সামনে এলো বুবলীর কলকাতা লুক

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ০৫:২৫ পিএম

কলকাতার নতুন ছবির নাম ‍‌‘ফ্ল্যাশব্যাক’। এতে অঞ্জন, ডিকে ও শ্বেতা— এই তিন মুখ্য চরিত্রে অভিনয় করছেন যথাক্রমে কৌশিক গঙ্গোপাধ্যায়, সৌরভ দাস ও অভিনেত্রী শবনম বুবলী।

এর গল্পটা এমন—মঞ্চ থেকে দীর্ঘ দিন দূরে রয়েছে জনপ্রিয় অভিনেতা অঞ্জন। সমাজের স্রোতে বয়ে চলেছে এক ভবঘুরে ডিকের জীবন। অন্য দিকে রয়েছে চলচ্চিত্র নির্মাতা শ্বেতা। ভাগ্যের লিখনে এক সময় সমাজের তিন ভিন্ন প্রান্ত থেকে উঠে আসা তিন চরিত্রের দেখা হয়। পাহাড়ি জনপদে তিন চরিত্রের জীবন কোন পথে বাঁক নেবে? উত্তর দেবে বাংলাদেশের পরিচালক রাশেদ রাহার ছবি ‘ফ্ল্যাশব্যাক’। খায়রুল বাশার নির্ঝরের গল্পে এটি পরিচালনা করেছেন তিনি।

কৌশিক ও বুবলী। ছবি নির্মাতার সৌজন্যে

এবার প্রকাশ্যে এলো ছবির তিন অভিনেতার ফার্স্টলুক। এতে তিনজনকেই সিরিয়াস মুডে পাওয়া গেছে। কস্টিউমেও আছে কালোর বাহার।

বুবলীর পোশাকে আধুনিকতার ছাপ। পরেছেন কালো ভেলভেটের ওভারকোট। সৌরভকে একগাল দাড়িতে পাওয়া গেল। তবে কৌশিকের চরিত্র যে এই ছবির অন্যতম আকর্ষণ হতে চলেছে, তা তাঁর লুক থেকেই প্রমাণিত। পরনে স্যুট এবং চোখে চশমা। হাতে সিগারেট ও পেন নিয়ে অভিনেতার গম্ভীর লুক নজরকাড়া।

বুবলী। ছবি নির্মাতার সৌজন্যেসম্প্রতি কলকাতা শহরে এই ছবির কয়েক দিনের শুটিং হয়েছে। আপাতত উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে শুটিং চলছে। চলতি মাসের শেষ দিকেই শেষ হবে এটি।  সৌরভ ও বুবলী। ছবি নির্মাতার সৌজন্যে

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর