অসুস্থতার মধ্যেই হায়দার হোসেন গাইলেন বিজয়ের গান

আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ০৪:১৯ পিএম

বাংলাদেশের মানুষ যে আশা নিয়ে দেশ স্বাধীন করেছিল, সেটি পূরণ হয়নি বলে আক্ষেপ নিয়ে ২০০১ সালে সংগীতশিল্পী হায়দার হোসেন গেয়েছিলেন ‘তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি’ গানটি। এরপর মনে কষ্ট নিয়ে গান বাঁধেন ‘আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া, করিতে পারিনি চিৎকার’। অবশেষে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে জনগণ ফিরে পেয়েছে কথা বলার স্বাধীনতা। আর এই বিজয়ে অসুস্থ শরীর নিয়েও বসে থাকতে পারেননি হায়দার হোসেন। দেশের জন্য গাইলেন নতুন গান। শিরোনাম ‘বিজয় উল্লাস’। 

বরাবরের মতো এবারের গানটিরও কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। সংগীত করেছেন ফুয়াদ নাসের বাবু। এতে হায়দার হোসেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ‘মাটি’ ব্যান্ডের ভোকালিস্ট মিরাজ খান। গত বৃহস্পতিবার গানটি প্রকাশ হয়েছে অনলাইন টেলিভিশন এমইটিভিতে।
 

গানটি প্রসঙ্গে হায়দার হোসেন বললেন, ‘অনেক জীবনের বিনিময়ে নতুন দেশ পেয়েছে ছাত্র-জনতা। শাসকের সঙ্গে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনে আজ আমরা উচ্ছ্বসিত। তবে আমাদের মনে রাখতে হবে দেশ নিয়ে যে উল্লাস, আনন্দ চলছে এই আনন্দকে ধরে রাখতে হবে। এই আনন্দকে ধরে রাখতে আমাদের অনেক কাজ এখনও বাকি। বিজয় উল্লাস গানে সে কথাই বলেছি।’

জীবনমুখী ও প্রতিবাদধর্মী গান গেয়ে শ্রোতাদের মন জয় করে নিয়েছেন হায়দার হোসেন। চার দশকেরও বেশি সংগীত ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। তাঁর উল্লেখযোগ্য গানের তালিকায় রয়েছে ‘আমি ফাইসা গেছি’, ‘তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি’, ‘চিৎকার করে কাঁদিতে চাহিয়াও করিতে পারিনি চিৎকার’, ‘আমি সরকারি অফিসার’, ‘শাড়ি’, ‘বৃষ্টির সাথে কথা কাটাকাটি’, ‘খুঁজে ফিরি অধিকার’ ইত্যাদি।

গত জুনে হার্ট অ্যাটাক করেছিলেন তিনি। ভর্তি হতে হয়েছিল হাসপাতালেও। তখন তাঁর হৃদ‌যন্ত্রে একটি রিং (করোনারি স্টেন্ট) পরানো হয়। এর আগেও তাঁর বুকে আরও চারটি রিং পরানো হয়েছিল। তবে এখন কিছুটা সুস্থ আছেন গুণী এই শিল্পী।

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
শিল্প-সংস্কৃতিতে সমৃদ্ধ বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, বিকাশ এবং দেশ-বিদেশে তা যথাযথভাবে তুলে ধরার লক্ষ্যে ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) একটি জাতীয়...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর