এটা যুদ্ধ নয়, মুনাফার খেলা: ভারত-পাকিস্তান যুদ্ধ প্রসঙ্গে নচিকেতা

আপডেট : ০৭ মে ২০২৫, ০৫:৪৬ পিএম

জীবনমুখী গানের শিল্পী নচিকেতা চক্রবর্তী। তিন দশকেরও বেশি সময় ধরে তাঁর সুরে ফুটে উঠেছে ফুটপাতের বাস্তবতা, মধ্যবিত্ত জীবনের টানাপোড়েন এবং সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ। তাঁর কণ্ঠে উচ্চারিত হয়েছে যুদ্ধবিরোধী বার্তাও। সেই গানেই আশার বাণী শুনিয়েছেন তিনি—‘একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে।’

সম্প্রতি কাশ্মিরে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এর জবাবে মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে পাকিস্তান ও আজাদ কাশ্মিরের ৯টি স্থানে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত, যাকে ‘অপারেশন সিঁদুর’ নামে অভিহিত করেছে ভারতীয় গণমাধ্যম। দুই দেশের এই পাল্টাপাল্টি হামলায় হতাহতের ঘটনা ঘটেছে।

এই প্রেক্ষাপটে উদ্বেগ প্রকাশ করেছেন গায়ক নচিকেতা। ভারতীয় এক পত্রিকায় যুদ্ধের বিরুদ্ধে সরব হয়েছেন এ সংগীতশিল্পী। তিনি বলেন, ‘যুদ্ধ নিয়ে আমি আতঙ্কিত একটা কারণেই—সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ মানুষ। আপনি-আমি।’

নচিকেতা বরাবরই স্পষ্টভাষী। তাঁর মতে, ‘‘পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে, সবকিছুর পেছনেই বাণিজ্যিক স্বার্থ লুকিয়ে থাকে। সব যুদ্ধই ‘স্পনসর’ করা হয়! আমি সেটা প্রমাণ করতেও পারি।”

যুদ্ধকে কেন্দ্র করে মুনাফাবাজির প্রসঙ্গ টেনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি উদাহরণ তুলে ধরেন নচিকেতা। তিনি বলেন, ‘রকফেলারদের তেল প্রস্তুতকারী সংস্থা সেই সময় জার্মানি ও ইতালি—উভয় দেশকেই পেট্রোল সরবরাহ করেছিল। এ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ রয়েছে—কারও মতে এটি ছিল রাজনৈতিক সিদ্ধান্ত, আবার কারও মতে কেবলই ব্যবসা।’

গায়কের উপলব্ধি, ইতিহাস ঘাঁটলেই দেখা যায়, যুদ্ধ আসলে মুনাফার খেলা। আর কারা এই মুনাফা পায়—তা বুদ্ধিমানদের বুঝে নিতে কষ্ট হয় না।

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলা গান নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা ভিনটেজ মিউজিক্যাল ইভেনিং’। স্থানীয় লা ক্যামেলিয়ানে আগামী ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় বসছে এই গানের আসর।
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর