এল মেঘদলের ‘গোলাপের নাম’

আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ০৮:০৩ পিএম

এক যুগ আগে তৈরি করা গানের ভাবনা এবার ভিজ্যুয়ালে রূপ পেল। জনপ্রিয় ব্যান্ড মেঘদল প্রকাশ করেছে তাদের নতুন গান ‘গোলাপের নাম’। প্রায় ১২ বছর আগে গানটির কথা, সুর ও ভাবনা তৈরি করেছিলেন ব্যান্ডের গায়ক, গীতিকার ও সুরকার শিবু কুমার শীল।

সম্প্রতি গানটি প্রকাশিত হয়েছে মেঘদলের ইউটিউব চ্যানেল, স্পটিফাইসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে। এটি ব্যান্ডটির তৃতীয় অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র সপ্তম গান।

‘‘এটা আসলে একটা প্রেমের গান। আমাদের দ্বিতীয় অ্যালবাম ‘শহরবন্দী’তে ‘কুমারী’ বলে একটা গান করেছিলাম। এরপর আমরা আলাদা করে সেই অর্থে প্রেমের গান করিনি। হয়তো আমাদের অন্য অনেক গানকে প্রেমের গান হিসেবে সম্বোধন করা যেতে পারে, তারপরও ‘কুমারী’কে যদি আমরা প্রেমের গান বলি—সেটারই ধারাবাহিকতায় এবার ‘গোলাপের নাম’ গানটি’’—ইনডিপেনডেন্ট ডিজিটালকে বললেন শিবু।

ইতালীয় সাহিত্যিক উমবার্তো একোর উপন্যাস ‘দ্য নেম অব দ্য রোজ’ বাংলায় অনুবাদ করেছিলেন অনুবাদক জি এইচ হাবীব। তিনি উপন্যাসটির নাম রেখেছিলেন ‘গোলাপের নাম’। ওই নামটি থেকেই মূলত গানটির নামকরণ হয়েছে বলে জানিয়েছেন শিবু। কিন্তু গানটির সঙ্গে ওই উপন্যাসের কোনো সম্পর্ক নেই, গানটি মূলত গানের মতো করেই তৈরি হয়েছে। শিরোনামটার জন্য জি এইচ হাবীবের কাছে কৃতজ্ঞতা জানিয়েছে মেঘদল।

একসময় গানটি অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম সাউন্ডক্লাউডে শোনা যেত, তখন এর নাম ছিল ‘অপাপবিদ্ধ জল’। এই বিষয়ে শিবু বলেন, ‘‘আসলে একটা গান প্রকাশের আগে অনেকদিনের একটা প্রসেসের ভিতর দিয়ে যেতে হয়। ওই সময়ে এটার একটা নামও ছিল—‘অপাপবিদ্ধ জল’। কিন্তু গানটা করতে গিয়ে আমাদের কাছে মনে হয়েছে ‘গোলাপের নাম’ই এটার শিরোনাম হওয়া উচিত।’’

গানটির ভিডিও চিত্রের নির্দেশনা দিয়েছেন ব্যান্ডের সদস্য ক্লারিনেট ও বাঁশিবাদক সৌরভ সরকার। এর আগে তিনি ‘মায়া সাইকেল’ গানের ভিডিও নির্দেশনা দিয়েছেন।

জানা যায়, অ্যালুমিনিয়ামের ডানা অ্যালবামে থাকছে ১০টি গান। এরইমধ্যে ৭টি গান মুক্তি পেয়েছে, বাকি গানগুলোও চলতি বছরই প্রকাশ পাওয়ার কথা রয়েছে। 

শিবু বলেন, ‘‘এই গানগুলো আলাদা আলাদা করে রিলিজ করছি, এটাই এই অ্যালবামের বৈশিষ্ট্য। এখানে সবগুলো গানই যে ভিজ্যুয়াল আছে, তা না; একটা গান আমরা ভিজ্যুয়াল করিনি—সেটা ‘না বলা ফুল’। তো ভিজ্যুয়ালের একটা ব্যাপার এই অ্যালবামে আছে। প্রত্যেকটা গানের সাথে একটা ভিজ্যুয়াল আমরা চিন্তা করেছি। সেভাবে এই গানেও (গোলাপের নাম) আমরা হাজির হওয়ার চেষ্টা করেছি।’’  

মেঘদলের বর্তমান সদস্যরা হলেন শিবু কুমার শীল (কথা, সুর, কণ্ঠ), মেজবাউর রহমান সুমন (কথা, সুর, কণ্ঠ), রাশিদ শরীফ শোয়েব (কণ্ঠ, গিটার), আমজাদ হোসেন (ড্রামস), এম জি কিবরিয়া (বেজ), তানভির দাউদ রনি (কি–বোর্ড), সৌরভ সরকার (বাঁশি, ক্ল্যারিওনেট, স্যাক্সোফোন)।

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
শিল্প-সংস্কৃতিতে সমৃদ্ধ বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, বিকাশ এবং দেশ-বিদেশে তা যথাযথভাবে তুলে ধরার লক্ষ্যে ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) একটি জাতীয়...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর