এক দশকে অ্যাপল মিউজিকে যে গান শোনা হয়েছে সবচেয়ে বেশি

আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০৯:০০ এএম

জনপ্রিয় ব্রিটিশ গায়ক এড শিরানের ‘শেপ অব ইউ’ গানটি শ্রোতারা সবচেয়ে বেশি শুনেছেন বলে জানিয়েছে অ্যাপল মিউজিক। প্রতিষ্ঠার ১০ম বার্ষিকী উপলক্ষে স্ট্রিমিং প্ল্যাটফর্মটি তাদের ওয়েবসাইটে সর্বোচ্চ শ্রোতাপ্রিয় ৫০০ গানের একটি তালিকা প্রকাশ করেছে। শনিবার (৫ জুলাই) প্রকাশিত এই তালিকায় ‘দ্য উইকেন্ড’, ‘ড্রেক’ ও ‘পোস্ট ম্যালোন’ও শীর্ষ পাঁচে স্থান পেয়েছে।

স্ট্রিমিং প্ল্যাটফর্মটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত দশকের ১৮০০ দিনে অন্তত একটি দেশে অ্যাপল মিউজিকের সেরা পপ গানের তালিকার শীর্ষস্থানে জায়গা করে নেয় শেপ অব ইউ এবং  ১০০০ দিনেরও বেশি সময় ধরে গানটি তাদের সর্ব-ঘরানার গানের তালিকায় কমপক্ষে একটি দেশে ১ নম্বরে পৌঁছেছে।

এদিকে, অ্যাপলের সদ্য প্রকাশিত ৫০০ গানের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দ্য উইকেন্ড’র ‘ব্লাইন্ডিং লাইটস’ এবং তৃতীয় নম্বরে রয়েছে ড্রেকের ‘গডস প্ল্যান’।

তালিকায় শীর্ষ ১০-এ থাকা অন্য গানগুলো যথাক্রমে—পোস্ট ম্যালোন ও সোয়ে লির গাওয়া ‘সানফ্লাওয়ার’, টোয়েন্টিওয়ান (২১) স্যাভেজের ‘রকস্টার’, ড্রেকের ‘ওয়ান ড্যান্স’, ট্রাভিস স্কটের ‘সিকো মুড’, এড শিরানের ‘পারফেক্ট’, ক্রিস ব্রাউনের ‘নো গাইডেন্স’ ও বিলি আইলিশের ‘ব্যাড গাই’।

৫০০ গানের এই তালিকায় সর্বোচ্চ ২৭টি গান কানাডিয়ান র‌্যাপার ড্রেকের। অন্যদিকে, ১৪টি গান নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন মার্কিন পপ তারকা টেইলর সুইফট। উৎসবের কোনো গান নিয়ে এই তালিকায় স্থান করে নেওয়া একমাত্র সংগীতশিল্পী মারিয়া ক্যারি। তালিকার ১০০তম অবস্থানে রয়েছে তাঁর ‘অল আই ওয়ান্ট ফর ক্রিস্টমাস ইজ ইউ’।    

প্রসঙ্গত, ২০১৭ সালে প্রকাশিত এড শিরানের ‘ডিভাইড’ অ্যালবামে ছিল শেপ অব ইউ গানটি। মুক্তির প্রথম দিনেই এই গান বিশ্বজুড়ে অ্যাপল মিউজিকের সমস্ত অভিষেক-রেকর্ড ভেঙে ফেলেছিল। ২০১৮ সালে গানটি বেস্ট পপ সলো পারফরম্যান্স বিভাগে গ্র্যামি জিতেছিল।

সূত্র: দ্য হলিউড রিপোর্টার

প্রকাশ্যে এলো সংগীতশিল্পী রুবা মজুমদারের নতুন গান ‘মেঘে ঢাকা চাঁদ’। প্রেম, অপেক্ষা ও না-বলা অনুভূতির আবহে নির্মিত গানটি ইতিমধ্যে শ্রোতামহলে পৌঁছাতে শুরু করেছে। জানা যায়, মনের দ্বিধা কাটিয়ে...
দেশের ব্যান্ডসংগীতের অন্যতম জনপ্রিয় নাম মাহফুজ আনাম জেমস। মঞ্চে তাঁকে নিয়মিত দেখা গেলেও ব্যক্তিগত ও পারিবারিক জীবন বরাবরই আড়ালে রাখেন ‘নগরবাউল’খ্যাত এই রকস্টার। ফলে একজন বাবা কিংবা স্বামী হিসেবে...
না ফেরার দেশে পাড়ি জমালেন প্রখ্যাত গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার। শনিবার (৩০ মে) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পারিবারিক সূত্রে জানা যায়,...
দীর্ঘ একযুগ পর পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশ করছেন জনপ্রিয় সংগীতশিল্পী বালাম। ঈদুল আজহা উপলক্ষে সোমবার (২৫ মে) মিউজিক্যাল ফিল্ম আকারে প্রকাশিত হয়েছে ‘মাওলা’ শিরোনামের সেই অ্যালবামের টাইটেল সংগীত।
সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনার যাওয়ার সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নাটোরের গুরুদাসপুরে হাসান আলী খাঁ নামের এক মানুষিক ভারসাম্যহীন ব্যক্তি বটগাছের মগডালে উঠে লাফালাফি শুরু করেন। এমন ঘটনা দেখে পরিবারের সদস্যরা ও গ্রামবাসী তাকে উদ্ধারের চেষ্টা করে বিফল হলে ফায়ার...
ব্যান্ড তারকা জেমসের গানের ওপর একটি গবেষণা হয়েছে সম্প্রতি। এই গবেষণার শিরোনাম ‘জেমসের গানে কাব্যময়তা, সুফিবাদ ও আবহমান বাংলার লোকজ উপাদান’।  বাংলা একাডেমির গবেষণা প্রকল্পের আওতায় এই গবেষণাটি করেছেন...
দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল বুধবার রাত সোয়া ১০টায় কাশিমপুর কারাগার থেকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর