‘শিরোনামহীন ইচ্ছেকৃতভাবে কনসার্ট বাতিল করেছে, যেটি সত্য নয়’

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ০২:০৩ পিএম

আজ রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে পারফর্ম করার কথা ছিল ব্যান্ড শিরোনামহীনের। তবে শনিবার (২০ ডিসেম্বর) রাতে নিরাপত্তাজনিত কারণে কনসার্টটি বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে সমাবর্তনে অংশ নেওয়া অতিথিদের একাংশের অভিযোগ ছিল, ব্যান্ডটি ইচ্ছেকৃতভাবে এই কনসার্ট বাতিল করেছে! এবার সেই বিষয়ে নিজেদের অবস্থান খোলাসা করল শিরোনামহীন। 

ব্যান্ডটি তাঁদের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে জানায়, কনসার্টের জন্য অগ্রিম ৩০ শতাংশ সম্মানী নিয়েছিল শিরোনামহীন। এমনকি তাঁরা অন্য একটি কনসার্ট বাতিল করেও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে পারফর্মের জন্য প্রস্তুত ছিল, কিন্তু নিরাপত্তাজনিত কারণে অবশেষে তা বাতিল হয়ে যায়।       

রোববার (২১ ডিসেম্বর) সামাজিকমাধ্যমের সেই পোস্টে ব্যান্ডটির পক্ষ থেকে বলা হয়, ‘রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কনভোকেশনে (সমাবর্তন) আজ শিরোনামহীনের পারফর্ম করার কথা ছিল। আমাদের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করার পর গতকাল রাত ৯টার দিকে আমাদেরকে জানানো হয় দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রশাসন প্রয়োজনীয় পর্যাপ্ত নিরাপত্তা দিতে অপারগ হওয়ায় তাদের কনভোকেশনের ২য় অংশ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না।’

আরও উল্লেখ করা হয়, ‘শিরোনামহীন এই কনসার্টের ৩০ শতাংশ সম্মানী অগ্রিম হিসেবে গ্রহণ করে। যেহেতু অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজন করছে, তাই শিরোনামহীন নিয়মের ব্যতিক্রম করে বাকি সম্মানী পরিশোধ না হওয়া সত্ত্বেও একই তারিখে স্টেট ইউনিভার্সিটি কনভোকেশনের কনসার্টটি বাতিল করে (যেটার তারিখ রাষ্ট্রীয় শোক দিবসের দিন থাকায় ২০ থেকে ২১ তারিখ করা হয়েছে) রাজশাহী যাওয়ার প্রস্তুতি নিয়েছিল।’

সবশেষে ভক্তদের কাছে দুঃখপ্রকাশ করে ‘ইচ্ছেকৃতভাবে’ অংশ না নেওয়ার অভিযোগ নিয়ে শিরোনামহীন বলে, ‘কনসার্টটি শেষপর্যন্ত ক্যান্সেল হওয়ায় এখানে আগত অতিথিদের মতো আমরাও দুঃখ পেয়েছি এবং আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছি। আগত অতিথিদের একাংশের ধারণা শিরোনামহীন ইচ্ছেকৃতভাবে এই কনসার্ট বাতিল করেছে, যেটি সত্য নয়।’

এদিকে, শিরোনামহীন ছাড়াও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শীর পারফর্ম করার কথা ছিল। কিন্তু শেষপর্যন্ত আয়োজনটি বাতিল করা হয়েছে বলে জানান তিনি।

অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক ও সুরকার এ আর রহমানের একটি গান গেয়ে সামাজিকমাধ্যমে নজর কেড়েছেন শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা। তাঁদের কণ্ঠে পুরনো দিনের গানটি শ্রোতাদের বেশ সম্মোহিত করে।...
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ফের ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। স্থগিতাদেশ কাটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত একটি কনসার্টে অংশ নেবেন তিনি। সামাজিকমাধ্যমে বিষয়টি এ...
বাংলা গানের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর। চলচ্চিত্রে গাওয়ার জন্য তিনি ‌‘প্লেব্যাক সম্রাট’ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর কণ্ঠে অসংখ্য কালজয়ী গান কয়েক দশক ধরে শ্রোতাদের মুখে মুখে ফিরছে। ২০২০ সালের ৬...
বুরু চেতান গানটি লিখেছেন সাঁওতালদের জাতীয় সংগীতখ্যাত ‌‘বাংলাদিশাম মজ দিশাম’ গানের সুরকার ও গীতিকার রেভা. যোনা মূর্মূ। কথাগুলো এমন—‘বুরু চেতান চেতানতে হইতে লাড়াঃকান/ হইতে লাড়াঃকান হিপিড়ে হিপিড়/...
প্রায় আট বছর পর ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর সেই প্রত্যাবর্তন হচ্ছে এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বারাণসী’ দিয়ে। নায়িকার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে...
ইউএনডিপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ই-পার্লামেন্ট, সংসদীয় ফেলোশিপ, স্থায়ী কমিটি শক্তিশালীকরণ...
আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক গেলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। গতকাল শনিবার নিউইয়র্ক...
জামালপুরের মেলান্দহে সিএনজি অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। রোববার দুপুর ৩টায় উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের বেতমারী এলাকায়...
লোডিং...

এলাকার খবর