ঢাকায় অবতরণ করল রোমে আটকে থাকা বিমানের সেই ফ্লাইট

কারিগরি সমস্যার কারণে ইতালির রোমে আটকে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেই ফ্লাইটটি ঢাকায় এসে পৌঁছেছে। আজ রোববার বেলা সাড়ে ১২টায় ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের উড়োজাহজটি অবতরণ করে।

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০১:২৬ পিএম

কারিগরি সমস্যার কারণে ইতালির রোমে আটকে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেই ফ্লাইটটি ঢাকায় এসে পৌঁছেছে। আজ রোববার বেলা সাড়ে ১২টায় ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের উড়োজাহজটি অবতরণ করে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার কানাডার টরন্টো থেকে বিমানের বিজি ৩০৬ ফ্লাইটটি ২৫৯ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। শুক্রবার রোম এয়ারপোর্টে জ্বালানি নিতে যাত্রাবিরতি করলে কারিগরি ত্রুটি ধরা পড়ে। দীর্ঘ ৮ ঘণ্টার চেষ্টায় সেই ত্রুটির সমাধান করতে না পারায় ফ্লাইটটি বাতিল করে যাত্রীদের প্লেন থেকে নামিয়ে নেওয়া হয়। পরে তাদের হোটেল ও এয়ারপোর্ট লাউঞ্জে অবস্থানের ব্যবস্থা নেয় বিমান কর্তৃপক্ষ।

এরপর প্রয়োজনীয় যন্ত্রাংশ ও সরঞ্জাম নিয়ে প্রকৌশল টিম শনিবার বাংলাদেশ সময় রাত সোয়া ১১টার দিকে একটি ফ্লাইটে রোমে পৌঁছায়। এরপরই উড়োজাহাজটি মেরামত করে উড্ডয়ন উপযোগী করেন তারা।

এদিকে দীর্ঘসময় ফ্লাইটটি গ্রাউন্ডেড ও অনেক যাত্রীকে ইতালি ইমিগ্রেশন কর্তৃপক্ষ ভিসাজনিত কারণে বিমানবন্দরের বাইরে হোটেলে যেতে না দিলে যাত্রীদের বিমানবন্দরেই থাকতে হয়। দীর্ঘসময় তারা বিমানবন্দরে থাকার ফলে নানা দুর্ভোগের শিকার হন। 

যাত্রীদের অভিযোগ, রোমে অবতরণের পর ত্রুটির কথা জানিয়ে প্রায় ৮ ঘণ্টা তাদের উড়োজাহাজের ভেতরেই অপেক্ষা করানো হয়। এতে শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের অনেকে অসুস্থ হয়ে পড়েন।

পরে যাত্রীদের উড়োজাহাজ থেকে নামিয়ে বিমানবন্দরের ভেতরে নেওয়া হয়। রাত ১১টার দিকে একটি লাউঞ্জের ব্যবস্থা করা হলেও সেখানে সবার জায়গা হয়নি। ফলে কয়েকজনকে মেঝে ও চেয়ারে রাত কাটাতে হয়েছে বলে জানান যাত্রীরা।

বাংলাদেশি পাসপোর্টধারীদের ইতালিতে প্রবেশের অনুমতি না থাকায় তাদের বিমানবন্দরের বাইরে নিয়ে হোটেলে রাখার ব্যবস্থা করা যায়নি। যাত্রীদের আরও অভিযোগ, দীর্ঘ অপেক্ষার মধ্যে খাবার পেতেও দেরি হয়েছে। লাগেজে প্রয়োজনীয় ওষুধ ও ইনসুলিন থাকায় অনেক যাত্রী সেগুলো সময়মতো ব্যবহার করতে পারেননি বলেও অভিযোগ রয়েছে।

আকাশপথে দীর্ঘ যাত্রা শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামার পর লাগেজ পেতে যাত্রীদেন হয়রানি থামছেই না। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলে না লাগেজ। আর, ট্রলি না থাকায় পড়তে হয় নতুন...
আগামী ৩ মাসের মধ্যে দেশে কোনো কিশোর গ্যাং থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। শুক্রবার বিকালে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে তিনি একথা বলেন।
বিশ্বকাঁপানো হলি আর্টিজান বেকারির জঙ্গি হামলার কথা নিশ্চয়ই ভুলে যায়নি দেশের মানুষ। দশ বছর আগের এই ঘটনায় দণ্ডপ্রাপ্ত ৬ আসামি বেকসুর খালাসের আবেদন করেছে উচ্চ আদালতে। বিচারিক আদালত তাদের...
শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রির কারণে রাজধানীর বাংলাবাজারে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড- ইউপিএলের বিক্রয়কেন্দ্র বন্ধের অভিযোগ উঠেছে। দুই বিক্রয়কর্মীকে হেনস্তার পর ফরিদাবাদ পুলিশ...
নভেম্বরের শুরুতেই কক্সবাজার আঞ্চলিক বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।  শনিবার সন্ধ্যায়...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উত্তাপের মাঝেই নিউইয়র্কে এক অনন্য মানবিক সুর তুললেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। অধিবেশনের সাইডলাইনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের...
রাজধানীর তেজগাঁওয়ে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুরের ফুয়াং ক্লাবে অভিযান চালাচ্ছে বাংলাদেশ কাস্টমস, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
বাংলাদেশের পাটপণ্য আমদানিতে ভারতের একের পর এক শুল্ক আরোপে বিপাকে পড়েছে এ শিল্প। দেশের পাট খাতকে ধ্বংস করতে প্রতিবেশি দেশটি অন্যায্য সিদ্ধান্ত নিচ্ছে বলে অভিযোগ উদ্যোক্তাদের। প্রতিকার চেয়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর