ট্রেনে আগুন দেওয়ার নৃশংসতা নিয়ে শহরতলীর গান

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০৪:৫৭ পিএম

বিগত দেড় দশকের নানা সময়ে রাজনৈতিক অস্থিরতা চলাকালে বিভিন্ন নৃশংস ঘটনা প্রত্যক্ষ করেছে দেশের মানুষ। আগুনের সেইসব দিন আজও অনেকের মনে ক্ষত হয়ে রয়ে গেছে। নিশ্চয়ই ভুলে যাননি তেজগাঁও রেলস্টেশনের কাছাকাছি চলন্ত এক ট্রেনে ঘটে যাওয়া সেই পৈশাচিক অগ্নিসংযোগের কথা! যেখানে একজন বাবা তাঁর চোখের সামনে অসহায়ের মতো নিজের স্ত্রী-শিশুসন্তান তথা পুরো পরিবারকে পুড়তে দেখে! ২০২৩ সালের ডিসেম্বরে ঘটে যাওয়া সেই নৃশংস দুর্ঘটনাকে কেন্দ্র করে গান বাঁধল ব্যান্ড শহরতলী, যার শিরোনাম ‘অসমাপ্ত’।

এটি লিখেছেন ব্যান্ডটির বেজিস্ট রাজীবুর রহমান। ফিরে দেখার মতো ইনডিপেনডেন্ট ডিজিটালকে তিনি বললেন, ‘ওই অগ্নি দুর্ঘটনার সময় সুযোগ থাকা স্বত্বেও একজন পিতা নিরাপদে সরে না গিয়ে বরং শেষ নিশ্বাস পর্যন্ত নিজের পরিবারের পাশে ছিলেন, আশপাশের উৎসুক জনতার কাছে জানিয়েছেন বাঁচার আকুতি—এই বিষয়টিই আমার মনে দাগ কেটেছিল। তারপরই মিশুর (ভোকালিস্ট) সঙ্গে আলাপ করি এবং অবশেষে গানটা লেখার ভাবনা আসে।’

শহরতলী ব্যান্ডের সদস্যরা। ছবি: ব্যান্ডটির সৌজন্যে

এ প্রসঙ্গে ভোকালিস্ট মিশু খান বলেন, ‘বিগত সময়ে আমরা এমন অনেক নৃশংস ঘটনা দেখেছি। কিন্তু কয়টা মনে রেখেছি? পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আমি চাই, মানুষ যেন সেইসব অপরাধের কথা ভুলে না যায়। এইসব অপরাধের যেন পুনরাবৃত্তি না ঘটে।’

যদিও এসব অগ্নিসন্ত্রাসের ঘটনা এখানেই শেষ নয় বলে মনে করছেন ব্যান্ডটির সদস্যরা। তাই তাঁদের ভাষ্য, ‘‘এমন ঘটনা এটাই প্রথম বা শেষ নয়...! হয়তো আগামীকাল আগুন সন্ত্রাসের সেই অসহায় দগ্ধ যাত্রী আমার কিংবা আপনার পরিবার, যা আমাদের দৃষ্টিতে ‘অসমাপ্ত’ হয়ে গেঁথে আছে। হয়তো আরও দেখার বাকি আছে শিহরিত কোনো পুনরাবৃত্তির! আজ অথবা কাল!’’

রাজীবুর রহমান বললেন, ‘গানটা শুনলে শ্রোতারাও বুঝতে পারবেন যে গানটা অসমাপ্ত রাখা হয়েছে, একটা কবিতা দিয়ে শেষ করেছি। আমরা তো জানি আগুন আবিষ্কার দিয়েই সভ্যতার শুরু, আবার এখন এই আগুনই ধ্বংসের মূল।’ 

কবিতার ভাষায় ব্যান্ডটির ভাষ্য, ‘যে আগুন একদিন এসেছিল সভ্যতার আশীর্বাদ হয়ে/ সে আগুনই কখনও কখনও পৃথিবীতে ডেকে আনে ভয়ঙ্কর অভিশাপ।’

অসমাপ্ত গানটির সুর করেছেন মিশু খান। মিক্স-মাস্টারিং করেছেন মাহিবুল হাসান মাহিম। আর্ট-অ্যানিমেশন করেছেন হাইপার কাটস প্রোডাকশন। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে গানটির ছোট্ট একটি টিজার প্রকাশ পেয়েছে। তবে আজ ২২ জানুয়ারি ভিডিও আকারে পুরো গানটি প্রকাশিত হবে শহরতলীর ইউটিউব চ্যানেলে।

ব্যান্ডটির বর্তমান লাইনআপে রয়েছেন মিশু খান (ভোকাল, রিদম গিটার), জিল্লুর রহমান সোহাগ (পারফর্মিং ভোকাল), সাদি মোহাম্মাদ (কি-বোর্ড), মাহবুবুল আকরাম রবি (ড্রামস), রাজীবুর রহমান (বেস গিটার) ও মাহিবুল হাসান মাহিম (সাউন্ড ইঞ্জিনিয়ার)।

প্রকাশ্যে এলো সংগীতশিল্পী রুবা মজুমদারের নতুন গান ‘মেঘে ঢাকা চাঁদ’। প্রেম, অপেক্ষা ও না-বলা অনুভূতির আবহে নির্মিত গানটি ইতিমধ্যে শ্রোতামহলে পৌঁছাতে শুরু করেছে। জানা যায়, মনের দ্বিধা কাটিয়ে...
দেশের ব্যান্ডসংগীতের অন্যতম জনপ্রিয় নাম মাহফুজ আনাম জেমস। মঞ্চে তাঁকে নিয়মিত দেখা গেলেও ব্যক্তিগত ও পারিবারিক জীবন বরাবরই আড়ালে রাখেন ‘নগরবাউল’খ্যাত এই রকস্টার। ফলে একজন বাবা কিংবা স্বামী হিসেবে...
না ফেরার দেশে পাড়ি জমালেন প্রখ্যাত গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার। শনিবার (৩০ মে) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পারিবারিক সূত্রে জানা যায়,...
দীর্ঘ একযুগ পর পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশ করছেন জনপ্রিয় সংগীতশিল্পী বালাম। ঈদুল আজহা উপলক্ষে সোমবার (২৫ মে) মিউজিক্যাল ফিল্ম আকারে প্রকাশিত হয়েছে ‘মাওলা’ শিরোনামের সেই অ্যালবামের টাইটেল সংগীত।
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর