কানে মারমুখো ডেনজেল, পেলেন সম্মানজনক পাম দ’অর

আপডেট : ২১ মে ২০২৫, ০৬:১৬ পিএম

কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় ঘটল চমকপ্রদ এক মুহূর্ত। মার্কিন অভিনেতা ডেনজেল ওয়াশিংটন ফটোগ্রাফারের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ালেন, আর কিছুক্ষণ পরেই হাতে উঠল উৎসবের সম্মানজনক পুরস্কার—অনারারি পাম দ’অর।

১৯ মে কান উৎসবে প্রদর্শিত হয় স্পাইক লি পরিচালিত ‘হাইয়েস্ট টু লোয়েস্ট’। তার আগেই লালগালিচায় ঘটে ছোটখাটো অপ্রীতিকর ঘটনা। ছবি তোলার সময় এক ফটোগ্রাফার ডেনজেল ওয়াশিংটনের দৃষ্টি আকর্ষণ করতে জোরে চিৎকার করেন। উত্তরে ডেনজেল রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওই ব্যক্তির দিকে আঙুল তুলে চিৎকার করে বলেন, ‘স্টপ!’

প্রত্যুত্তরে ফটোগ্রাফার হাস্যরসের মাধ্যমে বিষয়টি হালকাভাবে নেওয়ার চেষ্টা করলেও ডেনজেল তখনও উত্তেজিত। হাত রাখতেই তিনি নিজেকে সরিয়ে নিয়ে আবারও বলেন, ‘স্টপ!’ পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সে জন্য তাৎক্ষণিকভাবে এগিয়ে আসেন উৎসব সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পুরস্কার হাতে ডেনজেল। ছবি: রয়টার্স

তবে ঘটনার রেশ কাটতে না কাটতেই উৎসব মঞ্চে শুরু হয় এক আবেগঘন মুহূর্ত। পরিচালক থিয়েরি ফ্রেমো হাজির হন মঞ্চে। প্রদর্শন করা হয় ডেনজেল ওয়াশিংটনের দীর্ঘ ক্যারিয়ারের ঝলমলে মুহূর্তগুলোর ভিডিও সংকলন—ম্যালকম এক্স, মো’ বেটার ব্লুজ, গ্লোরি, ট্রেনিং ডেসহ একাধিক কালজয়ী ছবির দৃশ্য। এরপরই ঘোষণা করা হয়—ডেনজেল ওয়াশিংটন পাচ্ছেন অনারারি পাম দ’অর।

আধুনিক নিউইয়র্কের গল্পে ডেনজেল
ডেনজেল অভিনীত নতুন সিনেমা হাইয়েস্ট টু লোয়েস্ট মূলত জাপানি কিংবদন্তি নির্মাতা আকিরা কুরোসাওয়ার ১৯৬৩ সালের ‘ক্লাসিক হাই অ্যান্ড লো’-এর ইংরেজি রিমেক। নতুন সংস্করণে পরিচালক স্পাইক লি কাহিনির পটভূমি স্থানান্তর করেছেন আধুনিক নিউইয়র্ক শহরে। ছবিতে ডেনজেলকে দেখা যাবে এক সফল সংগীত প্রযোজক চরিত্রে, যিনি জড়িয়ে পড়েন এক প্রাণঘাতী মুক্তিপণ ষড়যন্ত্রে।

এই সিনেমাটি স্পাইক লি ও ডেনজেল ওয়াশিংটনের পঞ্চম যৌথ কাজ। হাইয়েস্ট টু লোয়েস্ট আগামী ২২ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এরপর ৫ সেপ্টেম্বর থেকে এটি দেখা যাবে অ্যাপল টিভি প্ল্যাটফর্মে।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর