পশ্চিমবঙ্গে রেজওয়ানা চৌধুরী বন্যাকে বয়কটের ডাক

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৩ পিএম

চলমান পরিস্থিতিতে ভারতের মিডিয়ায় একের পর এক অপপ্রচার চলছেই। বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা না দেওয়া, হোটেলে থাকতে না দেওয়াসহ বেশি কিছু ঘোষণাও এসেছে। সেই ধারাবাহিকতায় এবার পশ্চিমবঙ্গে রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার অনুষ্ঠান বয়কটের ডাক উঠেছে সোশ্যাল মিডিয়ায়। 

আগামী ২৮ ডিসেম্বর কলকাতার মধ্যগ্রামের সুভাষ ময়দানে শুরু হবে ১৯তম পরিবেশ সচেতনতার মেলা। অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে বন্যার। আর সেই অনুষ্ঠানের এক পোস্টার নিয়েই সোশ্যালে বিতর্কের ঝড়।

ভারতীয় সংবাদমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’র মতে, রেজওয়ানা চৌধুরী বন্যাকে অনুষ্ঠান করতে দিতে নারাজ মধ্যমগ্রামের নাগরিক সমাজের একাংশ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাঁরা পৌরসভার কাছে আবেদন করেছেন যাতে বন্যাকে অনুষ্ঠান করতে দেওয়া না হয়। শুধু এখানেই শেষ নয়, মধ্যমগ্রাম নাগরিক সমাজ জানিয়েছে, যদি ওই শিল্পী অনুষ্ঠান করে তাহলে এবারে পরিবেশ মেলা তাঁরা বয়কট করবে। ভাইরাল হওয়া পোস্টে লেখা হয়েছে, ‘একজন ভারতীয় নাগরিক হিসেবে মধ্যমগ্রাম পুরসভার কাছে আবেদন জানাচ্ছি আগামী ২৮ডিসেম্বর মধ্যমগ্রাম পরিবেশ মেলায় বাংলাদেশের এই শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার গান পরিবেশনা অবিলম্বে বাতিল করা হোক। বাংলাদেশের কোন শিল্পীকে দয়া করে কোন অনুষ্ঠান করতে দেবেন না। আগে দেশ, তারপর সব। অনুগ্রহ করে বিষয়টি ভেবে দেখবেন।’

ফেসবুকে এই গ্রুপের সদস্য সংখ্যা ৮০ হাজারের বেশি হওয়ায় পোস্টটি ভাইরাল হতে সময় লাগেনি। এ নিয়ে মধ্যমগ্রাম নাগরিকবৃন্দ ফেসবুক গ্রুপের অ্যাডমিন রূপক দে ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলছে, আমাদের দেশের জাতীয় পতাকাকে অবমাননা করছেন সেদেশের কট্টরপন্থীরা। এমন পরিস্থিতিতেও বাংলাদেশের কোন শিল্পীরাই প্রতিবাদ করছেন না। আমাদের কাছে জাতীয়তাবোধ আগে। তাই আমরা বাংলাদেশের শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীতানুষ্ঠান নিয়ে আপত্তি জানিয়েছি।’

তবে জানা যাচ্ছে, এখনও শিল্পীর তালিকা চূড়ান্ত করেনি আয়োজকরা। 

রাজধানী ঢাকায় পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী অনুপম রায়ের গত ২৬ জুনের কনসার্ট স্থগিত হওয়ার আবারও নতুন তারিখ ঘোষণা করা হয়েছিল। তবে আবারও শেষ মুহূর্তে এসে স্থগিত হলো আগামী ১ আগস্ট অনুষ্ঠিতব্য ‘ওয়ান ট্রু...
লোকজ ইতিহাস, সভ্যতা, সংস্কৃতি, পুরাকীর্তি, অনন্য পর্যটন এবং প্রত্যন্ত অঞ্চলের অজানা সব বৈচিত্র্যময় গৌরবগাথাকে দর্শকের সামনে তুলে ধরে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। সেই ধারাবাহিকতায় এবারের পর্বের...
বাংলাদেশের গান নিয়ে প্রথমবারের মতো আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম সংগীত কোম্পানি ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। জনপ্রিয় ব্যান্ড চিরকুটকে আমন্ত্রণ জানিয়েছে তারা। ওয়ার্নার ব্রাদার্সের অন্যতম ভাইস...
তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
‘বরবাদ’ ও ‘রাক্ষস’-এর মতো বড় বাজেটের সিনেমা দিয়ে দর্শকমহলে নিজের জায়গা পাকা করা নির্মাতা মেহেদী হাসান হৃদয় এবার প্রথমবারের মতো হাত দিচ্ছেন ওয়েব কনটেন্টে। তার প্রথম...
শাকিব খানের সঙ্গে বড় পর্দায় পা রাখা কলকাতার অভিনেত্রী ইধিকা পাল এখন ব্যস্ত সৃজিত মুখার্জির নতুন সিনেমা ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’ নিয়ে। চরিত্রের প্রয়োজনে রীতিমতো ক্রিকেট প্রশিক্ষণ...
বলিউড অভিনেত্রী করিশামা তান্না ও তার স্বামী বরুণ বাঙ্গেরার সংসারে এসেছে নতুন অতিথি। গুরু পূর্ণিমার দিনে পুত্রসন্তানের জন্ম দিয়ে প্রথমবারের মতো বাবা-মা হওয়ার আনন্দে ভাসছেন তারা। বুধবার সামাজিক...
সফররত মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে সামরিক কোনো ইস্যুতে আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সার্জিও গরের সঙ্গে বৈঠক শেষে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর