বিয়ে করেই কাবা শরীফে গেলেন নিরব ও নববধূ

আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ০৭:০২ পিএম

বর-কনে তৈরি, কিন্তু হচ্ছে না বিয়ে! কারণ হাতে আসেনি সৌদি ভিসা! ভিসা এলো, চূড়ান্ত হলো দিন। বিয়ে করলেন তারা; আর পরদিনই উড়ে গেলেন পবিত্র মক্কা নগরীতে।

এমনভাবেই শুভ কাজটি সারলেন চিরকুট ব্যান্ডের অন্যতম সদস্য জাহিদ নিরব। কনে তাঁর প্রেমিকা ও দীর্ঘদিনের বান্ধবী সূচনা তাসমিন।

মক্কা নগরী থেকেই এভাবেই নিরব জানালেন বিয়ের সংবাদটি। জাহিদ নিরব ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‘নতুন এই জার্নিটা আমরা এভাবেই শুরু করতে চেয়েছি। গত ২৩ অক্টোবর আমরা বিয়ে করেছি। এর পরদিনই এসেছি সৌদি আরবে। পবিত্র ওমরাহ সম্পন্ন করতেই আমাদের এখানে আসা।’

এমন পরিকল্পনা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘যদিও সূচনা ও আমি—দুজনই এর আগে ওমরাহ করেছি। তাই এখানের প্রতি আমাদের আলাদা টান রয়েছে। বিয়ের পরের ডেস্টিনেশন হিসেবে আমরা মক্কাকেই বেছে নিয়েছি। সেভাবেই আমরা ভিসা করেছি। ভিসাপ্রাপ্তির সঙ্গে সঙ্গে আমরা বিয়ের আয়োজনটি করি।’

আংটিবদল করছেন নিরব ও সূচনা। ছবি: নিরবের সৌজন্যে পাওয়াকনে সূচনা আইন নিয়ে পড়াশোনা করেছেন। এছাড়া বনানীতে তাঁর বিউটি-সেলুন আছে। নিরব বলেন, ‘আমাদের পরিচয় ও বন্ধুত্ব প্রায় এক যুগের। আর ৩৮ দিনের প্রেম! এরপর পারিবারিকভাবে বিয়েটা হলো। আর আমাদের উকিল বাবা হয়েছেন আমার বন্ধু, অভিনেতা জিয়াউল হক পলাশ।’

জাহিদ নিরব বর্তমানে বেশ কিছু কাজে ব্যস্ত আছেন। চলচ্চিত্র ও ওয়েব সিরিজে মিউজিক পরিচালনা করছেন। এর মধ্যে ‘ব্যাচেলর পয়েন্ট-৫’–এর ১৭তম পর্ব থেকে তাঁর মিউজিক পরিচালনা পাওয়া যাবে।

প্রেম মানে না বয়সের বাধা! বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত আমির খান যেন তাঁর জ্বলন্ত উদাহরণ। রিনা ও কিরণের সঙ্গে বিচ্ছেদের পর বদলে গেছে তাঁর মনের ঠিকানা। এবার প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে...
চুপিসারে বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় পপতারকা ডুয়া লিপা। দীর্ঘদিনের প্রেমিক ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। রোববার (৩১ মে) লন্ডনের ওল্ড ম্যারিলবোন টাউন হলে এক...
গলায় মঙ্গলসূত্র, হাতে সবুজ চুড়ি— আর তাতেই শুরু তুমুল জল্পনা! চুপিসারে কি বিয়ে করে ফেললেন বলিউড অভিনেত্রী ও সাংসদ? সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, সাধারণ সালোয়ার-স্যুটে বেশ শান্ত লুকে...
বিয়ে করেছেন দক্ষিণী সিনেমার অভিনেতা বেল্লামকোন্ডা সাই শ্রীনিবাস। ভারতের তিরুপতি শহরে অবস্থিত শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরে গত বুধবার (২৯ এপ্রিল) ঘরোয়া আয়োজনে কাব্য রেড্ডির সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা...
শরীয়তপুরে চুরির অপবাদ দিয়ে এক তরুণীকে গলায় জুতার মালা পরিয়ে চুল কেটে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এছাড়া ওই তরুণী ও তার ছোট ভাই-বোনকে সাড়ে ৩ ঘণ্টা একটি ঘরে আটকে রাখার হয়েছে। ভুক্তভোগী তরুণীর...
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের যাত্রীদের অপেক্ষা ও বিশ্রামের জন্য ব্যবহৃত বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণ করে ফায়ার সার্ভিস।...
আদালতে হোঁচট খাওয়ার পরও জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে কঠোর অবস্থানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার জন্মসূত্রে নাগরিকত্ব এবং বার্থ ট্যুরিজম বিষয়ে দুইটি নির্বাহী আদেশে সই করেন তিনি।...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উচিত সাকিব আল হাসানের সব রেকর্ড, পরিসংখ্যান ও মাইলফলক মুছে ফেলা বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন,...
লোডিং...

এলাকার খবর