বন্ধ হচ্ছে এমটিভির একাধিক মিউজিক চ্যানেল

আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০৪:০১ পিএম

সংগীতদুনিয়ায় এমটিভি মাত্রই ক্লাসিক কিছু! দীর্ঘ ৪৪ বছর ধরে বিশ্বজুড়ে রাজত্ব করছে এই সংস্থার মিউজিক চ্যানেলগুলো। এবার সেই চার দশকের সাফল্যমণ্ডিত সফরে যতিচিহ্ন পড়ছে! অর্থাৎ থেমে যাচ্ছে এমটিভির জনপ্রিয় কিছু মিউজিক চ্যানেলের পথচলা।

সম্প্রতি প্যারামাউন্ট গ্লোবালের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, আগামী ৩১ ডিসেম্বর থেকে MTV Hits, MTV 80s, MTV 90s-সহ তাঁদের একাধিক মিউজিক চ্যানেল বন্ধ হয়ে যাবে। 

যদিও এমটিভি অনুরাগীদের জন্য সুখবরও রয়েছে! কারণ নতুন বছরে এই মিউজিক চ্যানেলগুলোকে নতুন মোড়কে শ্রোতাদের কাছে তুলে ধরতে চাইছে প্রতিষ্ঠানটি। মূলত চ্যানেলের নেটওয়ার্ক পুনর্গঠন ও ডিজিটাল প্ল্যাটফর্মের গুরুত্বের কথা বিবেচনা করেই কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

তবে মিউজিক চ্যানেলগুলো বন্ধ হলেও ‘এমটিভি এইচডি’ চলবে স্বমহিমায়। সংশ্লিষ্ট চ্যানেলের জনপ্রিয় রিয়্যালিটি শোগুলোও দেখতে পাবেন দর্শক।

প্রসঙ্গত, ১৯৮১ সালে ‘আই ওয়ান্ট মাই এমটিভি’ স্লোগান তুলে পথচলা শুরু করেছিল এমটিভি। এরইমধ্যে অসংখ্য কালোত্তীর্ণ স্টুডিও কনসার্ট উপহার দিয়েছেন তাঁরা। এ ছাড়া এমটিভি টপ চার্টে জায়গা পাওয়া যেকোনো সংগীতশিল্পীর জন্যই সম্মানের বার্তা বয়ে আনে।

ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আবারও ঢাকার মঞ্চে উঠতে যাচ্ছেন। ২০২২ সালের পর এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন ‘বিলিওনেরা’খ্যাত এই সংগীতশিল্পী। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে...
দেশটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে এই শিল্পীর গান হয়ে উঠেছিল সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। আশির দশকের এক উত্তাল সময়ে জাতীয় সম্প্রচারমাধ্যমে তাঁর ‘পবনা’ অ্যালবামের গানগুলোর প্রচারে...
ফিউশনধর্মী গানের জন্য শ্রোতামহলে বিশেষভাবে পরিচিত ব্যান্ড ‘প্যানডোরা’। শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে তাঁদের বহুল প্রতীক্ষিত একটি একক কনসার্ট। ভেন্যু রাজধানীর বনানীতে অবস্থিত ‘যাত্রাবিরতি’। 
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর