রক মিউজিকে চ্যাম্পিয়ন ‘রকসল্ট’

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৪:০১ পিএম

দেশের রক মিউজিক পেল নতুন ব্যান্ড। একঝাঁক তরুণ মিউজিশিয়ানদের নিয়ে শুরু হওয়া ‘দ্য কেইজ’-এ চ্যাম্পিয়ন হয়েছে ‘রকসল্ট’। শুক্রবার (৪ জুলাই) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে (কেআইবি) গ্র্যান্ড ফিনালের আয়োজন শেষে ব্যান্ডটির নাম ঘোষণা করা হয়।

এদিন বিকেল থেকে এই আয়োজনে রাত ৮টা নাগাদ পারফর্ম করে ফাইনাল রাউন্ডে ওঠা ৬টি ব্যান্ড—নাইন, এডেন’স গার্ডেন, কারনেশন, ডোপামিন, ডাস্ক এন ডন ও রকসল্ট। যেখানে শেষবারের মতো তারা নিজেদের তুলে ধরে। প্রতিটি ব্যান্ডের জন্য বরাদ্দ ছিল ৩০ মিনিট সময়। প্রতিযোগী ব্যান্ডগুলোর পর পারফর্ম করে এ কে রাহুল, অ্যাভয়েড রাফা ও ওয়ারফেজ। 

রকসল্ট ব্যান্ডের সদস্যরা। ছবি: ফেসবুক/দ্য কেইজ

আয়োজনে বিচারক হিসেবে ছিলেন অ্যাভয়েড রাফা ব্যান্ডের ভোকাল রাফা, ওয়ারফেজের পলাশ নূর, আরবোভাইরাসের গিটারিস্ট রঞ্জন ও সংগীতশিল্পী তাসফি।

প্রসঙ্গত, দ্য কেইজ-এর বাছাই পর্বে সারাদেশের শতাধিক প্রতিযোগী অংশ নেয়। সেখান থেকে ৮০ জনকে চূড়ান্ত করা হয়, যাঁরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে ১৭টি ব্যান্ড গঠন করেন। তারপর গ্রুমিং শেষে শুরু হয় প্রতিযোগিতা। প্রায় পাঁচ মাস চলে এ আয়োজন। দীর্ঘ সেই পথ পেরিয়ে ফাইনালে পৌঁছায় ৬টি ব্যান্ড। সেখান থেকে চ্যাম্পিয়নের খেতাব জিতেছে ‘রকসল্ট’। 

ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আবারও ঢাকার মঞ্চে উঠতে যাচ্ছেন। ২০২২ সালের পর এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন ‘বিলিওনেরা’খ্যাত এই সংগীতশিল্পী। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে...
দেশটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে এই শিল্পীর গান হয়ে উঠেছিল সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। আশির দশকের এক উত্তাল সময়ে জাতীয় সম্প্রচারমাধ্যমে তাঁর ‘পবনা’ অ্যালবামের গানগুলোর প্রচারে...
ফিউশনধর্মী গানের জন্য শ্রোতামহলে বিশেষভাবে পরিচিত ব্যান্ড ‘প্যানডোরা’। শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে তাঁদের বহুল প্রতীক্ষিত একটি একক কনসার্ট। ভেন্যু রাজধানীর বনানীতে অবস্থিত ‘যাত্রাবিরতি’। 
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর