ওটা পুরনো সংবাদ, কেউ মন খারাপ করবেন না: বিপ্লব 

আপডেট : ১৭ মার্চ ২০২৫, ০৩:৪৯ পিএম

প্রমিথিউস ব্যান্ডের গায়ক বিপ্লব। দীর্ঘদিন ধরেই তিনি আছেন সুদূর যুক্তরাষ্ট্রে। সপরিবারে থাকছেন নিউইয়র্কে। আর পেশা হিসেবে বেছে নিয়েছেন ট্যাক্সি সার্ভিসকে।

সম্প্রতি একটি গণমাধ্যমে বিপ্লবের দেওয়া পুরনো এক সাক্ষাৎকার আবার সামনে আনা হয়েছে। যার শিরোনাম, ‘নিউইয়র্কে ট্যাক্সি চালাই বলতে লজ্জা নেই, চুরি তো করছি না: বিপ্লব’। এমন সংবাদ প্রকাশ্যে আসার পর বিপ্লব ভক্তরা অনেকেই চিন্তায় পড়ে গেছেন। অনেকেই আবার ভাবছেন, যুক্তরাষ্ট্রে ভালো নেই বিপ্লব!

এমন সংবাদ দেখে ভক্ত-শুভাকাঙ্ক্ষী বিচলিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন প্রমিথিউসের এই গায়ক। এক ভিডিওবার্তায় তিনি বলেন, ‘সম্প্রতি আমার ৭-৮ বছর আগের একটা সাক্ষাৎকার আবার প্রচার করা হচ্ছে। এমন সংবাদ দেখে অনেকেই চিন্তিত হয়ে পড়েছেন। অনেকেই আমাকে নক করেছেন। এটা আপনাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এতে বিচলিত হবে না।’

তিনি আরও বলেন, ‘আসলে ভক্তরা ভাবছে, এটা কেন এমন হলো। আসলে এটা ওভাবে চিন্তা করবেন না। আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ অনেক ভালো রেখেছেন। আন্দোলন নিয়ে অনেক কথাবার্তা বলেছি, তখন ট্যাক্সি চালাচ্ছি বলে অনেকেই খোঁচা মেরেছে। আসলে এগুলো গায়ে লাগানোর কোনো কারণই নেই। আমাকে যারা ভালোবাসেন তাদের আবারও বলছি—এতে আপনারা ক্ষুব্ধ হবে না, কেউ মন খারাপ করবেন না। আসলে এগুলো মাথাতেই রাখবেন না।’

‘চান্দের বাতি’, ‘পাঠশালা’, ‘বন্ধুহারা’, ‘মন ভালো নেই’, ‘নয়না’, ‘হায় আল্লাহ’, ‘আমি এক যাযাবর’, ‘স্বর্ণালী ভোরে’সহ অসংখ্য গান দিয়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন বিপ্লব। নিউইয়র্কে ব্যস্ত সময় কাটালেও গানের সঙ্গেই রয়েছেন তিনি। 

সবশেষ নতুন গানের খবর দেন বিপ্লব। বলেন, ‘‘বৈশাখে নতুন গান আসছে। ঈদেও আপনাদের জন্য থাকছে নতুন গান। শুধু ঈদেই নয়, সামনে অনেক গান আসছে। ঈদের গানের শিরোনাম ‌‘ভালোবেসে ফেলেছি তাকে ইচ্ছের অধিক’। আশা করি, খুব শিগগিরই নতুন গান নিয়ে সবার সঙ্গে দেখা হবে।’’ 

রক কিংবদন্তি আজম খানের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ। বাংলা ব্যান্ড সংগীতের পথিকৃৎ এই শিল্পীর স্মরণে ‘ট্রিবিউট টু গুরু আজম খান’ শিরোনামে বিশেষ আয়োজন করেছে চ্যানেল আই। জানা যায়, এই আয়োজনের মাধ্যমে নতুন...
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ নব্বই দশক থেকেই স্টুডিওর চার দেয়ালের বাইরে গিয়ে দেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলে আয়োজন করে আসছে বিভিন্ন পর্ব। তবে দর্শকপ্রিয় এই অনুষ্ঠান কখনও কারও ব্যক্তিগত...
দেশের ব্যান্ডসংগীতের অন্যতম জনপ্রিয় নাম মাহফুজ আনাম জেমস। মঞ্চে তাঁকে নিয়মিত দেখা গেলেও ব্যক্তিগত ও পারিবারিক জীবন বরাবরই আড়ালে রাখেন ‘নগরবাউল’খ্যাত এই রকস্টার। ফলে একজন বাবা কিংবা স্বামী হিসেবে...
না ফেরার দেশে পাড়ি জমালেন প্রখ্যাত গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার। শনিবার (৩০ মে) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পারিবারিক সূত্রে জানা যায়,...
আগামী ১১ জুন জাতীয় সংসদে বাজেট উত্থাপন করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ মো. নুরুল ইসলাম। শনিবার সংসদ ভবনে সরকারি দলীয় সংসদীয় সভা শেষে তিনি এ কথা জানান।
বাজেট অধিবেশন শুরুর আগের দিন সংসদীয় দলের সভা করেছে সরকারি দল বিএনপি। শনিবার বিকেল সাড়ে তিনটায় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভা কক্ষে এই সভা হয়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফল উৎসবের জন্য তৈরি একটি মঞ্চ দুই দফায় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। অনুষ্ঠানটিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর অংশ নেওয়ার কথা ছিল। এ সময়...
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের নোটিশ দিয়েছে সরকার। রোববারের মধ্যে জবাব না দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তবে একে বেআইনি বলছেন আদ-দ্বীন...
লোডিং...

এলাকার খবর