পরী মণিকে যে কারণে ‘জ্বলন্ত আগ্নেয়গিরি’ বললেন নায়লা নাঈম

আপডেট : ১৭ জুন ২০২৬, ০৬:০৯ পিএম

জনপ্রিয় চিত্রনায়িকা পরী মণির সঙ্গে ঘনিষ্ঠতার প্রমাণ পাওয়ায় অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপরই নতুন করে সামাজিকমাধ্যমের আলোচনায় উঠে এসেছেন এই নায়িকা। চারদিকে যখন তাঁকে ঘিরে চলছে নানা আলোচনা, তখন পরী মণিকে ‘জ্বলন্ত আগ্নেয়গিরি’ বলে মন্তব্য করলেন আলোচিত মডেল-অভিনেত্রী নায়লা নাঈম।

মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাতে ফেসবুকের এক রসিকতাপূর্ণ পোস্টে পরী মণি সম্পর্কে এই মন্তব্য করেছেন তিনি। 
  
নায়লা নাঈম লেখেন, ‘পরী মণি একটা জ্বলন্ত আগ্নেয়গিরি!’

যোগ করে বলেন, ‘পোকা যেমন আলো দেখলে ঝাঁপিয়ে পড়ে, ব্যাডা মানুষ তেমন পরীর রূপের নেশায় সেই জ্বলন্ত আগ্নেয়গিরিতে ঝাঁপ দেয়। কিন্তু বাবা, মধু খায়তে যাবা আর মৌমাছির কামড় খাবা না? তা হবে না, তা হবে না!’

এমনটা বলার পেছনে নায়লার ভাষ্য, পরী মণিকে জড়িয়ে এখন পর্যন্ত নানা ঘটনা আলোচনায় উঠে এসেছে। তবে দুর্বিপাকের জীবনে পরী মণি বরাবরই রয়ে গেছেন নিজের মতো করে।

সবশেষে এই মডেল-অভিনেত্রী বলেন, ‘পরী মণি তুমি ডানা মেলে উড়ে বেড়াও। জয় হোক প্রতিটি পরীর।’
 
প্রসঙ্গত, চিত্রনায়িকা পরী মণির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এবং বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরইমধ্যে তাঁকে অবসরে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

সামাজিকমাধ্যমে নতুন এক শিশুকে কোলে নিয়ে ছবি শেয়ার করার পর থেকেই আলোচনায় ঢালিউড চিত্রনায়িকা পরী মণি। ভক্তদের ধারণা, ফের দত্তক নিয়েছেন এই নায়িকা।   সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুকে একটি...
ব্যক্তিজীবন থেকে শুরু করে ক্যারিয়ার—প্রায় সবকিছুতেই আলোচনার কেন্দ্রে থাকেন চিত্রনায়িকা পরী মণি। নতুন কোনো সিনেমা, সামাজিকমাধ্যমের পোস্ট অথবা ব্যক্তিগত সম্পর্ক যেকোনো বিষয়েই তাঁকে নিয়ে অনুরাগীদের...
বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর