‘ম্যাড ম্যাক্স ২’ তারকা মাইক প্রেস্টন আর নেই

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৩:১৪ পিএম

হলিউডের প্রবীণ অভিনেতা মাইক প্রেস্টন আর নেই। ‘ম্যাড ম্যাক্স ২: দ্য রোড ওয়ারিয়র’ সিনেমায় পাপ্পাগালো চরিত্রে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিকভাবে পরিচিতি পাওয়া এই অভিনেতা গত ৮ জুন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি স্ত্রী জোসি প্রেস্টন ও দুই মেয়েকে রেখে গেছেন।

তবে তার মৃত্যুর বিষয়টি সঙ্গে সঙ্গে প্রকাশ করা হয়নি। প্রায় দেড় মাস পর মার্কিন বিনোদনভিত্তিক গণমাধ্যম ভ্যারাইটিকে বিষয়টি নিশ্চিত করেন তার স্ত্রী জোসি প্রেস্টন।

অনেকের কাছে মাইক প্রেস্টন নামে পরিচিত হলেও তার জন্মনাম ছিল জ্যাক ডেভিস। অভিনয়ে পা রাখার আগে তিনি সংগীতশিল্পী হিসেবে ক্যারিয়ার গড়েন। ১৯৫০-এর দশকের শেষ দিকে যুক্তরাজ্যে প্রকাশিত তার তিনটি গান জনপ্রিয়তার শীর্ষ ৪০-এর তালিকায় জায়গা করে নেয়। পরে তিনি অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করে নাইটক্লাবে গায়ক ও বিনোদনশিল্পী হিসেবে কাজ করেন।

সংগীতের পর টেলিভিশন উপস্থাপক হিসেবেও সাফল্য পান তিনি। ‘ইন মেলবোর্ন টুনাইট’ অনুষ্ঠান সঞ্চালনার মাধ্যমে জনপ্রিয়তা অর্জনের পর অভিনয়ে পুরোপুরি মনোযোগ দেন। অস্ট্রেলিয়ার জনপ্রিয় টিভি সিরিজ ‘হোমিসাইড’-এ গোয়েন্দা বব ডেলানি চরিত্রে দীর্ঘ সময় অভিনয় করেন। এছাড়া ‘বেলবার্ড’, ‘ডিকসন অব ডক গ্রিন’, ‘টান্ডারা’, ‘চপার স্কোয়াড’ ও ‘কপ শপ’-সহ বহু টেলিভিশন সিরিজে দেখা গেছে তাকে।

১৯৬৯ সালে ‘স্টোনি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় মাইক প্রেস্টনের। তবে পরিচালক জর্জ মিলারের ‘ম্যাড ম্যাক্স ২: দ্য রোড ওয়ারিয়র’-এ পাপ্পাগালো চরিত্রে অভিনয়ই তাকে বিশ্বজুড়ে পরিচিতি এনে দেয়। পরে ‘মেটালস্টর্ম: দ্য ডেস্ট্রাকশন অব জ্যারেড-সিন’ চলচ্চিত্র এবং ‘হট পারস্যুট’ টিভি সিরিজেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন।

আশি ও নব্বইয়ের দশকে ‘এলেন’, ‘স্কেয়ারক্রো অ্যান্ড মিসেস কিং’, ‘এলিয়েন নেশন’, ‘হাইল্যান্ডার’ এবং ‘ল অ্যান্ড অর্ডার’-এর মতো জনপ্রিয় সিরিজে অতিথি শিল্পী হিসেবেও কাজ করেন তিনি।

তার দীর্ঘ কর্মজীবনের শেষ কাজ ছিল ২০০২ সালে প্রকাশিত ভিডিও গেম ‘দ্য গেটঅ্যাওয়ে’-এ কণ্ঠ দেওয়া। সংগীত, উপস্থাপনা ও অভিনয়—তিন অঙ্গনেই নিজের স্বাক্ষর রেখে বিদায় নিলেন এই প্রবীণ শিল্পী।

সূত্র: ভ্যারাইটি

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে। তাঁর সেই ৪৫ সেকেন্ডের ভিডিওটি ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।  ‘ব্যাচেলর পয়েন্ট’...
সামাজিকমাধ্যমে টলিউড অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের একটি অংশ তাঁর ছবি শেয়ার করছেন, যেখানে ক্যাপশনে লেখা ‘প্রয়াত’! আর সেই ছবি দেখে অনেক অনুরাগী শোকবার্তাও দিতে...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
বাংলাদেশের প্রয়োজনেই বোয়িংয়ের বিমান কেনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে আজ সোমবার প্রধানমন্ত্রীর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ...
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যদিয়ে হাম ও হামের উপসর্গে প্রাণহানি বেড়ে ১০৯৯ জনে পৌঁছাল। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 
কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া পরিচালিত ২২টি অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।
গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, ডিজিটাল অপরাধ ঠেকাতেই সাইবার সুরক্ষা আইন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ সোমবার দুপুরে সচিবালয়ে এক আলোচনায় এসব কথা বলেন তারা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর