চলে গেলেন হেভি মেটালের ‘গডফাদার’খ্যাত ওজি অসবোর্ন

আপডেট : ২৩ জুলাই ২০২৫, ০১:৫১ পিএম

চলে গেলেন ব্রিটিশ ব্যান্ড ‌‘ব্ল্যাক সাবাথ’র ফ্রন্টম্যান ওজি অসবোর্ন। পারকিনসনে ভুগছিলেন তিনি। মেরুদণ্ডে অস্ত্রোপচার হয়েছিল। মঙ্গলবার (২২ জুলাই) ব্রিটেনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

ভক্তদের কাছে ওজি ‌‌‘দ্য প্রিন্স অব ডার্কনেস’ ও ‘গডফাদার অব হেভি মেটাল’ হিসেবে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে এই রকস্টারের মৃত্যুর খবর জানানো হয়েছে।

তবে মৃত্যুর কারণ নিয়ে মুখ খোলেনি পরিবার। আবেগঘন বার্তায় শুধু বলেছে, ‘আজ (২২ জুলাই) সকালেই আমাদের প্রিয় ওজি চিরবিদায় নিয়েছেন। তিনি ছিলেন আমাদের মাঝে, ভালোবাসায় ঘেরা। সবাইকে অনুরোধ, এই শোকের আবহে আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করবেন।’

২০২০ সালে ওজি জানিয়েছিলেন যে তাঁর পারকিনসন রোগ হয়েছে।

মাত্র সপ্তাহ দুয়েক আগেই ‘ব্যাক টু দ্য বিগিনিং’ কনসার্টের মাধ্যমে সংগীতাঙ্গন থেকে বিদায় নিয়েছিলেন এই হেভি মেটাল তারকা। দীর্ঘদিন পর নিজের গড়া ব্যান্ড ব্ল্যাক সাবাথের সদস্যদের সঙ্গে মঞ্চে উঠেছিলেন তিনি। সেটিই তাঁর শেষ কনসার্ট।

ওজির মৃত্যুতে বিশ্বের অন্যতম ব্যান্ড তারকা ও ভক্তরা ভীষণভাবে মর্মাহত। সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে ‘সিস্টেম অব আ ডাউন’র গিটারিস্ট ড্যারন মালাকিয়ান লিখেছেন, ‌‘এই ছবিতে যদি আপনি আমার মুখ ও চোখ দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আমি স্বপ্নের ভেতর আছি। কারণ ছোটবেলায় ওজি আমার কাছে এত মহান কিছু ছিল যে তিনি আমার স্বপ্নে এসেছিলেন। যখন এই ছবি তোলা হয়েছিল, তখন আমার বয়স মাত্র ২২-২৩ বছর, তখনও আমি ছোট। কিন্তু আমি আমার স্বপ্নের সঙ্গে বেঁচে ছিলাম সেই মানুষটির পাশে দাঁড়িয়ে, যাঁকে আমি সারাজীবন আদর্শ মনে করেছি। রেস্ট ইন পিস ওজি। তুমি ছিলে আমার সবই।’

সামাজিকমাধ্যম এক্স হ্যান্ডেলে বার্মিংহামের সংসদ সদস্য, ব্রিটেনের বিচার সচিব শাবানা মাহমুদ শোকপ্রকাশ করে লিখেছেন, ‘খবরটি শুনে বিধ্বস্ত।’ তিনি আরও বলেন, ‘আমার শহর বিশ্বকে যে সেরা উপহার দিয়েছে তার মধ্যে একজন (ওজি)।’

ওজি অসবোর্ন নেই; রয়ে গেছে তাঁর গিটার, সুর আর কথারা। একসময় তাঁর কণ্ঠের বিদ্রোহী সুরই হয়ে উঠেছিল হেভি মেটালের অকৃত্রিম ভাষা। ‘আয়রন ম্যান’, ‘প্যারানয়েড’, ‘ওয়ার পিগস’—প্রতিটি গান যেন এক একটি বিপ্লব। পরবর্তীতে একক ক্যারিয়ারেও তিনি তাঁর জনপ্রিয়তা ধরে রেখেছিলেন। সেই সময়ে এই গায়কের ‘ড্রিমার’, ‘মামা আই অ্যাম কামিং হোম’, ‘নো মোর টিয়ার্স’ প্রভৃতি গানগুলো শ্রোতাদের হৃদয় ছুঁয়ে গেছে।

সূত্র: ভ্যারাইটি, ডয়েচে ভেলে

তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
সংগীতাঙ্গনের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী ইবরার টিপুর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি নানা আলোচনা শুরু হয়। ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে তাকে দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ...
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ফের ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। স্থগিতাদেশ কাটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত একটি কনসার্টে অংশ নেবেন তিনি। সামাজিকমাধ্যমে বিষয়টি এ...
বাংলা গানের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর। চলচ্চিত্রে গাওয়ার জন্য তিনি ‌‘প্লেব্যাক সম্রাট’ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর কণ্ঠে অসংখ্য কালজয়ী গান কয়েক দশক ধরে শ্রোতাদের মুখে মুখে ফিরছে। ২০২০ সালের ৬...
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যে নারীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়েছে, সেই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে...
মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
গাড়ি চালানোর জ্বালানি হিসেবে ব্যবহৃত কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বা প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর দাবি জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধিমালা চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভা চলছে। 
লোডিং...

এলাকার খবর