ফের ফ্যাশন দুনিয়ায় অ্যান হ্যাথাওয়ে, প্রকাশ্যে ফার্স্টলুক

আপডেট : ২২ জুলাই ২০২৫, ০৭:১৪ পিএম

ফের ফ্যাশন ইন্ডাস্ট্রির চাকচিক্য দুনিয়ায় ফিরছেন মার্কিন অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। প্রকাশ্যে এল তাঁর ‘দ্য ডেভিল ওয়ার্স প্রাডা ২’র ফার্স্টলুক। 

সোমবার (২১ জুলাই) সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে বহুল প্রশংসিত চলচ্চিত্র ‘দ্য ডেভিলস ওয়ার্স প্রাডা’ সিক্যুয়েলের একঝলক শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই। ক্যাপশনে তিনি লেখেন, ‘অ্যান্ডি স্যাক্স ২০২৫।’

২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত দ্য ডেভিলস ওয়ার্স প্রাডা ছবিতে সাংবাদিক ‘অ্যান্ডি স্যাক্স’ চরিত্রে বাজিমাত করেছিলেন হ্যাথাওয়ে। পর্দায় ‍তিনি ‘রানওয়ে’ নামের একটি ফ্যাশন ম্যাগাজিনের এডিটর-ইন-চিফ মিরান্ডা প্রিস্টলির ব্যক্তিগত সহকারী ছিলেন। দীর্ঘ দুই দশক পর আবারও তাঁকে দেখা গেল সেই চরিত্রের ঝলকে।

মূল সিনেমায় অ্যান হ্যাথাওয়ে ছাড়াও অভিনয় করেছেন মেরিল স্ট্রিপ, এমিলি ব্লান্ট ও স্ট্যানলি টুচির মতো তারকা শিল্পীরা। নির্মাতা ডেভিড ফ্রাঙ্কেল পরিচালিত এই সিনেমায় ফ্যাশন জগতের চাকচিক্যর পাশাপাশি এর ভেতরের কঠিন বাস্তবতার চিত্রও ফুটে উঠে। 

৭৯তম অস্কার আসরে সেরা অভিনেত্রী এবং সেরা পোশাক ও সাজসজ্জা বিভাগে মনোনয়ন পেয়েছিল দ্য ডেভিলস ওয়ার্স প্রাডা। যদিও শেষ পর্যন্ত কোনো বিভাগে পুরস্কার ঘরে তুলতে পারেনি।

বর্তমানে নিউইয়র্ক ও ইতালিতে চলছে সিক্যুয়েলটির শুটিং। যেখানে শুধু হ্যাথাওয়েই নন, মুখ্য চরিত্রে ফিরছেন স্ট্রিপ, ব্লান্ট ও টুচিও। তাঁদের সঙ্গে দেখা যাবে অভিনেতা কেনেথ ব্রানাঘকে। 

তবে বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম দ্য হলিউড রিপোর্টার জানিয়েছে যে, মূল সিনেমায় অ্যান্ডি স্যাক্স’র প্রেমিক ‘নেট’ চরিত্রে অভিনয় করা আদ্রিয়ান গ্রেনিয়ার সিক্যুয়েলে থাকছেন না।

দ্য ডেভিল ওয়ার্স প্রাডা-২ আগামী বছরের ১ মে থিয়েটারে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
একসময় ‘কুচ কুচ হোতা হ্যায়’ সিনেমায় ছোট্ট অঞ্জলি চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছিলেন সানা সাঈদ। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া শাহরুখ খান ও কাজল অভিনীত সেই সিনেমার শিশুশিল্পী এবার প্রকাশ...
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ জেনিফার উইনগেটকে ঘিরে ফের জোরালো হয়েছে বিয়ের গুঞ্জন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, গত ১৬ জুলাই লন্ডনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলের সঙ্গে...
বলিউড থেকে হলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই সমান দাপটের সঙ্গে কাজ করে নিজের অবস্থান তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয়ের পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগের মাধ্যমে গড়ে তুলেছেন বিশাল সম্পদের সাম্রাজ্য। আজ...
বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। সর্বশেষ অ্যাশেজে চোটের কারণে সব ম্যাচ খেলতে পারেননি এই ডানহাতি পেসার। আরেক পেসার জস হ্যাজলউড তো পুরো অ্যাশেজেই...
মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়েছে নতুন মোড়। যে দেশকে আমেরিকা বছরের পর বছর নিজের ঘনিষ্ঠ মিত্র বলে মনে করে এসেছে, সেই দেশই নাকি ইরানের কাছে পৌঁছে দিয়েছে মার্কিন ঘাঁটির গোপন তথ্য! ইরানের এমন দাবি এখন...
সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে উত্তর-পূর্বাঞ্চলেও হতে পারে বৃষ্টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সুরমা, কুশিয়ারা,...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর