নতুন গানে ফিরছে কোক স্টুডিও বাংলা

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০৮:৫০ পিএম

আবারও ফিরছে কোক স্টুডিও বাংলা! গত বছরের ২৫ মে প্রকাশিত ‘অবাক ভালোবাসা’–এর পর টানা নীরবতায় ছিল গানের এ প্ল্যাটফর্মটি। অবশেষে প্রায় এক বছরের বিরতি কাটিয়ে আবারও নতুন গান নিয়ে ফিরছে জনপ্রিয় এই আয়োজন।

সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, আসছে ২৩ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে তৃতীয় মৌসুমের পরবর্তী গান। এ মৌসুমের শুরু হয়েছিল ২০২৪ সালের ১৩ এপ্রিল, যেখানে অংশ নিয়েছিলেন প্রায় ১৮০ জন শিল্পী ও সুরকার। এখন পর্যন্ত তিনটি গান প্রকাশিত হয়েছে, আর বাকি সময়ে শোনা যাবে আরও ছয়টি গান।

জানা যায়, সিজনের গানগুলোতে থাকবেন তারকা শিল্পীদের পাশাপাশি নতুন প্রতিভাবান কণ্ঠও। 

কোকাকোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জু–উন নাহার বলেন, ‘আমরা আনন্দিত আবারও শ্রোতাদের কাছে ফিরতে পেরে। কোক স্টুডিও বাংলা শুরু থেকেই বাংলাদেশের সংগীত ও সংস্কৃতিকে নতুনভাবে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বাকি গানগুলোতে অনেক অসাধারণ মুহূর্ত রয়েছে, যা দর্শকদের সামনে তুলে ধরতে আর অপেক্ষা করতে পারছি না।’

এ আয়োজনের মিউজিক কিউরেটর সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব যোগ করেন, ‘প্রতিভাবান শিল্পীদের একত্র করা হয়েছে এ মৌসুমে। আমরা প্রতিটি গান তৈরির সময় যে আবেগ ও আনন্দ পেয়েছি, সেটিই শ্রোতাদের কাছেও পৌঁছাবে বলে বিশ্বাস করি।’

 

তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
সংগীতাঙ্গনের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী ইবরার টিপুর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি নানা আলোচনা শুরু হয়। ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে তাকে দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ...
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ফের ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। স্থগিতাদেশ কাটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত একটি কনসার্টে অংশ নেবেন তিনি। সামাজিকমাধ্যমে বিষয়টি এ...
বাংলা গানের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর। চলচ্চিত্রে গাওয়ার জন্য তিনি ‌‘প্লেব্যাক সম্রাট’ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর কণ্ঠে অসংখ্য কালজয়ী গান কয়েক দশক ধরে শ্রোতাদের মুখে মুখে ফিরছে। ২০২০ সালের ৬...
যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধ রাখার সঙ্গে সঙ্গে এ পথে কোনো জ্বালানি তেল পরিবহন করতে দেওয়া হবে না...
নারায়ণগঞ্জ ফতুল্লার হাজীগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বাড়িঘর ভাঙচুর ও ককটেল বিস্ফোরণে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে। 
ইরানের বিরুদ্ধে আরও এক দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) বরাতে আজ এই তথ্য দিয়েছে আল জাজিরা।
হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণেরপর ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের (আইআরজিসি) বরাতে আজ আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর