টেলিফিল্ম থেকে আসছে নিশো-মেহজাবীনের ওয়েব ফিল্ম!

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ০৪:৩১ পিএম

কক্সবাজার, কুয়াকাটা, সেন্টমার্টিনসহ বেশ কিছু সমুদ্রসৈকতে প্রতিদিনই হাজার হাজার দর্শনার্থীর ভীড়। তবে মোট জনসংখ্যার তুলনায় ক’জনের সৌভাগ্য হয়েছে এভাবে সমুদ্রে বেড়াতে যাওয়ার? দু’চোখ ভরে সুনীল সাগরের সৌন্দর্য অবগাহনে মেতে ওঠার? সংখ্যাটা নেহাতি হাতেগোনা। এবার রূপালি পর্দায় উঠে আসছে তেমনই একটি গল্প। ‘নীল জলের কাব্য’ নামে টেলিফিল্মটি পরিচালনা করেছেন নির্মাতা শিহাব শাহীন। আর এতে অভিনয় করেছেন ছোট পর্দার আলোচিত জুটি আফরান নিশো-মেহজাবীন চৌধুরী।

বছর তিনেক আগে নির্মিত এ টেলিফিল্মের কাহিনি এগিয়েছে একটি মেয়েকে কেন্দ্র করে। যে কিনা সমুদ্র দেখার স্বপ্নে বিভোর। কিন্তু ইচ্ছে হলেই কি গাঙচিল হয়ে সমুদ্রে উড়ে যাওয়া যায়? না, তা সম্ভব নয়। যে কারণে মেয়েটিও স্বপ্নটা বুকে ধরে বেঁচে থাকে। আদৌ সমুদ্র দেখতে পাবে কি না জানা নেই তাঁর!

টেলিফিল্মটি প্রসঙ্গে শিহাব শাহীন বললেন, ‘একটা মেয়ের সমুদ্র দেখার অভিলাস, বহুকাল ধরে তাঁর এই লালিত স্বপ্ন পূরণের সংগ্রামকেই টেলিফিল্মটিতে চিত্রায়িত করেছি। যেটা আমাদের বাস্তবতায় অনেকের সঙ্গেই মিলে যাবে। কেননা আমরা চাইলেই কিন্তু সব ইচ্ছা বা স্বপ্ন পূরণ হয় না।’

টেলিফিল্মটির পোস্টার। ছবি: ফেসবুক/আইস্ক্রিন

পাশাপাশি টেলিফিল্মটি নিয়ে কিছুটা উদ্বিগ্নও শিহাব শাহীন। তিনি বললেন, ‘‘টেলিফিল্ম হিসেবেই ‘নীল জলের কাব্য’ নির্মাণ শেষ করেছিলাম। এখন যেহেতু ওটিটি প্ল্যাটফর্মে যাচ্ছে, তাই এটি ওয়েব ফিল্ম হয়েছে। কিন্তু প্রথমে আমরা চ্যানেল আই টেলিভিশনের জন্যই বানিয়েছিলাম। এখন টেলিভিশন কনটেন্ট ওটিটিতে কেমন হয়, সেই শঙ্কা তো থাকেই! তবে দর্শকরা এটি পছন্দ করবেন বলে আমার বিশ্বাস।’

প্রসঙ্গত, আগামী ১৬ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে ‘নীল জলের কাব্য’। এরইমধ্যে প্রকাশ্যে এসেছে ট্রেলার। যেখানে বেশ প্রশংসা পাচ্ছেন মেহজাবীন-নিশো। কেননা দীর্ঘদিন পর আবারও এ জুটিকে পর্দায় দেখতে পাবেন তাঁরা। 

টেলিফিল্মটিতে নিশো-মেহজাবীন ছাড়াও অভিনয় করেছেন শিরিন আলম, আলমগীর হোসেন, স্বম্পা নিজাম, ইকতারুল, তানিয়া বিনতে মেহেক প্রমুখ। চিত্রনাট্য লিখেছেন জাহান সুলতানা। চিত্রগ্রহণে ছিলেন নাঈম ফুয়াদ।

বিশ্বকাপের মঞ্চ থেকে ছিটকে পড়ল ব্রাজিল। শেষ ষোলোর ম্যাচে নরওয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় পাঁচবারের এই বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে ব্রাজিলের বিদায়ে খুশি অভিনেত্রী মেহজাবীন চৌধুুরী। ম্যাচের শুরু থেকেই...
দম সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরী। প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখে দর্শক থেকে শুরু করে চলচ্চিত্র সমালোচক—সবাই একবাক্যে এ সিনেমা নির্মাণের মুন্সিয়ানার কথা স্বীকার...
সম্প্রতি ‘স্টর্ম: আর্থস মাইটিয়েস্ট মিউট্যান্ট’র চতুর্থ কিস্তি প্রকাশ করেছে মার্ভেল কমিকস। যেখানে ঠাঁই পেয়েছে জনপ্রিয় জাপানি মাঙ্গা সিরিজ ‘জুজুৎসু কাইসেন’র শিবুয়াকাণ্ড! ক্যামিওতে উপস্থিত হয়েছে...
‌‘দম’র দম এবার দেখবে সারাদেশ! শুক্রবার (২৪ এপ্রিল) সারাদেশের সিঙ্গেল স্ক্রিন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এর আগে, ঈদুল ফিতরে শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েই এটি বাজিমাত করেছে। এবার দেশের...
গুলিস্তানের ফুলবাড়িয়া ছাড়া অন্য বাস টার্মিনাল আপাতত সরছে না রাজধানী থেকে। তবে সায়দাবাদ, গাবতলী ও মহাখালী টার্মিনাল থেকে আলাদা করা হচ্ছে বাস ডিপো। পূর্বাচল, নারায়ণগঞ্জ ও কেরাণীগঞ্জে প্রাথমিকভাবে...
বিএনপির নেতারা পুলিশের চেয়ে বেশি সময় থানায় থাকেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ছাত্রদের আন্দোলন ধীরে ধীরে রাজনৈতিক রূপ নিচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন কংগ্রেস নেতা...
ইরানে বিমান হামলা আরও জোরদারের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে, এটি অতীতের ব্যর্থ কৌশলেরই পুনরাবৃত্তি। তাদের আশঙ্কা, সামরিক চাপ বাড়িয়েও তেহরানকে নতি স্বীকার করানো...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর