই নির্মাতা। এমনকি তিনি এই পুরস্কার প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন।

পুরস্কারের তালিকা প্রকাশের পর নিয়ামুল মুক্তার নাম দেখে বন্ধু ও সহকর্মীরা তাঁকে শুভেচ্ছা জানাতে থাকেন। তবে নিজের নাম দেখে বিস্মিত ও বিব্রত হন তিনি নিজেই। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি শুরু হয়—রক্তজবা সিনেমার চিত্রনাট্য আসলে নিয়ামুল মুক্তার লেখা নয়।

বিষয়টি নিয়ে শুক্রবার রাতে মুক্তা বলেন, ‘পুরস্কারের তালিকায় নিজের নাম দেখে আমি বিব্রত। আমি নিয়ম মেনেই সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য জমা দিয়েছিলাম। কিন্তু সেখানে এমন ভুল কীভাবে হলো, সেটাই আমার প্রশ্ন।’

তিনি আরও স্পষ্ট করে বলেন, ‘রক্তজবা সিনেমার চিত্রনাট্য লিখেছেন তাসনীমুল হাসান। এই পুরস্কার তাঁর প্রাপ্য। এটা কোনোভাবেই আমার অর্জন নয়। তাই আমি এই পুরস্কার গ্রহণ করব না।’

জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে দীর্ঘদিনের বিতর্কের প্রসঙ্গ টেনে নিয়ামুল মুক্তা বলেন, ‘আমাদের দেশে প্রায়ই দেখা যায়, যাঁদের প্রকৃত অবদান থাকে, তাঁদের বাদ দিয়ে অন্যদের নাম যুক্ত হয়। কিন্তু আমি এমন কিছু করিনি। আমার সহকর্মীরা যেন আমাকে ভুল না বোঝেন, আমি অন্যের কৃতিত্ব নিতে চাই না।’

ভুল বোঝাবুঝি এড়াতে পুরস্কারের তালিকা দেখার সঙ্গে সঙ্গেই তিনি চিত্রনাট্যকার তাসনীমুল হাসানকে ফোন করেন বলেও জানান। তিনি বলেন, ‘আমাদের সম্পর্ক আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। সে যেন মনে না করে আমি ইচ্ছা করে ক্রেডিট নিচ্ছি—এই জন্যই সঙ্গে সঙ্গে ফোন করেছি।’

এদিকে চিত্রনাট্যকার তাসনীমুল হাসান বর্তমানে সিনেমা নিয়ে পড়াশোনার জন্য দেশের বাইরে অবস্থান করছেন। তিনি আরও বলেন, ‘রক্তজবা সেরা চিত্রনাট্য বিভাগে পুরস্কার পেয়েছে, এটা আমাদের টিমের জন্য গর্বের। তবে চিত্রনাট্যকার হিসেবে যে নাম এসেছে, সেটা আমার লেখা নয়। আমরা চাই বিষয়টি সংশোধন হোক এবং সঠিকভাবে নতুন তালিকা প্রকাশ করা হোক।’

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
দেশের অর্থনীতির মূল হৃৎস্পন্দন বলা হয় চট্টগ্রাম সমুদ্রবন্দরকে। আমাদের বৈদেশিক বাণিজ্যের সিংহভাগই পরিচালিত হয় এই এক বন্দর দিয়ে। কিন্তু সম্প্রতি এই চট্টগ্রাম বন্দর ঘিরে তৈরি হয়েছে বড় এক আলোচনা ও...
প্রযুক্তিগত উন্নয়নের জন্য ৩০টি ব্যাংকের কিউ ক্যাশের বিভিন্ন সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে এটিএম, সিআরএম, তহবিল স্থানান্তর, বি/এফ/টি/এন, সহ বিভিন্ন লেনদেন করতে পারছেন না গ্রাহকরা। এসব সেবা বন্ধের...
শরীয়তপুরের জাজিরায় খেলনা বল মনে করে ককটেল হাতে তুলে নেওয়ার পর বিস্ফোরণে মো. কামরুল বেপারী নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন পূর্ব নাওডোবা...
‘পাঁচ, পাঁচ-ই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’—মোবাইলে এমন কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ার পর লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের বহিষ্কৃত সভাপতি ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে জেলা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর