‘ঝুমকা’র পর আবারও মুজা-জেফার, থাকছেন বলিউড ডিজেও

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ০৭:১২ পিএম

‘ঝুমকা’ গানের সাফল্যের পর জেফার ও মুজাকে নিয়ে নতুন গান প্রযোজনা করলেন বলিউডের সংগীত প্রযোজক ডিজে সানজয়। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে প্রকাশিত হল তাদের ‘আড়ালে হারালে’ শিরোনামের নতুন গানটি। কণ্ঠ দেওয়ার পাশাপাশি পুরো গানটি তৈরি করেছেন তাঁরা তিনজন মিলেই।

গানটির মধ্য দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে কাজ করলেন বাংলাদেশি বলিউড প্রযোজক ডিজে সানজয়।

যুক্তরাষ্ট্র, ভারত বিশেষ করে বলিউড ও আরবান পাঞ্জাবি মিউজিক ঘরানায় দারুণ কিছু কাজ করেছেন তিনি। এরই মধ্যে তাঁর প্রযোজনায় গান করেছেন আরজিৎ সিং, গুরু রান্ধাওয়া, সুনিধি চৌহান, জনিতা গান্ধি, বেনি দয়াল, আমেরিকান আইডলের শিল্পী এলিয়ট ইয়ামিন, ট্রেভর হোমস, অ্যাশ কিং প্রমুখ।

সানজয় বললেন, ‘এটি বাংলাদেশে আমার প্রথম কাজ। এরই মধ্যে ইন্ডাস্ট্রির ভেতরের অনেকেই শুভেচ্ছা ও অভিনন্দনে সিক্ত করছেন আমাকে। আশা করছি গানটি দারুণ আলোড়ন সৃষ্টি করবে। এ গানের অনুপ্রেরণায় বাংলাদেশে নতুন নতুন গান প্রযোজনার আগ্রহও রয়েছে।’

এমন দিনে গানটি প্রকাশিত হল যখন জেফার ও মুজার ‘ঝুমকা’ গানটি শত মিলিয়ন ভিউ পেয়েছে ইউটিউবে। তাই দারুণ উচ্ছ্বসিত জেফার।

তিনি বলেন, “ঝুমকা গানের সাফল্যের পর এ গানটিও শ্রোতারা গ্রহণ করবেন বলে বিশ্বাস করছি। এটি আমাদের তিন বন্ধুর সমন্বিত কাজ। গত বছর ডিসেম্বরে লস অ্যাঞ্জেলেস এ গিয়ে গানটির কাজ শেষ করি আমরা। মুজার সঙ্গে আমার যৌথ কাজটা শ্রোতারা আগেও গ্রহণ করেছেন। এবার যুক্ত হলেন সানজয়। তার প্রযোজনায় গানটি প্রকাশিত হল। তাঁর পারফরম্যান্সেও এটি নতুন মাত্রা পেয়েছে।’

 

জেফারের ইউটিউব চ্যানেলে ও স্পটিফাইতে গানটি প্রকাশিত হয়েছে।

শিল্প-সংস্কৃতিতে সমৃদ্ধ বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, বিকাশ এবং দেশ-বিদেশে তা যথাযথভাবে তুলে ধরার লক্ষ্যে ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) একটি জাতীয়...
জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে মুনসুন কালচারাল অ্যালায়েন্সের উদ্যোগে মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত হলো ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্ট।  আয়োজকরা জানান, জুলাই আন্দোলনে...
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে চতুর্থ মৌসুম শুরু করল ‘কোক স্টুডিও বাংলা’। নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে ২৫ মে’র আগেই প্রকাশ করা হয়েছে বিশেষ উদ্বোধনী গান ‘রুম ঝুম’। মূলত...
নির্মাতা মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’র সাফল্যের পেছনে অন্যতম অবদান রেখেছিল সিনেমাটির গান। মুক্তির আগে হাশিম মাহমুদের ‘সাদা সাদা কালা কালা’, বাসুদেব দাস বাউলের ‘আটটা বাজে দেরি করিস না’ ও মেঘদলের...
যশোরের ভবদহ অঞ্চলের অর্ধশতাধিক গ্রামের মানুষের ভোগান্তি কমার কোনো আশাই যেন নেই। বর্ষা শেষ হলেও এখনও পানিবন্দী তারা। ‎প্রায় তিন মাস পানিবন্দী থাকায় দুর্ভোগে লক্ষাধিক মানুষ। বেড়েছে স্থানীয়দের...
বেপরোয়া গতি ও অবৈধ বাহনের দৌরাত্মে বরিশাল বিভাগের সড়ক-মহাসড়কে বেড়েছে সড়ক দুর্ঘটনা। গত বছরের তুলনায় এ বছর দুর্ঘটনা বেড়েছে ১৯ ভাগ। মামলা-জরিমানা সত্ত্বেও কমছে না দুর্ঘটনায় আহত-নিহতের সংখ্যা। বিআরটিএ...
দেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৯৬ জন। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহায়তা অব্যাহত এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার বঙ্গভবনে ইস্ট ওয়েস্ট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর