১৫ বছর পর আলিফের নতুন অ্যালবাম

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০৪:১২ পিএম

দীর্ঘ ১৫ বছর পর নতুন অ্যালবাম প্রকাশ করলেন গায়িকা আলিফ আলাউদ্দিন। সম্প্রতি রাজধানীর একটি রেস্তোরাঁয় সহকর্মীদের উপস্থিতিতে তাঁর ‘সেলফ টাইটেলড’ অ্যালবামটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। 

এটি আলিফের চতুর্থ একক অ্যালবাম। এর আগে, ২০১১ সালে প্রকাশ পেয়েছিল তাঁর তৃতীয় অ্যালবাম ‘কল্পনাতে’।

সংগীতাঙ্গনের কিংবদন্তি দম্পতি গীতিকার-সুরকার আলাউদ্দিন আলী ও সংগীতশিল্পী সালমা সুলতানার সন্তান আলিফ আলাউদ্দিনের নতুন এই অ্যালবামে জুড়ে রয়েছে তাঁর বাবা-মায়ের স্মৃতিও। জানা যায়, ৬টি গানে সাজানো নতুন অ্যালবামে রয়েছে ৪টি নতুন গান এবং তাঁর মায়ের গাওয়া দুটি জনপ্রিয় গানের রিমেক ভার্সন। গান দুটি হলো ‘দেখো তো আমায়’ ও ‘কাগজ আছে কলম আছে’।

দেখো তো আমায় গানটি লিখেছিলেন কাওসার আহমেদ চৌধুরী, সুর করেছিলেন আইয়ুব বাচ্চু। আর ‘কাগজ আছে কলম আছে’ লিখেছেন মনিরুজ্জামান মনির, সুর করেছেন আলাউদ্দিন আলী।

দীর্ঘ ১৫ বছর পর প্রকাশিত হলো আলিফের সেলফ টাইটেলড নতুন অ্যালবাম। ছবি: ফেসবুক থেকে নেওয়া

অ্যালবামটির নতুন গানগুলোর মধ্যে ‘বিবেক’ ও ‘কিছু মনে কোরো না’ লেখার পাশাপাশি সুর করেছেন আলিফের স্বামী সংগীতশিল্পী কাজী ফয়সাল আহমেদ। ‘ক্যাফেইন’ গানটির কথা ও সুর করেছেন আলিফ নিজেই। আর ‘প্রতিশোধ’ গানটির কথা লিখেছেন আলিফ, সুর করেছেন কাজী ফয়সাল। পুরো অ্যালবামের সংগীতায়োজনও করেছেন কাজী ফয়সাল আহমেদ।

আলিফ বলেন, ‌‘তৃতীয় অ্যালবামের পরই চতুর্থ অ্যালবামের কাজ শুরু করেছিলাম। কিন্তু নানা কারণে তা থেমে যায়। চাইলে গানগুলো আলাদা আলাদা করে প্রকাশ করতে পারতাম, কিন্তু আমার কাছে অ্যালবাম মানেই কয়েকটি গান একসঙ্গে প্রকাশ করা। সেই নস্টালজিয়া থেকেই অ্যালবাম এনেছি।’

তিনি আরও বলেন, ‘এই অ্যালবামের প্রতিটি গান আলাদা স্বাদের। কোথাও পিয়ানো, কোথাও পার্টি মুড, আবার কোথাও ডিসকো ও রকের ছোঁয়াও আছে। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’

প্রসঙ্গত, আলিফের এই নতুন অ্যালবামের গানগুলো ইউটিউব, স্পটিফাই ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক অডিও প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে।

অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক ও সুরকার এ আর রহমানের একটি গান গেয়ে সামাজিকমাধ্যমে নজর কেড়েছেন শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা। তাঁদের কণ্ঠে পুরনো দিনের গানটি শ্রোতাদের বেশ সম্মোহিত করে।...
সংগীতাঙ্গনের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী ইবরার টিপুর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি নানা আলোচনা শুরু হয়। ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে তাকে দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ...
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ফের ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। স্থগিতাদেশ কাটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত একটি কনসার্টে অংশ নেবেন তিনি। সামাজিকমাধ্যমে বিষয়টি এ...
বাংলা গানের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর। চলচ্চিত্রে গাওয়ার জন্য তিনি ‌‘প্লেব্যাক সম্রাট’ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর কণ্ঠে অসংখ্য কালজয়ী গান কয়েক দশক ধরে শ্রোতাদের মুখে মুখে ফিরছে। ২০২০ সালের ৬...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর