পিছিয়ে গেল ডিক্যাপ্রিওর ছবির মুক্তি

আপডেট : ২০ মার্চ ২০২৫, ০৮:০৩ পিএম

ওয়ার্নার ব্রাদার্স স্টুডিও তাদের ব্যানারে নির্মিত বেশকিছু সিনেমা মুক্তির সময়সূচিতে পরিবর্তন এনেছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তনটি এসেছে লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবির ক্ষেত্রে, যা আগামী ৮ আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সেটা পিছিয়ে গেছে। এবার বিশ্বব্যাপী মুক্তির তারিখ সেপ্টেম্বরে চূড়ান্ত করা হয়েছে।

বহুল প্রতীক্ষিত এই সিনেমা পরিচালনা করেছেন পল থমাস অ্যান্ডারসন। চলচ্চিত্রবোদ্ধারা বলছেন, মুক্তির তারিখে এমন পরিবর্তন সিনেমাটিকে বক্স অফিসে ভালো ব্যবসা করতে সাহায্য করবে। এ ছাড়া, পিছিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত এটিকে গ্রীষ্মকালীন মুক্তি থেকে পুরস্কার মৌসুমের কাছাকাছি সময়ে নিয়ে গেছে। 

অ্যান্ডারসন পরিচালিত এই সিনেমায় ‘টাইটানিক’ তারকা লিওনার্দো ডিক্যাপ্রি ছাড়াও অভিনয় করেছেন শন পেন, বেনিসিও দেল টোরো, রেজিনা হল, টেয়ানা টেইলর প্রমুখ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বজুড়ে এটি মুক্তি পাবে ২৬ সেপ্টেম্বর।

অন্যদিকে, প্রযোজনা প্রতিষ্ঠানটির অন্যান্য চলচ্চিত্রের মধ্যে ‘দ্য ব্রাইড’ ও ‘ফ্লাওয়ার ভ্যাল স্ট্রিট’-এর মুক্তিও পুনঃনির্ধারণ করা হয়েছে।

দ্য ব্রাইড মূলত এ বছরের সেপ্টেম্বরে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু এখন তা স্থগিত করে ২০২৬ সালের মার্চে নেওয়া হয়েছে। ম্যাগি গিলেনহালের এই সিনেমায় জুটি বাঁধছেন ক্রিশ্চিয়ান বেল ও জেসি বাকলি। সূত্রের মতে, মার্চে মুক্তি পেলে টিকিট বিক্রি বৃদ্ধি পাবে, কারণ এটি স্টুডিওগুলোর জন্য সুবিধাজনক মাস।

মার্কিন অভিনেত্রী অ্যান হ্যাথওয়ে অভিনীত ফ্লাওয়ার ভ্যাল স্ট্রিট’র মুক্তির সময়সূচীতেও পরিবর্তন এসেছে। যদিও সিনেমাটি সম্পর্কে নির্মাতার পক্ষ থেকে এখনও বেশি কিছু জানানো হয়নি। তবে সেটি একই বছরের মার্চের পরিবর্তে ২০২৬ সালের আগস্টে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
গত ঈদুল ফিতরের সাড়া জাগানো সিনেমা তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির পর দেশ-বিদেশের দর্শকমহলে সিনেমাটি ভূয়সী প্রশংসিত হয়। এমনকি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে তা প্রদর্শিত হয়েছে কোরবানি ঈদের...
সম্প্রতি কওমী ছাত্র ঐক্য পরিষদের আপত্তি ও প্রশাসনের অনুমতি না পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি আয়োজিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বাতিল হয়েছে। ক’দিন ধরেই সামাজিকমাধ্যমে এ ঘটনায় নিন্দা...
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ‘মাতব্বরি’র জেরে নাকি ‘আলফা’ সিনেমার শুটিং বাধাগ্রস্ত হয়! মাসখানেক আগে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সেট থেকে ফাঁস হয়েছিল এমন তথ্য। শোনা যায়, অভিনেতা ববি দেওলের সঙ্গে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা মালিকদের জন্যেও সুখবর আসছে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে। তাদের ওপর অগ্রিম আয়কর আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
লোডিং...

এলাকার খবর