টরন্টো উৎসবে সেরা ‘শেক্সপিয়ারের পারিবারিক জীবন’

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৬ পিএম

রোববার (১৪ সেপ্টেম্বর) পর্দা উঠেছে ৫০তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। যেখানে বাজিমাত করেছে অস্কারজয়ী চীনা নির্মাতা ক্লোয়ি ঝাও পরিচালিত ‘হ্যামনেট’। মর্যাদাকর পিপলস চয়েস পুরস্কার জিতেছে সিনেমাটি।

হ্যামনেট নির্মিত হয়েছে ম্যাগি ও’ফ্যারেলের একই শিরোনামের আলোচিত একটি উপন্যাসের ওপর ভিত্তি করে। এতে ফুটে উঠেছে কিংবদন্তি লেখক উইলিয়াম শেক্সপিয়ার ও তাঁর স্ত্রী অ্যান হ্যাথওয়ের (অ্যাগনেস) পারিবারিক জীবন, যখন তাঁরা তাঁদের ছোট ছেলেকে নিয়ে দুঃখপ্রকাশ করছেন। গল্পটি বাস্তবঘেঁষা, তবে কাল্পনিক। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জেসি বাকলে ও পল মেসক্যাল।  

হ্যামনেট সিনেমার একটি দৃশ্যে জেসিকা বাকলে (মাঝে)। ছবি: সংগৃহীত

অন্যদিকে, এবারের উৎসবে যৌথভাবে রানার্সআপ হয়েছে গিয়ের্মো দেল তোরোর ‘ফ্রাঙ্কেনস্টাইন’ এবং রেইন জনসন পরিচালিত ‘হুডুনিট’র সিক্যুয়েল ‘ওয়াক আপ ডেড ম্যান: আ নাইভস আউট মিস্ট্রি’। এ ছাড়া প্রথমবারের মতো চালু হওয়া আন্তর্জাতিক পিপলস চয়েস পুরস্কার জিতেছে পার্ক চ্যান-উকের ডার্ক কমেডি থ্রিলার ‘নো আদার চয়েস’। প্রামাণ্যচিত্র বিভাগে পুরস্কার পেয়েছে ‘দ্য রোড বিটুইন আস: দ্য আল্টিমেট রেসকিউ’।

উল্লেখ্য, টরন্টো উৎসবের পিপলস চয়েস পুরস্কারপ্রাপ্ত ছবি বিগত এক যুগ (২০১১-২০২৩) ধারাবাহিকভাবে অস্কারেও দাপট দেখিয়েছে, তা হতে পারে সেরার মুকুট জয় কিংবা মনোনয়ন। তবে গত বছর ভিন্ন চিত্রও দেখা গেছে, ৪৯তম আসরে পুরস্কারপ্রাপ্ত ‌‘দ্য লাইফ অব চাক’ সিনেমাটি অস্কারে কোনো প্রভাব ফেলতে পারেনি। এমনকি বক্স অফিসেও সাড়া ফেলতে ব্যর্থ হয়।

এর আগে ২০২০ সালে টরন্টো উৎসবে পিপলস চয়েস পেয়েছিল ক্লোয়ি ঝাওয়ের ছবি ‘নোম্যাডল্যান্ড’, যা অস্কারে ৬টি বিভাগে মনোনয়ন লাভ করে। শেষ পর্যন্ত সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক ও সেরা অভিনেত্রীর পুরস্কারও উঠে এই ছবির ঘরে। 

এখন আগামী অস্কারে হ্যামনেট’র ভাগ্যে কী ঘটছে, সেটিই দেখার পালা।

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
গত ঈদুল ফিতরের সাড়া জাগানো সিনেমা তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির পর দেশ-বিদেশের দর্শকমহলে সিনেমাটি ভূয়সী প্রশংসিত হয়। এমনকি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে তা প্রদর্শিত হয়েছে কোরবানি ঈদের...
সম্প্রতি কওমী ছাত্র ঐক্য পরিষদের আপত্তি ও প্রশাসনের অনুমতি না পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি আয়োজিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বাতিল হয়েছে। ক’দিন ধরেই সামাজিকমাধ্যমে এ ঘটনায় নিন্দা...
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ‘মাতব্বরি’র জেরে নাকি ‘আলফা’ সিনেমার শুটিং বাধাগ্রস্ত হয়! মাসখানেক আগে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সেট থেকে ফাঁস হয়েছিল এমন তথ্য। শোনা যায়, অভিনেতা ববি দেওলের সঙ্গে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা মালিকদের জন্যেও সুখবর আসছে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে। তাদের ওপর অগ্রিম আয়কর আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
লোডিং...

এলাকার খবর