অস্কারে সেরা অভিনেত্রী মাইকি ম্যাডিসন

আপডেট : ০৩ মার্চ ২০২৫, ১০:৪৯ এএম

৯৭তম অস্কারে সেরা ছবি ‘আনোরা’। আর এই চলচ্চিত্রের জন্য মাইকি ম্যাডিসনের মাথায় উঠেছে সেরা অভিনেত্রীর মুকুট। এ ছাড়া সেরা মৌলিক চিত্রনাট্য বিভাগেও ছবিটি পুরস্কার জিতেছে।

চলতি মাসের শেষদিকে ২৬ বছরে পা রাখবেন মাইকি ম্যাডিসন। অস্কার ইতিহাসে নবম সর্বকনিষ্ঠ হিসেবে পুরস্কার জিতলেন তিনি। 

সিনেমাটির গল্প এগিয়েছে নিউইয়র্ক শহরের একজন ল্যাপ ড্যান্সারকে কেন্দ্র করে, যে ভূমিকায় অভিনয় করেছেন মাইকি ম্যাডিসন। রাশিয়ান অলিগার্ক পিতার সন্তান ইভানের প্রেমে পড়েন তিনি। বিয়েও হয় তাদের। কিন্তু বিষয়টি ছেলেটির বাবা-মা কোনোভাবেই মেনে নিতে পারেননি। বরং রাশিয়ায় এই খবর পৌঁছানোর পর বিয়ে বাতিল করার জন্য নিউইয়র্কের উদ্দেশে রওনা দেন! হুমকির মুখে পড়ে আনোরা-ইভানের রূপকথাময় বিয়ে। 

অস্কারের লাল গালিচায় মাইকি ম্যাডিসন। ছবি: রয়টার্স

সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে অস্কার মঞ্চে মাইকি বলেন, ‘এটা খুবই পরাবাস্তব!’ তিনি আরও বলেন, ‘আমি এলএ-তে বেড়ে উঠেছি, কিন্তু হলিউড সবসময়ই আমার কাছে অনেক দূর বলে মনে হত। এই ঘরে দাঁড়িয়ে থাকতে পারা সত্যিই অবিশ্বাস্য।’

মঞ্চে দাঁড়িয়ে ব্রাইটন বিচ কমিউনিটি এবং পরিবারের সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন মাইকি ম্যাডিসন। 

এর আগে ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ চলচ্চিত্রে দর্শকের প্রশংসায় ভাসেন এই অভিনেত্রী। এমনকি এই চলচ্চিত্রের সুবাদেই আনোরা’র জন্য তাঁকে বেছে নেন পরিচালক শন বেকার।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর