বলিউডের ওয়েব সিরিজে ‘গাল্লিবয়’ তবীব-রানা

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২২ পিএম

‘গাল্লিবয়’ রানার উত্থান যেন রূপকথার রাজকুমারের মতোই। কামরাঙ্গীরচরের ৮ নম্বর গলিতে বেড়ে ওঠা রানাকে নিয়ে প্রথম গান ‘গাল্লিবয়’ প্রকাশ করেছিলেন মাহমুদ হাসান তবীব। এই জুটি এরপর আনে ‘গাল্লিবয় পার্ট-টু’ ও ‘পার্ট-থ্রি’। একের পর এক গান দিয়ে মাত করেছেন তাঁরা। সেই গানের সূত্রেই এবার পৌঁছে গেলেন বলিউডে। 

বলিউডের সিরিজ ‘কালা’র থিম সং হিসেবে ব্যবহার হচ্ছে তাঁদের ‘চাপ নাই’ গানটি। এর প্রোমোতে পাওয়া গেল তবীব-রানার কণ্ঠ। সিরিজটি প্রকাশিত হয়েছে ডিজনি হটস্টারে। একজন সৎ অফিসারের গল্প নিয়ে এগিয়েছে এ সিরিজ। 

গল্পটা এমন—১৯৮৮ সালের ২১ অক্টোবর বাংলাদেশ-ভারত সীমান্তে একদল সৈনিকের ওপর আকস্মিক আক্রমণে একজন ছাড়া নিহত হন সবাই। শুভেন্দ্র মুখার্জি নামের একজন দৈব্যক্রমে বেঁচে যান। কিন্তু তার বেঁচে যাওয়াটাই কাল হয়। তাকে দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করা হয়। তবুও সে থেমে থাকে না। নিজের দেশের জন্য আদর্শিক লড়াইটা সে জারি রাখে। ৩০ বছর পর সে নতুন নামে সামনে আসে।

সিরিজটিতে অভিনয় করেছেন রোহান বিনোদ মেহেরা, অবিনাশ তেওয়ারি, অনীল চরণজিৎসহ অনেকে। পরিচালনায় আছেন বিজয় নাম্বিয়ার। গত ১৭ সেপ্টেম্বর এটি অবমুক্ত হয়েছে।

প্রসঙ্গত, ‘গাল্লিবয়’ নামটা প্রথমে শোনা গিয়েছিল বলিউডেই। এ নামে হয়েছিল চলচ্চিত্র। যেখানে রণবীর সিং আর অর্জুন কাপুর অভিনয় করেছিলেন। সেখান থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি হয় বাংলাদেশে তবীব-রানা গাল্লিবয় জুটি।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর