‘জওয়ান’র উন্মাদনা ভুলতেই পারছেন না শাহরুখ, অ্যাটলিকে দিলেন নতুন প্রস্তাব

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পিএম

বলিউড বাদশাহ শাহরুখ খান ও দক্ষিণী নির্মাতা অ্যাটলি কুমারের জুটি মানেই বক্স অফিসে ঝড়। ২০২৩ সালে ‘জওয়ান’ দিয়ে সেই প্রমাণ রেখেছিলেন দুজন। এবার আবারও একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করলেন কিং খান। সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাটলিকে দেওয়া তাঁর একটি বার্তা ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা।

বর্তমানে শাহরুখ ব্যস্ত তাঁর পরবর্তী অ্যাকশন থ্রিলার ‘কিং’ নিয়ে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে। অন্যদিকে অ্যাটলি প্রস্তুতি নিচ্ছেন বড় বাজেটের কল্পবিজ্ঞানভিত্তিক সিনেমা ‘রাকা’র। এতে অভিনয় করছেন আল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন। নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকলেও পুরোনো জুটির আবার এক হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না কেউই।

আলোচনার সূত্রপাত গত ২ নভেম্বর, শাহরুখ খানের জন্মদিনে। বিশেষ এই দিনে এক্সে কিং খানকে শুভেচ্ছা জানান অ্যাটলি। শাহরুখের আসন্ন সিনেমা ‘কিং’-এর ‘তু মিল যায়ে’ গানের প্রশংসা করে বড় পর্দায় তাঁকে দেখার অপেক্ষার কথাও জানান নির্মাতা।

তবে অ্যাটলির শুভেচ্ছার জবাবেই ভক্তদের জন্য চমক রাখেন শাহরুখ। তিনি লেখেন, ‘ধন্যবাদ আমার জওয়ান ক্যাপ্টেন। আমাদের শুটিং সেটের সেই উন্মাদনা খুব মিস করছি। চলো, শিগগিরই আরও নতুন কিছু তৈরি করি। অনেক ভালোবাসা।’

এই একটি বার্তাই যথেষ্ট ছিল ভক্তদের কৌতূহল বাড়ানোর জন্য। প্রশ্ন উঠেছে, তাহলে কি ‘জওয়ান’-এর পর নতুন কোনো সিনেমায় আবারও এক হচ্ছেন শাহরুখ-অ্যাটলি?

শুধু শুভেচ্ছা বিনিময় নয়, শাহরুখের প্রতি নিজের কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন অ্যাটলি। কিং খানকে নিজের মেন্টর, পথপ্রদর্শক ও সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন তিনি। নির্মাতার ভাষায়, শাহরুখের সঙ্গে কাজ করে শুধু চলচ্চিত্র নির্মাণ নয়, জীবন, মানুষ এবং বিনয়ী থাকার শিক্ষাও পেয়েছেন তিনি।

প্রসঙ্গত, ‘জওয়ান’ ছিল শাহরুখ ও অ্যাটলির প্রথম যৌথ সিনেমা। মুক্তির পর বিশ্বব্যাপী ব্যাপক সাড়া ফেলে ছবিটি। বক্স অফিসের তথ্যভিত্তিক ওয়েবসাইট স্যাকনিল্কের হিসাবে, সিনেমাটির বৈশ্বিক আয় ১ হাজার ১৬০ কোটি রুপির বেশি। এতে শাহরুখের সঙ্গে অভিনয় করেন নয়নতারা, দীপিকা পাড়ুকোন, বিজয় সেতুপতি, প্রিয়ামণি, সানিয়া মালহোত্রা ও সুনীল গ্রোভার।

বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি ‘জওয়ান’ শাহরুখের ক্যারিয়ারে এনে দেয় বিশেষ স্বীকৃতি। ছবিটির জন্য প্রথমবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মান পান তিনি।

 

সম্প্রতি আদালত চত্বরে চিত্রনায়িকা পরীমণির সঙ্গে এক সংবাদকর্মীর অপ্রীতিকর ঘটনার পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সাদিয়া জাহান প্রভা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রভা জানান, কিছুদিন...
আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেও নতুন বিতর্কে জড়িয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরী মণি। এবার তার ব্যক্তিগত দেহরক্ষীদের বিরুদ্ধে এক বিচারপ্রার্থীকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। শুধু...
ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে চিত্রনায়িকা পরী মণির বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও অশ্রাব্য ভাষায় গালিগালাজের অভিযোগ উঠেছে। একই সঙ্গে তার ব্যক্তিগত...
গ্রেপ্তারি পরোয়ানা জারির একদিন পরই আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরী মণি। তবে জামিন শুনানি শেষে আদালত চত্বর ছাড়ার সময় নতুন বিতর্কে জড়িয়েছেন তিনি। এক ব্যক্তির...
টেস্ট ক্রিকেটে ৫ উইকেট পাওয়া যেন অভ্যাসে পরিণত করেছেন হাসান মাহমুদ। পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাতে ৫ উইকেট পেয়েছেন আগেই। শুধু ঘরের মাঠেই ছিল অপ্রাপ্তি। এবার সিলেটে সেই আক্ষেপের...
চাঁদপুরে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের স্মরণে নির্মিত ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত স্মৃতিস্তম্ভের...
ভূরাজনীতির কারণে পরিকল্পিতভাবে দেশে মাদক প্রবেশের চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।  শুক্রবার দুপুরে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে,...
ডেঙ্গু আক্রান্ত হয়ে শুক্রবার আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৫৫ জনে।  একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৩৫ জন ডেঙ্গু রোগী। 
লোডিং...
```html ```

এলাকার খবর