স্পাইডার ম্যান চতুর্থ কিস্তিতে ‘স্ট্রেঞ্জার থিংস’খ্যাত স্যাডি সিঙ্ক

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০২:২৯ পিএম

মার্ভেলের সুপারহিরো দুনিয়ায় যোগ দিচ্ছেন আমেরিকান অভিনেত্রী স্যাডি সিঙ্ক। ‘স্পাইডার ম্যান ৪’ চলচ্চিত্রের জন্য চূড়ান্ত হয়েছেন তিনি। এতে তরুণ, ওয়েব-স্লিং অ্যাভেঞ্জার হিসেবে টম হল্যান্ডের সঙ্গে পর্দা ভাগাভাগি করবেন ‘স্ট্রেঞ্জার থিংস’খ্যাত এই অভিনেত্রী।

যদিও এটা স্পষ্ট নয় যে, সিঙ্ককে ঠিক কোন কমিক চরিত্রে দেখা যাবে। তবে শিল্পী বাছাইয়ের প্রথম সংবাদ জানিয়ে বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ডেডলাইন জানিয়েছে, এই অভিনেত্রী থাকছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। আরও জানিয়েছে যে, ‘এক্স-মেন’ মিউট্যান্ট জিন গ্রে চরিত্রে অভিনয় করতে পারেন সিঙ্ক, যে ভূমিকায় অতীতে ফ্যামকে জ্যানসেন ও সোফি টার্নারকে পর্দায় দেখা গেছে।

এ বিষয়ে অবশ্য ডিজনির ‘স্পাইডার ম্যান’ কেন্দ্রিক চলচ্চিত্রের প্রযোজনা প্রতিষ্ঠান মার্ভেল স্টুডিওজ ও সনি পিকচার্সের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

স্ট্রেঞ্জার থিংস সিরিজে স্যাডি সিঙ্ক। ছবি: সংগৃহীত

এদিকে, স্পাইডার ম্যান’র চার নম্বর কিস্তির কাহিনি সম্পর্কেও এখনও কিছু প্রকাশ্যে আসেনি। ২০২১ সালে মুক্তি পাওয়া তৃতীয় কিস্তিতে (স্পাইডার ম্যান: নো ওয়ে হোম) দেখা গিয়েছিল, পিটার পার্কার ভুল করে মাল্টিভার্স ভেঙে ফেলেন এবং দুই অগ্রজ স্পাইডার ম্যান—টোবি ম্যাগুইর ও অ্যান্ড্রু গারফিল্ডকেও একই বাস্তবতার মুখোমুখি হতে হয়। এ কারণে বেশ কিছু বিপদ সামনে এসে দাঁড়ায়। ছবিটি শেষ হয় হল্যান্ডের একটি ভার্সনের মাধ্যমে, যেখানে সে তার অস্তিত্ব পৃথিবী থেকে মুছে ফেলার মতো কঠিন সিদ্ধান্ত নেয়। ফলে তার বান্ধবী এমজে (জেন্ডায়া) এবং সেরা বন্ধু নেড (জ্যাকব বাটালন) ভুলে যায় যে তার অস্তিত্ব আছে।

সব মিলিয়ে, নো ওয়ে হোম বৈশ্বিক বক্স অফিসেও বাজিমাত করেছিল। প্রায় ১.৯ বিলিয়ন ডলার ব্যবসা করেছিল। তাই এটা ধরেই নেওয়া যায় যে, মার্ভেল ভক্তরা নতুন স্পাইডার ম্যানের অপেক্ষায় রয়েছেন।

স্যাডি সিঙ্ক। ছবি: সংগৃহীত

চতুর্থ কিস্তি পরিচালনা করবেন ‘শাং-চি অ্যান্ড দ্য লিজেন্ড অব দ্য টেন রিংস’খ্যাত পরিচালক ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। এর আগে এই ফ্র্যাঞ্চাইজির ‘হোমকামিং’, ‘ফার ফ্রম হোম’ ও ‘নো ওয়ে হোম’—এই তিনটি ছবি পরিচালনা করেছিলেন নির্মাতা জন ওয়াটস। এবার তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন ক্রেটন। শুটিং শেষে আগামী বছরের ৩১ জুলাই চতুর্থ কিস্তি বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, নেটফ্লিক্স ‍সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’র মাধ্যমে খ্যাতি অর্জন করেন ২২ বছর বয়সী স্যাডি সিঙ্ক। এ ছাড়া টেইলর সুইফটের ‘অল টু ওয়েল: দ্য শর্ট ফিল্ম’ নামের একটি মিউজিক ভিডিওতে তিনি অভিনয় করেছেন। অন্যদিকে, এপ্রিলে মুক্তি পেতে যাচ্ছে এই অভিনেত্রীর ‘জন প্রক্টর ইজ দ্য ভিলেন’ এবং মিউজিক্যাল ফিল্ম ‘ওডেসা’তে তাঁর অভিনয়ের কথা রয়েছে।

প্রভা মনে করেন, শিল্পী পরিচয় কখনও লজ্জার বিষয় হতে পারে না। বরং যে পরিচয় একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সোমবার (৩১...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মাস তিনেক ধরে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর এই চাকরির খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় জাতীয় চলচ্চিত্র...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর