খারাপ সময়গুলো বুঝিয়ে দিয়েছে—কে আপন, কে পর: ফারিয়া

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ০৩:৫২ পিএম

দুই বছর আগে ভ্যালেন্টাইন্স ডে’তে ভক্তদের উদ্দেশে একটি আবেগী বার্তা দিয়েছিলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সে সময় তিনি লিখেছিলেন, ‘আমি আজ তোমাদের ভালোবাসা দিবসের কোনো শুভেচ্ছা দেব না। তবে এটা চাইব, তোমরা তোমাদের সঙ্গীদের সাথে সুখে-দুঃখে থাকো। তাদের লাল গোলাপ দেওয়ার চেয়ে প্রতিদিন সম্মান দাও। ভালোবাসার মাঝে থাকতে গিয়ে নিজেকে নিঃশেষ করোনা। মনে করো, তুমি বিশেষ কিছু। সুতরাং, নিজেদের ভালো থাকাটা নিশ্চিত করো।’ 

এই কথাগুলো আজও বিশ্বাস করেন নুসরাত ফারিয়া। সম্প্রতি নিজের জীবনের নানা দর্শন, অজানা গল্প ও অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর দ্বিতীয় মৌসুমের নবম পর্বে।

পডকাস্টে নুসরাত ফারিয়া বলেন, ‘জীবনে উত্থান-পতন সবারই থাকে। তবে খারাপ সময়গুলো আমাকে বুঝিয়ে দিয়েছে—কে আপন, কে পর।’

নিজের নাম নিয়েও মজার একটি তথ্য শেয়ার করেন তিনি। নুসরাত ফারিয়ার পারিবারিকভাবে দেওয়া নাম নুসরাত জাহান ফারিয়া। মা আদর করে তার ডাকনাম রেখেছিলেন ‘সেতু’। পরিবারের অনেকেই এখনো তাকে এই নামেই সম্বোধন করেন।

এছাড়া পডকাস্টে নুসরাত ফারিয়া জানান, খুব শিগগিরই তিনি নতুন একটি সিঙ্গেল নিয়ে আসছেন। প্রেম ও বিয়ে নিয়েও শেয়ার করেছেন বহু অজানা কথা।

উল্লেখ্য, ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টটি প্রযোজনা করছেন জেড আই ফয়সাল। ৩১ জানুয়ারি, রাত ৮টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচার হবে ১০০ মিনিট ব্যাপ্তির এই বিশেষ পর্বটি। পডকাস্টটি সঞ্চালনা করেছেন রুম্মান রশীদ খান।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
দেশের অর্থনীতির মূল হৃৎস্পন্দন বলা হয় চট্টগ্রাম সমুদ্রবন্দরকে। আমাদের বৈদেশিক বাণিজ্যের সিংহভাগই পরিচালিত হয় এই এক বন্দর দিয়ে। কিন্তু সম্প্রতি এই চট্টগ্রাম বন্দর ঘিরে তৈরি হয়েছে বড় এক আলোচনা ও...
প্রযুক্তিগত উন্নয়নের জন্য ৩০টি ব্যাংকের কিউ ক্যাশের বিভিন্ন সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে এটিএম, সিআরএম, তহবিল স্থানান্তর, বি/এফ/টি/এন, সহ বিভিন্ন লেনদেন করতে পারছেন না গ্রাহকরা। এসব সেবা বন্ধের...
শরীয়তপুরের জাজিরায় খেলনা বল মনে করে ককটেল হাতে তুলে নেওয়ার পর বিস্ফোরণে মো. কামরুল বেপারী নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন পূর্ব নাওডোবা...
‘পাঁচ, পাঁচ-ই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’—মোবাইলে এমন কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ার পর লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের বহিষ্কৃত সভাপতি ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে জেলা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর