রক মিউজিকের গল্প শোনাবেন ব্যান্ড তারকারা

আপডেট : ১৭ মে ২০২৫, ০৫:১০ পিএম

ক্রসটাউন কমিউনিকেশন্সের উদ্যেগে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে লাইভ পডকাস্ট শো। তবে শোটি গতানুগতিক সাক্ষাৎকারভিত্তিক আয়োজনের বাইরে গিয়ে ভিন্নভাবে পরিকল্পনা করা হয়েছে। 

বাংলা রক মিউজিকের যাত্রা শুরু প্রায় ৬০ বছর আগে। আয়োজনটিতে এই ছয় দশকের যাত্রাই তুলে ধরা হবে।

যেসব কিংবদন্তির হাত ধরে আজকে রক মিউজিক এমন উচ্চতায় পৌঁছেছে তাঁদের গল্প। এ ছাড়াও রক মিউজিকের পৃষ্ঠপোষকতায় যাঁরা অবদান রেখেছে—এমন যাবতীয় কিছু নিয়ে স্বল্পসংখ্যক দর্শকদের অংশগ্রহণে এই লাইভ পডকাস্ট আয়োজিত হবে। 

টক টু ইউর রকস্টার প্রথম মৌসুমের প্রথম পর্বে যুক্ত হচ্ছেন ব্যান্ড সাবকনসাস’র জোহান আলমগীর, সোনার বাংলা সার্কাস’র প্রবর রিপন, হাইওয়ে’র হাসান ইথার। এই লাইভ পডকাস্টের পরিকল্পনা শোনার পর তাঁরা সবাই বেশ উৎসাহ নিয়ে অংশগ্রহণের ইচ্ছে পোষণ করেছেন বলে জানিয়েছেন আয়োজন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জাহিদ হাসান কাকন।

টক টু ইউর রকস্টারস লাইভ পডকাস্টের পোস্টার। ছবি: ক্রসটাউন কমিউনিকেশন্সের সৌজন্যে

এই আয়োজনে আমন্ত্রিত শিল্পীরা দর্শকদের সঙ্গে সরাসরি আলাপচারিতার মাধ্যমে দেশের রক মিউজিকের ইতিহাস এবং তাঁদের নিজেদের সংগীতযাত্রার গল্প শোনাবেন। পাশাপাশি গান তো থাকছেই! এই আয়োজনের টিকিট মূল্য শিক্ষার্থীদের জন্য ৭০০ টাকা, সাধারণ দর্শকদের জন্য ৮০০ টাকা এবং যুগল টিকিট ১৫০০ টাকা। পোস্টারে দেওয়া নম্বরে যোগাযোগ করে টিকিট বুকিং দেওয়া যাবে।   

বিষয়টি নিশ্চিত করে ইনডিপেনডেন্ট ডিজিটালকে ‌‌জোহান আলমগীর‌ বলেন, ‘মিউজিক্যাল জার্নি নিয়ে প্রশ্ন করবে এটা অনেক জোস! কীভাবে আমাদের ব্যান্ড শুরু হয়েছে? অর্থাৎ, নিজেদের আগের যত গল্প সেগুলো ফুটিয়ে তোলা যায়, মানুষকে শোনানো যায়। এ ধরনের পডকাস্ট শো-কে আমরা সবসময় সাধুবাদ জানাই।’

সাবকনসাস ভক্তদের জন্যও একটি সুখবর শেয়ার করে তিনি জানান, সম্প্রতি মা দিবস উপলক্ষে জেএ স্টুডিও লাইভ নামের ইউটিউব চ্যানেলে তাঁদের ‘মা-বাবা’ গানটির একটি নতুন মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে। ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘মাটির দেহ’তে ছিল এটি।  

এদিকে, আয়োজক প্রতিষ্ঠান ক্রসটাউন কমিউনিকেশন্স জানায়, ধারাবাহিকভাবে এই আয়োজনে একে একে যুক্ত হবেন দেশের মূল ধারার সব ব্যান্ড। আগামী ২২ মে রাজধানীর বনানীর ‘যাত্রা বিরতি’তে প্রথম পর্বটি অনুষ্ঠিত হবে।

সামাজিকমাধ্যমে ক’দিন আগেও স্ত্রী-সন্তানকে নিয়ে বিভিন্ন আনন্দঘন মুহূর্ত প্রকাশ করেছেন ‘বাংলা ফাইভ’ ব্যান্ডের ড্রামার আদনান রুশদী। তবে স্ত্রী শিরিন সুলতানা ডেঙ্গুতে আক্রান্ত হলে টাইমলাইনের সেই চিত্র...
আবারও চলচ্চিত্রের গানে পাওয়া গেল গীতিকার, অভিনেতা ও নির্মাতা মারজুক রাসেলকে। ইয়ামিন ইলান পরিচালিত ‘ঝামেলা’ সিনেমায় ব্যবহার করা হচ্ছে তাঁর লেখা ও সুর করা জনপ্রিয় গান ‘সদরঘাটের পান’। গানটিতে কণ্ঠ...
দেশটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে এই শিল্পীর গান হয়ে উঠেছিল সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। আশির দশকের এক উত্তাল সময়ে জাতীয় সম্প্রচারমাধ্যমে তাঁর ‘পবনা’ অ্যালবামের গানগুলোর প্রচারে...
ফিউশনধর্মী গানের জন্য শ্রোতামহলে বিশেষভাবে পরিচিত ব্যান্ড ‘প্যানডোরা’। শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে তাঁদের বহুল প্রতীক্ষিত একটি একক কনসার্ট। ভেন্যু রাজধানীর বনানীতে অবস্থিত ‘যাত্রাবিরতি’। 
নোয়াখালীতে একটি বাসায় চুরি করতে এসে দেখে ফেলায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়।
অভিযোগে অনুসারে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ দায়িত্ব পালনকালে একটি সিন্ডিকেটের মাধ্যমে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ ও প্রশাসনিক কর্মকর্তাদের...
বিচারকেরা এআই ব্যবহার করতে পারবেন, কিন্তু এর ওপর নির্ভরশীল হওয়া যাবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচল কোনো বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। আজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর